মন্তব্য কলাম
ঢাকা আর কত মারাত্মক দূষিত হলে ও বসবাসের অযোগ্য হলে এবং জনজীবন বিপর্যস্থ হলে বিকেন্দ্রীকরণ করার কথা উঠবে? কাজ শুরু হবে? সেন্টমার্টিন নিয়ে এত হৈচৈ আর ৩ কোটি লোকের জনপদ ঢাকা নিয়ে রহস্যজনক নীরবতা!
অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা এবং সক্রিয়তা নিয়ে সন্দেহ গভীর হতে শুরু করছে
, ২১ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ সাদিস, ১৩৯২ শামসী সন , ২৪ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৯ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মন্তব্য কলাম
দূষণে মৃত্যুর সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বায়ুদূষণের কারণে শুধু ঢাকায় বছরে ১০ হাজার মানুষের মৃত্যু হয়।
ঢাকার বায়ুদূষণের কয়েকটি উৎসের মধ্যে আছে যানবাহন ও কলকারখানার দূষিত ধোঁয়া। ছুটির দিন রাজধানীর রাস্তায় যানবাহন অনেক কম। আবার অনেক কলকারখানাও বন্ধ থাকে, তবু দূষণ কমেনি।
গত পরশু ছুটির দিন শুক্রবার সকাল ৯টার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১৯৫। একে ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে গণ্য করা হয়। আর বিশ্বের ১২০টি শহরের মধ্যে দূষণে ঢাকার অবস্থান তৃতীয়। ইদানিং প্রায়ই বায়ুদূষণে ঢাকা প্রথমও হচ্ছে।
কয়েক বছর ধরেই রাজধানীতে বায়ুদূষণ মাত্রাতিরিক্ত বেড়েছে। বর্তমানে এটি এমন পর্যায়ে পৌঁছেছে, শরীরের পাশাপাশি মানসিক অবস্থাকেও বিপর্যস্ত করে তুলছে। এ জন্য বসবাসযোগ্য শহরের তালিকায় প্রতি বছর অবনমন হচ্ছে ঢাকার অবস্থান।
যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছরের মতো চলতি বছরও ‘বৈশ্বিক বসবাসযোগ্যতা শীর্ষক জরিপ’ প্রকাশ করেছে। যথারীতি এ তালিকায় বসবাসযোগ্যতার দিক দিয়ে ঢাকার অবস্থান ১৪০টি শহরের মধ্যে ১৩৯তম। কোনো রকম জরিপ ছাড়াই রাজধানীবাসী প্রতিদিন হাড়ে হাড়ে এই সত্য উপলব্ধি করছে!
রাজধানী ঢাকার জনসংখ্যা কত? কিংবা রাজধানীর আয়তন কত? এ নিয়ে যত বিতর্কই থাকুক, ঢাকা শহর জনসংখ্যার চাপে পিষ্ট। প্রতিনিয়ত বাড়ছে এই শহরের জনসংখ্যা। এটি নিয়ন্ত্রণে নানা সময় বিভিন্ন ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু ফল মিলেছে কম।
বিশ্লেষকরা বলছেন, সব ধরনের সেবা রাজধানীকেন্দ্রিক হওয়ায় সবাই ভিড় জমাচ্ছে এখানে। সরকারি অফিস আদালত, ব্যাংকের হেড অফিসসহ বিভিন্ন ধরনের সেবা কেন্দ্রীভূত হওয়ায় মানুষের সামনে বিকল্পও নেই। এছাড়া শিল্প-কলকারখানার অধিকাংশই রাজধানী এবং এর আশপাশে হওয়ার কারণে বিশাল জনগোষ্ঠীর বাস এখানে। শিল্প-কারখানা সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু কাজের কাজ তেমন হয়নি। জনসংখ্যা বিশেষজ্ঞরা বলছেন, সরকার বিভিন্ন সেবার বিকেন্দ্রীকরণ না করলে অচিরেই বসবাসযোগ্যতা হারাবে ঢাকা।
