ডান হাতে আহার করা, আঙ্গুল ও বাসন পরিস্কার করে চেটে খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
, ১০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৫ জুলাই, ২০২৬ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সুন্নত মুবারক তা’লীম
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ ﴿٦٠﴾
অর্থ: মহান আল্লাহ পাক উনার দেয়া রিযিক খাও, পান কর আর যমীনের বুকে সীমালঙ্ঘণ করিও না। (পবিত্র সূরা বাক্বারা শরীফ ; পবিত্র আয়াত শরীফ: ৬০)
অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি সমস্ত রিযিক দিয়ে থাকেন। এই রিযিক লাভ করার পর কোন অবস্থাতেই সম্মানিত শরীয়ত উনার ব্যাপারে সীমালঙ্ঘণ করা যাবে না। মহাসম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী সর্বক্ষেত্রে আমল করতে হবে।
খাবার আহার করার ক্ষেত্রেও কতিপয় মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক রয়েছে। যেমন, সম্মানিত দ্বীন ইসলামে ডান হাতে আহার করার ব্যাপারে মহাসম্মানিত নির্দেশ মুবারক দেওয়া হয়েছে। ডান হাতে আহার করা স্বাস্থ্যসম্মত এবং খাছ সুন্নত মুবারক।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ.
অর্থ: হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হতে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমাদের কেউ যখন কিছু খায়, তখন সে যেন ডান হাতে খায়। আর যখন পান করে তখন যেন ডান হাতে পান করে। (মুসলিম শরীফ ১০৫, তিরমিযী শরীফ ১৮০০, আবূ দাঊদ শরীফ ৩৭৭৬, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৬৮৯০, মুসনাদে আহমাদ শরীফ ৪৮৮৬, ছহীহুল জামি ৩৮৪, ৩৮৫; সিলসিলাতুস্ ছহীহাহ্ ১২৩৬, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ১৯৫৪১, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৪৪৩৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫০০৬)
বাম হাতে পান করার ব্যাপারে সতর্কতা:
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
وَعَنْهُ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَأْكُلَنَّ أَحَدُكُمْ بِشِمَالِهِ وَلَا يَشْرَبَنَّ بِهَا فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بهَا.
অর্থ: হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেনঃ সাবধান! তোমাদের কেউই যেন বাম হাতে না খায় এবং সে (বাম) হাতে পানও না করে। কেননা শয়তান তার বাম হাতে খায় এবং সে হাতে পানও করে। (মুসলিম শরীফ ১০৬, আহমাদ শরীফ ৬১৮৪, ছহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২১১৩, আল আদাবুল মুফরাদ ১১৮৯, ইবনে মাজাহ শরীফ ৩২৬৬, ছহীহ তিরমিযী শরীফ ১৮৭৬, ছহীহুল জামি‘ ৭৫৭৯, মুওয়াত্ত্বা মালিক ৩৪১২, আল মু‘জামুল আওসাত্ব ৫৫৭৫, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৮৩২)
ডান হাতে আহার করার গুরুত্ব। যথা:
১) পরিষ্কার-পরিচ্ছন্নতা: ডান হাত দিয়ে খেলে খাবার গ্রহণ ও পরিবেশনে পরিচ্ছন্নতা বজায় থাকে। বাম হাত সাধারণত শৌচ কাজে ব্যবহৃত হয়, তাই ডান হাত ব্যবহার করা স্বাস্থ্যকর।
২) আত্মিক শান্তি: ডান হাতে খেলে মানসিক প্রশান্তি ও আত্মিক তৃপ্তি লাভ করা যায়। তবে, যদি কেউ শারীরিক কারণে ডান হাত ব্যবহার করতে না পারে, তবে বাম হাত ব্যবহার করাতে পারবে।
৩) মহাসম্মানিত সুন্নত মুবারক : নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সবসময় মহাসম্মানিত ডান নূরুল মাগফিরাত (হাত) মুবারক দিয়ে খেতেন এবং অন্যদেরও ডান হাতে খেতে মহাসম্মানিত নির্দেশ মুবারক দিয়েছেন।
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার গুরুত্ব-ফযীলত ও খাছ সুন্নতী তারতীব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুষ্টিগুণে ভরপুর মহাসম্মানিত সুন্নতী খাবার “মগজ”
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সুন্নতী লিবাস ও পবিত্র লিবাসুত তাক্বওয়া দু’টি আলাদা পোশাক একটি হলো- জাহেরী সুন্নাহ লিবাস মুবারক; অন্যটি হলো- অন্তরের তাক্বওয়া হাছিলের লিবাস মুবারক (১)
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (২)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্বমীছ বা জামা নিছফে সাক্ব পর্যন্ত প্রলম্বিত হওয়া সম্মানিত সুন্নত মুবারক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (১)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ওযূর একটি মহাসম্মানিত সুন্নত মুবারক অনিচ্ছাকৃত তরক করায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সতর্কতা মুবারক
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবাস পরিধানের মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (২)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লিবাস পরিধানের মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৯)
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সর্বপ্রকার কামিয়াবী হাছিল করতে হলে সকলের জন্য কর্তব্য হচ্ছে- নফসের অনুসরণ বাদ দিয়ে মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অনুসরণ করা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলার জন্য আবশ্যক হচ্ছে, সর্বক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী আমল করা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












