আল ইহসান ডেস্ক:
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়ায় চীনের প্রযুক্তিপণ্যের রপ্তানি বেড়েছে। এর ফলে চলতি বছরের প্রথম ১০ মাসেই দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ১ লাখ ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে।
একই সময়ে দুর্বল অভ্যন্তরীণ চাহিদা ও আবাসন খাতের দীর্ঘস্থায়ী মন্দা সামাল দিতে বিদেশি বাজারের ওপর চীনের নির্ভরতাও বাড়ছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশটির রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে রপ্তানি বৃদ্ধির হার ছিলো ৩৬ দশà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা জানিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর খরচ নির বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর, বহুমুখী ও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়্যাল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি দুই দেশের সামগ্রà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মিত ২১টি বহুতল আবাসিক ভবনে ২ হাজার ১৬টি ফ্ল্যাট রয়েছে, যেখানে বসবাস করছে দেশি-বিদেশি প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা। কেন্দ্রটি চালুর পর বেশিরভাগ রুশ নাগরিক ফিরে গেলে কর্মকর্তার সংখ্যা দাঁড়াবে কমবেশি দুই হাজার জন। সেক্ষেত্রে প্রকল্প এলাকায় যেসব ভবন রয়েছে, তাতেই হয়ে যাবে তাদের আবাসনব্যবস্থা। কিছু ফ্ল্যাট থাকতে পারে ফাঁকাও। এরপরও সেখানে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নতুন চারটি বহুতল ভবন, একটি ভবনের সম্প্রসারণ এবং অতিরিক্ত ল্যাবরেটরি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়à বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ ও উপকূলীয় বাঁধ পুনর্বাসনে ৭০৪ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। তবে প্রকল্পের কয়েকটি কাজের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। প্রস্তাবে মাত্র দেড় কিলোমিটার উপকূলীয় বাঁধ উঁচু করা ও পুনর্বাসনে ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ১৯ লাখ টাকা। এতে প্রতি কিলোমিটারে খরচ পড়ছে প্রায় ৩৮ কোটি ১৩ লাখ টাকা। এই ব্যয় যৌক্তিক পর্যায়ে নামানো এবং কাজের নকশা পুনরায় যাচাই করার সুপারিশ করতে যাচ্ছে কমিশন।
‘কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচব্যà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
শীতের আগমনের সঙ্গে ভারী বৃষ্টিতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার বাস্তুচ্যুত মানুষ। বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে হাজার হাজার তাঁবু। নষ্ট হয়ে গেছে বিছানা, কম্বল, কার্পেট ও খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের অভাবে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন লাখো ফিলিস্তিনি।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার রাত থেকে গাজায় ভারী বৃষ্টি শুরু হওয়ার পর ১ লাখের বেশি তাঁবু বন্যার পানিতে প্লাবিত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, আরও কয়েক লাখ বাস্তুচ্যুত à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা এবং সৌদি প্রিন্স বিন সালমানের উপস্থিতিতে গত বুধবার বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং সিরিয়ার জ্বালানি, আবাসন, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের জন্য ৪০.৩ কোটি ডলারেরও বেশি সৌদি ঋণ অন্তর্ভুক্ত।
গত এক মাসেরও কম সময়ের মধ্যে আল-শারার রিয়াদ সফরের দ্বিতীয় দিনে বুধবার এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তিটিকে এই চুক্তিগুলোর মধ্যে “সবচেয়ে উল্লেখযোগ্য” ব বাকি অংশ পড়ুন...
গত বুধবার (০৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচজন এবং যুগ্ম সচিব পদমর্যাদার ৩০ জন কর্মকর্তা রয়েছেন। আগামী ৮ নভেম্বর তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। সরকারি আদেশ অনুযায়ী, কর্মকর্তাদের যাতায়াত, আবাসন, খাবার এবং প্রশিক্ষণসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে পাকিস্তান সরকার। এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের প্রশিক্ষণে অংশ নিতে বিভিন্ন মন্ত্রণালয় ও সà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং সামাজিক ও ধর্মীয় নেতাদের নিয়ে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
তিনি বলেছেন, মাদক একটি সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে শুধু আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম যথেষ্ট নয়, এ জন্য কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে।
গতকাল জুমুয়াবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক বাকি অংশ পড়ুন...
দিনাজপুর সংবাদদাতা:
ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলন শুরুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে খনির কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
গতকাল জুমুয়াবার পার্বতীপুর উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম চার রাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘ফুলবাড়ী কয়লা খনি এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যের আলোকà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় ইসরায়েলি সন্ত্রাসীদের হামলায় অঙ্গহানির শিকার হওয়া ১ হাজার ১৩৪ শিশুর চিকিৎসা ও পুনর্বাসন বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। দখলদার ইসরায়েলের ভ্রমণ ও সীমান্ত পারাপারে নিষেধাজ্ঞার কারণে এসব শিশু বিদেশে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছে না।
ইসরায়েলি সন্ত্রাসীদের হামলায় গাজায় এসব শিশুর হাত-পা বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু তাদের অধিকাংশই প্রয়োজনীয় দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা পাচ্ছে না।
ইসরায়েলি সন্ত্রাসীদের নিষেধাজ্ঞার কারণে গাজায় কৃত্রিম অঙ্গ তৈরির সরঞ্জাম আমদানি করা যাচ্ছে না। একই সঙà বাকি অংশ পড়ুন...