মফস্বলের কোনো ব্যক্তি যদি তার সন্তানকে ভালো একটি স্কুলে পড়াতে চায় তাহলে প্রথমেই তার চোখ পড়ে ঢাকাতে। শুধু স্কুলই নয়, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কারিগরি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশই ঢাকাতে। এদের সবার ধারণা, মফস্বলে ভালো সেবা মিলছে না। বিভিন্ন-অফিস আদালতের অবস্থাও তাই। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, করপোরেশন সবগুলোর অবস্থান ঢাকাতেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, আমাদের সবকিছু ঢাকামুখী। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের দিকে তাকালেই বোঝা যায়। সারা দেশ থেকে রোগী আসে এখানে। অথচ বিভিন্ন জেলা শহরে যদি ভালো মানের হাসপাতাল থাকে তাহলে এখানে এত ভিড় হতো না।
অনেকে ভালো কাজের সন্ধানে ঢাকায় আসছে। তাদের ধারণা, এখানে আসলে ভালো কাজ পাওয়া যাবে। কর্মসংস্থানের ব্যবস্থা যদি মফস্বলে করা যায় তাহলে রাজধানীতে মানুষের চাপ কমবে। তৈরি পোশাক শিল্পের প্রায় সবই ছিল একসময় রাজধানীকেন্দ্রিক। কিন্তু সরকার এসব কারখানা বিশেষ করে গার্মেন্টস কারখানা রাজধানী থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। অনেকে তাদের কারখানা সরিয়ে নিলেও এখনো বেশকিছু কারখানা রাজধানীর বুকে রয়েছে। এ বিষয়ে পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সহসভাপতি এ বি এম সামছুদ্দিন বলেন, এখন যে কারখানাগুলো রয়েছে সেগুলো সাধারণত সাব-কন্ট্রাক্ট করে। এসব কারখানা কমপ্লায়েন্স না। বড় বড় কারখানাগুলো অন্যত্র সরানো হয়েছে। তবে তাদের অফিস এবং স্যাম্পলিং সেকশন এখানে রাখা হয়েছে। ড. মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, রাজধানীতে কারখানা থাকার কারণে মানুষের চাপ বাড়ছে। এসব কারখানা শ্রমঘন শিল্প।
রাজধানী ঢাকাতে প্রতি একরে ১০০০ থেকে ১২০০ মানুষ বাস করে। কিন্তু এই শহরের চারটি এলাকা বিশ্বের মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ। এ চারটি হচ্ছে-লালবাগ, বংশাল, গেন্ডারিয়া এবং সবুজবাগ। এসব এলাকায় প্রতি একর আয়তনে বাস করে প্রায় ১৫০০ মানুষ। তবে মহানগর বা মেগাসিটির মানদ- অনুযায়ী প্রতি একর আয়তনে জনসংখ্যা থাকার কথা ১২০ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি) এর তথ্যমতে, রাজধানীর ৬৩ শতাংশ এলাকাতে প্রতি একরে ৫০০ লোক বসবাস করে। ৪০ শতাংশ এলাকায় বাস করে ৬০০ লোকের বেশি। ঢাকার বাইরে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে দুবাইয়ের আয়াল নাসির এলাকা। সেখানে প্রতি একরে ৬০০ লোকের বাস। তৃতীয় অবস্থানে কেনিয়ার নাইরোবি। সেখানে প্রতি একরে বাস করে ৪৬০ জন। চতুর্থ অবস্থানে মুম্বাইয়ের জাভেরি এলাকা। বিআইপি বলেছে, ঢাকাকে বসবাস অযোগ্যতার হাত থেকে রক্ষা করতে হলে জনসংখ্যা ও জনঘনত্ব নিয়ন্ত্রণের বিকল্প নেই। এজন্য ঢাকামুখী জনস্রোত বন্ধ করতে হবে।
বাসযোগ্য শহরের একটি তালিকা করে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ। ২০২১ সালে তারা বাসযোগ্য শহরের ওপর একটি প্রতিবেদন তৈরি করে। এতে ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দেখানো হয় ১৩৭ নম্বরে। বাংলাদেশের নিচের অবস্থানে রয়েছে পাপুয়া নিউগিনির পোর্ট মোরসবি, নাইজেরিয়ার লেগোস সিরিয়ার দামেস্ক। কিন্তু ঢাকার অবস্থান এত নীচে কেন? ইনস্টিটিউট অব প্লানার্স বছরখানেক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দেয়। সেখানে তারা বলেছে, বসবাসের সূচকে ঢাকার তলানিতে থাকার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা ও অধিক জনঘনত্ব। উন্নয়ন পরিকল্পনায় জনঘনত্ব এবং অবকাঠোমো ও নাগরিক সুযোগ সুবিধার আলোকে নগরের ভার বহন ক্ষমতা বিবেচনা করা না হলে সেই নগর বাসযোগ্যতা হারায়। ঢাকা শহর এর অন্যতম উদাহরণ।
