মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত মুবারক উনার মাক্বাম সর্বোচ্চ। মহাসম্মানিত সুন্নত মুবারক উনার মাধ্যমেই সর্বপ্রকার নেয়ামত মুবারক হাছিল করা সম্ভব। খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার মুহব্বত-মা’রিফত মুবারক ও উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিল করার প্রধান মাধ্যম হচ্ছেন মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করা।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً فَلَهٗ أَجْرُهَا وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ غَيْرِ أَنْ يَنْتَقِصَ مِنْ أُجُوْرِهِمْ شَيْئًا وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً فَعَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ يَعْمَلُ بِهَا مِنْ غَيْرِ أَنْ يَنْتَقِصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا.
অর্থ: ‘যে ব্যক্তি সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে কোন উত্তম বিষয় তথা (বিলুপ্ত) মহাসম্মানিত সুন্নত মুবারক (উনার আমল) জারী করলো, তিনি তার প্রতিদান পাবেন এমনকি সে অনুযায়ী যতজন আমল করবেন তার জন্য প্রত্যেকের সমান ছওয়াবের অধিকারী তিনি হবেন, তবে যারা অনুসরণ করেছেন উনাদের ছওয়াবের কোনো কমতি হবেনা। আর যে ব্যক্তি সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে কোন গইরে সুন্নত অর্থাৎ বিদা‘য়াতের প্রচলন করলো, তার উপর তার নিজের এবং ঐ লোকেদের গোনাহ বর্তাবে, যারা তার (মৃত্যুর) পর তার উপর আমল করবে। তাদের গোনাহর কিছু পরিমাণও কম করা হবে না।” (মুসলিম শরীফ, মিশকাত শরীফ, সুনানে নাসায়ী শরীফ, মুসনাদে আহমদ শরীফ)
কাজেই আমল করার ক্ষেত্রে সতর্ক ও সাবধানতা অবলম্বন করতে হবে। মহাসম্মানিত সুন্নত মুবারক উনার খিলাফ আমল করে সেটাকে সুন্নত বলে প্রচার-প্রসার করলে তাতো কঠিন গুণাহ হবে এমনকি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মিথ্যা তোহমত দেয়া হবে। নাঊযুবিল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهٗ مِنَ النَّارِ
অর্থ: যে ব্যক্তি আমার প্রতি ইচ্ছাকৃতভাবে মিথ্যা বললো (দুনিয়ায় থাকতেই) সে তার ঠিকানাটা জাহান্নামে করে নিল। নাঊযুবিল্লাহ! (বুখারী শরীফ, তিরমিযী শরীফ, ইবনে মাযাহ শরীফ)
কাজেই, মহাসম্মানিত সুন্নত মুবারক সম্পর্কে বিশুদ্ধ ইলিম অর্জন করতে হলে পবিত্র রাজারবাগ দরবার শরীফ থেকে প্রকাশিত কিতাবাদি, পত্র-পত্রিকা নিয়মিত পাঠ করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। তবেই সর্বপ্রকার নেয়ামত, রহমত-বরকত লাভ করা যাবে। মহান আল্লাহ পাক তিনি সকলকে সেই তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না
কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ …
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।