দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলকে কড়া জবাবের হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের
, ২৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৪ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ‘নতুন ধাপে’ উপনীত হয়েছে বলে জানিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ। বৃহস্পতিবার (১ আগস্ট) বৈরুতে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি হামলায় শহীদ হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরের জানাযা নামায শেষে এ কথা বলেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।
উপস্থিত জনতার সম্মুখে নাসরাল্লাহ বলেন, এই হত্যাকা-ের প্রতীকী নয়, বরং পরিকল্পিত উত্তর দিবে হিজবুল্লাহ। তিনি আরও জানান, বেশ কিছু রাষ্ট্র প্রতিশোধ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল ‘সীমা লঙ্ঘন’ করেছে এবং এর ফল ‘অবশ্যম্ভাবী’ উল্লেখ করে নাসরাল্লাহ বলেন, আসন্ন হামলায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল কী প্রতিক্রিয়া দেখাবে তার ওপর আঞ্চলিক পরিস্থিতি নির্ভর করছে।
এদিকে, নেতানিয়াহু জানিয়েছে, ইরান ও তার মিত্রদের যে কোনও প্রতিশোধমূলক হামলা প্রতিহত করতে তারা প্রস্তুত।
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যে কোনও পরিস্থিতি মোকাবিলায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল রক্ষণাত্মক ও আক্রমণাত্মক উভয়ভাবেই প্রস্তুত এবং যে কোনও আগ্রাসনের যথাযথ জবাব দেবে তারা।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৭ জুলাই বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দানিয়েহ এর ঘনবসতিপূর্ণ হারেক হ্রেইক এলাকায় অভিযান চালায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল। এ অভিযানে শুকুরসহ তিন নারী ও দুই শিশু শহীদ এবং আরও অনেকে আহত হন।
এ ঘটনার পর বুধবার ৩১ জুলাই তেহরানে করা আরেকটি হামলায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়েহ শহীদ হন। এ হত্যাকা-ের পর ইরান ও তার মিত্রদের একটি যৌথ প্রতিক্রিয়া দেখানোর শঙ্কা এবং এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বেড়ে গেছে।
তবে হানিয়েহ এর মৃত্যুর বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল। এ হত্যার দায়ও স্বীকার করেনি তারা।
শনিবার সিরিয়া অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি হামলায় ১২ শিশু নিহত হয়। এসময় তারা ফুটবল খেলছিল। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার প্রতিক্রিয়ায় ফুয়াদ শুকুরকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে সেনারা। তাদের মতে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি সেনাবাহিনীর অসংখ্য লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল শুকুর। এমনকি মাজদাল শামসে হামলার জন্য তাকেই দায়ী করেছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল।
তবে মাজদালে হওয়া হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার পুনরায় এই অভিযোগ অস্বীকার করে নাসরাল্লাহ বলেন, ভুল করেও কোনও রকেট নিক্ষেপ করা হলে তা স্বীকার করতো হিজবুল্লাহ।
গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সীমান্তে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটিগুলোতে হামলা করে হিজবুল্লাহ ও দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল। হিজবুল্লাহর দাবি, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সংহতি প্রকাশ করে এই হামলা করছে তারা।
উল্লেখ্য, চলতি বছর দ্বিতীয়বারের মতো দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি হামলার শিকার হলো বৈরুত। এর আগে, জানুয়ারিতে দানিয়েহ শহরে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের বিমান হামলায় হামাস কর্মকর্তা সালেহ আল আরুনি শহীদ হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