১৯৫০ সালের আদমশুমারি অনুযায়ী তৎকালীন ঢাকার জনসংখ্যা ছিল মাত্র ৩ লাখ ৩৬ হাজার। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই জনসংখ্যা এসে দাঁড়ায় প্রায় ৩ কোটিতে। অবশ্য এটি সরকারি হিসাব। কিন্তু ঢাকার জনসংখ্যা কত? ঢাকার আয়তনও বা কত? এ নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে। জনসংখ্যার ক্রমবৃদ্ধির চিত্রটি এ রকম। ১৯৬১ সালে ৫ লাখ ৪৪ হাজার, ১৯৭১ সালে ১৫ লাখ ২৩ হাজার, ১৯৮১ সালে ৩৫ লাখ ১৯ হাজার, ১৯৯১ সালে ৭০ লাখ ৪১ হাজার, ২০০১ সালে এক কোটি ৭০ লাখ, ২০১১ সালে ২ কোটি ১৫ লাখ ২৬ হাজার এবং ২০২৪ সালে এটি প্রায় ৩ কোটিতে উন্নীত হয়।
গত প্রায় কয়েক বছর ধরে বিভিন্ন জরিপে বসবাস অযোগ্য দেশি-বিদেশি বিভিন্ন শহরের মধ্যে ঢাকার অবস্থান প্রথম সারির দিকে! ঢাকা শহরের মানুষকে প্রতিদিন নানা সমস্যার মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। বাতাসে সিসা, খাদ্যে ভেজাল, গ্যাস ও পানির সমস্যা বহুদিন ধরে চলে আসছে। গণপরিবহন বলতে যা বুঝায় তা কি ঢাকায় আছে! উচ্চ খরচে চিকিৎসাসেবা পাওয়া গেলেও তার মান নিয়ে রয়েছে প্রশ্ন। একটু বৃষ্টি হলেই পানিবদ্ধতায় পড়তে হয় নগরবাসীকে। লাখ লাখ টাকা খরচ করে শহরের রাস্তার ফুটপাতের ড্রেনগুলো প্রতি বছর নতুন করে তৈরি ও খনন করা হচ্ছে। কিন্তু যথাযথ পরিকল্পনা ও নগরবাসীর সচেতনতার অভাবে তা আবার অকেজো হয়ে পড়ছে।
ঢাকায় প্রতিদিন যুক্ত হচ্ছে প্রায় ২ হাজার জন। পৃথিবীর মেগাসিটিগুলোর মধ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি ঢাকায়। প্রতি বর্গকিলোমিটারে এখানে প্রায় ৫০ হাজার মানুষ বাস করে। নগরবাসীকে উন্নতমানের সেবার প্রতিশ্রুতি দিয়ে বিভক্ত করা ঢাকার দুই সিটি করপোরেশনের সেবার মান কতটুকুু বেড়েছে? ক’দিন আগে ডেঙ্গু মশা নিয়ে তুলকালাম ঘটে গেল। গত প্রায় দুই মাস ধরে শহরবাসীকে রীতিমতো ডেঙ্গু আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে। এতসব সমস্যার দায় সরকার ও দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে না। কত-শত প্রতিষ্ঠান ঢাকার উন্নয়নে কাজ করলেও ঢাকাকে দেখার আসলে কেউ নেই! বুয়েটের এক গবেষণায় বলা হয়েছে, ঢাকার ৬৫ শতাংশ ভূখন্ড সবসময় তপ্ত থাকে। প্রচন্ড দাবদাহের এ অবস্থার মূলে রয়েছে পরিবর্তনশীল আবহাওয়া ও অপরিকল্পিত নগরায়ণ। ঢাকার প্রাণ বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু- এ চারটি নদীই আজ দুর্বিষহ দূষণের শিকার। খালগুলো তো বহু আগেই দখল হয়ে আছে। আবার যে খালগুলো টিকে আছে সেগুলোও আবার মারাত্মক দখল-দূষণের শিকার। ঢাকায় সুউচ্চ অট্টালিকার সংখ্যা বাড়ছে। উড়াল সড়কও হয়েছে এবং হচ্ছে। কিন্তু ঢাকার জীবনযাপন সুগম ও সুন্দর হয়েছে বলে মনে হয় না। