ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
, ০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) সুন্নত মুবারক তা’লীম
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্পর্কে ইলিম হাছিলের অন্যতম মাধ্যম। সম্মানিত দ্বীন ইসলাম উনার হুকুম-আহকাম শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন দেয়া মহাসম্মানিত সুন্নত মুবারক।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
بُعِثْتُ مُعَلِّمًا
অর্থ: আমি তা’লীমদাতা (মুয়াল্লিম) হিসাবে প্রেরিত হয়েছি। (ইবনে মাজাহ শরীফ, দারিমী শরীফ)
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ থেকে প্রতীয়মান হয় যে, তা’লীম-তালকীন দেওয়া, ওয়াজ-নছীহত করা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ সুন্নত মুবারক। মহাসম্মানিত সুন্নত মুবারক আদায়ের লক্ষ্যেই তা’লীম-তালকীন, ওয়াজ-নছীহত করতে হবে।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ
অর্থ: “আপনি মানুষকে আপনার মহান রব তা’য়ালা উনার পথে ডাকুন হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে।” (পবিত্র সূরা নাহল শরীফ, পবিত্র আয়াত শরীফ: ১২৫)
অর্থাৎ হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে ওয়াজ-নছীহত, তা’লীম-তালকীন করতে হবে।
তা’লীম-তালকীন, ওয়াজ-নছীহতের সময় কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখা আবশ্যক। তন্মধ্যে অন্যতম বিষয় হচ্ছে, উপস্থিত শ্রোতাদের সম্মানিত দ্বীনী অবস্থার প্রতি লক্ষ্য রেখে বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। এবং সদা-সর্বদা সত্য ও হক্ব কথা বলতে হবে।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا
অর্থ: হে ঈমানদারগণ! তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় কর এবং সত্য সঠিক কথা বল। (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ ৭০)
মহান আল্লাহ পাক তিনি ঈমানদারদেরকে বিশেষভাবে দু’টি বিষয়ের মহাসম্মানিত আদেশ মুবারক দিয়েছেন।
(ক) তাকওয়া অবলম্বন করা। (খ) সত্য-সঠিক কথা বলা।
সত্য-সঠিক কথা বলতে এমন কথা কে বোঝায় যা স্থান, কাল, পাত্র অনুযায়ী হয়। আর স্থান, কাল, পাত্র অনুযায়ী না হলে তা সত্য হলেও ভুল প্রয়োগের ফলে উপকারের থেকে অপকার বেশি হয়। তাই কথা বলার ক্ষেত্রে দু’টি বিষয়ই লক্ষণীয়। সতর্ক থাকতে হবে যাতে কথা অসত্য এবং অবাস্তব না হয় এবং লক্ষ্য রাখতে হবে যাতে তা স্থান, কাল, পাত্র মোতাবেক হয়।
পবিত্র কুরআন শরীফে ও পবিত্র সুন্নাহ শরীফে স্থান, কাল, পাত্র লক্ষ্য করে কথা বলার প্রতি বিশেষ তাকীদ করা হয়েছে। কেননা, সেদিকে লক্ষ্য না রাখলে সত্য কথাও নিষ্ফল হয়ে যায়। বস্তুত প্রত্যেক কথারই একটা উপযুক্ত স্থান থাকে। থাকে উপযুক্ত কাল ও উপযুক্ত পাত্র। সেদিকে লক্ষ্য না রাখলে কথা কেবল নিস্ফলই হয়না, অনেক সময় বিপরীত ক্রিয়াও হয়।
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শীত নিবারনে কোন কোন পোশাক সম্মানিত সুন্নত মুবারক? এ বিষয়ে জানা ও ইত্তেবা (অনুসরণ) করা সকলের জন্য ফরয। (পর্ব-২)
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিবাহের ক্ষেত্রে কুফু বা সমকক্ষতা রক্ষা করা পবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিবাহের পূর্বে বরকে ও কনেকে দেখার সম্মানিত শরয়ী অর্থাৎ মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিবাহের প্রস্তাব দেয়া এবং সম্মতি জ্ঞাপন করার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিবাহের ক্ষেত্রে কুফু বা সমকক্ষতা রক্ষা করা পবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