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের জন্যই এই শহর নরক যন্ত্রণার সমান। এ নগরীতে পানিদূষণ ও বায়ুদূষণের ফলে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। ক্ষতিকর বায়ু গ্রহণ করেই এ শহরে জীবনযাপন করতে হচ্ছে! ভারী ধাতুর দূষণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। অতি মাত্রায় শব্দদূষণ নগরবাসীকে মারাত্মকভাবে ভোগাচ্ছে। বিল্ডিং কোড না মেনে ও অপরিকল্পিতভাবে ভবন গড়ে তোলার ফলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ব্যাপক ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা।
বিভিন্ন উন্নয়ন কাজে সমন্বয়ের অভাবের দরুন মাঝেমাঝেই নগরবাসীর বিরক্তির সীমা অতিক্রম করে। রাজধানী ঢাকা যেন শত সমস্যার নগরী! কোনো রাজধানী শহর এভাবে চলতে পারে না। এটা বুঝতে কষ্ট হচ্ছে যে, পরিস্থিতি আর কত খারাপ হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের টনক নড়বে?
রাজধানীর বেশিরভাগ পয়ঃনালা ভেঙে অকেজো হয়ে পড়েছে। এ কারণে শোধনাগারে বর্জ্য যায় না। তাতে মাত্র দুই ভাগ বর্জ্য শোধন হয়। বাকি ৯৮ ভাগ কোনো না কোনোভাবে নদী বা পুকুর ও ডোবায় চলে যাচ্ছে। নগরবাসীর অভিযোগ, খাল ও ড্রেন নিয়ে কোনো কাজই করছে না ঢাকা ওয়াসা। সংস্থাটি শুধু পানি সরবরাহের নামে শত কোটি টাকার প্রকল্প নিয়ে ব্যস্ত। এগুলোর ঋণের বোঝা বিভিন্ন সময় চাপিয়ে দেয়া হচ্ছে নগরবাসীর ওপর। এর অংশ হিসেবে আইন ভেঙে দফায় দফায় পানির দাম বেড়েছে। আর প্রকল্পগুলোর বিভিন্ন অনিয়মের চিত্র গণমাধ্যমে উঠে এসেছে।
রাজধানীর বায়ুদূষণের লাগাম টানা যাচ্ছে না কিছুতেই। গত বছর লকডাউনের সময় দূষণ কিছুটা কমেছিল। পরে সেটা এখন ফিরে গেছে আগের অবস্থায়। একটি নগরীতে সবুজ এলাকা থাকার কথা ২৫ ভাগ, ঢাকায় আছে মাত্র ১০ ভাগ। অথচ উন্নয়ন প্রকল্পের নামে রাজধানীর উদ্যান, পার্কগুলোর গাছপালা, পরিবেশ-প্রতিবেশ ধ্বংস করা হচ্ছে। উদ্যান, পার্কগুলোর গাছ কেটে কংক্রিটের স্থাপনা তৈরি করা হচ্ছে। এর সর্বশেষ উদাহরণ সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে রেস্টুরেন্ট ও পার্কিং নির্মাণ, যা দেশের বিদ্যমান আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
নগর-পরিকল্পনাবিদরা বলছেন, যেসব অনিয়ম-অব্যবস্থাপনার কারণে রাজধানী বসবাসের অযোগ্য হয়ে উঠছে সেগুলো যদি বন্ধ করা না হয় তাহলে পরিস্থিতির উত্তরণ ঘটবে না। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে ভবিষ্যতের গবেষণাতেও ঢাকার অবস্থান তলানিতেই থাকবে। বসবাসযোগ্যতার সূচকে উন্নতি ঘটাতে হলে পরিবেশ দূষণ রোধ করতে হবে, অবকাঠামোর উন্নয়ন ঘটাতে হবে, বন্ধ করতে হবে অপরিকল্পিত নগরায়ণ। এখানে জমির তুলনায় বসবাসকারী মানুষের সংখ্যা ঢের বেশি। ঢাকার ওপর থেকে মানুষের বিপুল চাপ কমাতে বিকেন্দ্রীকরণের বিকল্প নেই।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে বাধ্য করতে। ভারতীয় নীল নকশা বুঝে নিতে। ভারত ছাড়া বাংলাদেশের চলবে। কিন্তু ভারতের বাঁচতে হলে বাংলাদেশকে লাগবে।
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ন্যাটোর ধারা ৫ এ বলা হয়েছে- যদি ন্যাটোভুক্ত কোনো সদস্য দেশের উপর সশস্ত্র হামলা হয়, তবে সকল সদস্য দেশ এটিকে নিজেদের উপর হামলা হিসেবে গণ্য করবে এবং আক্রান্ত দেশকে সাহায্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যার মধ্যে সশস্ত্র শক্তি প্রয়োগও অন্তর্ভুক্ত। অথচ শক্তিশালী মুসলিম দেশগুলো ন্যাটোর বিপরীতে মহা অধিকতর সামরিক জোট কঠিন করে কাফির বিশ্বে নিজেদের শক্তিমত্তা সর্ম্পকে জানান দেয়না। নাউযুবিল্লাহ! প্রসঙ্গত অধিকাংশ মুসলিম শাসকগুলো প্রবৃত্তির দাস সাম্রাজ্যবাদীদের ক্রীড়ানক। কিছু মুসলিম শাসক মুসলিম বিশ্বের সামরিক জোটের কথা বলা শুরু করেছে। তবে এটি আন্তরিক বা জোরদার নয়। এবং সব মুসলিম শাসকেরও বক্তব্য নয়।
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ সন্ত্রাসীগোষ্ঠী সর্বহারা পার্টির তাত্ত্বিকদের বই
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৫ মার্কিন কোম্পানী, ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর বিশাল বড় অনুলিপি এরা বাংলাদেশের গোটা অর্থনীতি নিয়ন্ত্রণ আম্রিকায় অর্থ পাচার, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলবে। বিশাল মূলধন ও আধুনিক প্রযুক্তি এবং বাংলাদেশ সরকারের দেয়া অতি সুবিধার কারণে এরা বাংলাদেশের শিল্পপতিদের তথা ব্যবসায়ীদের ধ্বসিয়ে দিবে।
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভূয়া অস্ত্র বেঁচে টাকা লুট করতে চায় ভূয়া আম্রিকানরা মনে করে আম্রিকা যুদ্ধে সেরা অথচ মেক্সিকো, স্পেন, জার্মানসহ কয়েকটি কাফের রাষ্ট্র ছাড়া কানাডা ভিয়েতনামসহ অনেক কাফের রাষ্ট্রের কাছেও তারা শোচনীয়ভাবে হেরেছে
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক বছরের পর বছর চালু রেখে এক সময় বিয়ে না করলে দন্ডবিধির ৩৭৫ ধারায় ধর্ষক হয় পুরুষ।
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশে এখন চাপ আর চাপ এসব চাপকে- জনগণের নিজের মনে করতে হবে।
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২০২৬ থেকে ২০৩৯ সাল পর্যন্ত ১৩ বছর মেয়াদে প্রতি বছর ছয়টি করে কার্গো এলএনজি আমদানি কথা চলছে। যা প্রতিযোগিতামূলক মূল্যে বা কম মূল্যে নির্ধারণ হয়নি। এবং এমন শর্ত জুড়ে দেয়া হয়েছে যা দেশের স্বার্থবিরোধী।
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ হাজার একরের বেশি জমি ভারতের দখলে। উদ্ধারে নেই সরকারের সক্রিয়তা।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৯৪৭ সালের বেনিয়া বৃটিশদের দেশবিভক্তির দোহাই দিয়ে এখন পার্বত্য চট্টগ্রামকে ভারতের ভূখন্ড দাবী করছে উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন দূত যে বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করে গেলো, সরকারকে হুমকী-ধামকি দিলো তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ হলো কৈ? সরকারী দল, বিরোধী দল, তথাকথিত সব ইসলামিক দল থেকে সব সুশীল, চিন্তাশীল, বিশ্লেষক তথা সব মহল কেউই কিন্তু প্রতিবাদ করলো না
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












