ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সুন্নত মুবারক তা’লীম
ওয়াজ-নছীহতকারী ও তা’লীমদাতার জন্য জরুরী কিছু আদবঃ
সম্মানিত শরীয়ত উনার প্রতিটি বিষয়ের নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন, তর্য-তরীক্বাহ, হুকুম-আহকাম, আদব ও মহাসম্মানিত সুন্নত মুবারক রয়েছে। সেগুলোর অনুসরণ করলে কাজটি পরিপূর্ণ হয়। ফলে, এর ফায়দা ফলপ্রসূ হয়, ইবাদত হিসেবে গণ্য হয় এবং মহান আল্লাহ পাক উনার নিকট মক্ববূল হয়। অনুরূপ ওয়াজ-নছীহতকারী ও তা’লীমদাতার জন্য কিছু হুকুম-আহকাম ও আদব রয়েছে। নি¤েœ তার কয়েকটি উল্লেখ করা হলো। যথাঃ-
১) ওয়াজ-নছীহত ও তা’লীমের শুরুতে মহান আল্লাহ পাক উনার পবিত্র হামদ শরীফ, পবিত্র ছানা-ছিফত মুবারক ও পবিত্র শুকরিয়া মুবারক আদায় করবে। এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ছানা-ছিফত মুবারক, পবিত্র প্রশংসা মুবারক, পবিত্র শুকরিয়া মুবারক আদায় করবে এবং উনার প্রতি পবিত্র দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে ওয়াজ-নছীহত ও তা’লীম শুরু করবে।
২) আলোচ্য বিষয়-বস্তু নির্ধারণ করে, সে সম্পর্কে পবিত্র কুরআন শরীফ, পবিত্র সুন্নাহ শরীফ, পবিত্র ইজমা-কিয়াস শরীফ মোতাবিত ওয়াজ-নছীহত করতে হবে। প্রসঙ্গক্রমে ঘটণাও বলা যেতে পারে।
৩) যে বিষয় সম্পর্কে ওয়াজ-নছীহত ও তা’লীম করবে, সে সম্পর্কে সম্মানিত শরীয়ত উনার পূর্ণজ্ঞান থাকা দরকার।
৪) নেক কাজে আদেশ করার জন্য প্রথম শর্ত হলো, ইখলাস। অর্থাৎ, শুধু মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের জন্যই ওয়াজ-নছীহত ও তা’লীম করবে।
৫) নিজের নফসকে খুশি করা অথবা অন্যকে দেখানোর জন্য ওয়াজ-নছীহত ও তা’লীম করবে না।
৬) নিজের ইছলাহ এবং সম্মানিত দ্বীন ইসলাম উনার খিদমতের জন্য ওয়াজ-নছীহত ও তা’লীম করবে; নিজের বড়ত্ব, মহত্ত্ব ও খ্যাতির নিয়তে নয়।
৭) মজলিসে কোনো ব্যক্তিকে খাসভাবে সংশোধন করা উচিত নয়। কেননা এতে অন্যকে লজ্জিত করা হয়।
৮) নরম ব্যবহার এবং স্নেহ-মুহব্বতের সঙ্গে নেক কাজের আদেশ করবে।
৯) গুরুত্বপূর্ণ কথাগুলো একাধিকবার (তিনবার) বলবে।
১০) যে বিষয়ে ওয়াজ-নছীহত ও তা’লীম করবে; নিজেও তার উপর আমল করবে। অন্যের সংশোধনের পাশাপাশি নিজেকেও সংশোধন করতে হবে।
১১) ওয়াজ-নছীহতকারী ও তা’লীমদাতাকে একজন হক্কানী-রব্বানী, কামিলে মুকাম্মিল শায়েখ, ওলীআল্লাহ উনার নিকট বায়াত হয়ে ইছলাহ হাছিলের কোশেশে মশগুল থাকতে হবে।
যারা নিজেদেরকে আল্লাহওয়ালা উনাদের থেকে অমুখাপেক্ষী ও পরওয়াহীন মনে করে; তারা লাগামহীন, পথভ্রষ্ট, গযবপ্রাপ্ত ও গোমরাহ। কাজেই, তাদের ওয়াজ-নছীহত ও তা’লীমে কোন ফায়দা পাওয়া যায় না। বরং তাদের ওয়াজ-নছীহত ও তা’লীমের কারণে মানুষ পথভ্রষ্ট ও গোমরাহ হয়।
১২) নির্ধারিত সময়ের মধ্যেই ওয়াজ-নছীহত ও তা’লীম সমাপ্ত করা উচিত। অন্যথায় এটা অপরের হক্ব নষ্ট করার শামিল হবে।
১৩) ওয়াজ-নছীহত ও তা’লীমের খিদমত করতে পারা মহান আল্লাহ পাক উনার খাছ রহমত-বরকত মুবারকের কারণ। তাই, সর্বদা শুকরিয়া আদায় করতে হবে।
উল্লেখ্য, সঠিক ও সম্মানিত হিদায়াত মুবারক উনার পথে চলার জন্যে দু’টি বিষয়কে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। এ প্রসঙ্গে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكُتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ رَسُوْلِهِ
অর্থ: “আমি তোমাদের মধ্যে দু’টি জিনিস রেখে গেলাম। যতক্ষণ এ দু’টি বিষয়কে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলে মহান আল্লাহ পাক উনার সম্মানিত কিতাব পবিত্র কুরআন শরীফ, অপরটি হলো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত সুন্নত মুবারক।” (মুআত্তা মালেক; পবিত্র হাদীছ শরীফ নং: ৩৩৩৮)
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সর্বক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী আমল করার তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শীত নিবারনে কোন কোন পোশাক সম্মানিত সুন্নত মুবারক? এ বিষয়ে জানা ও ইত্তেবা (অনুসরণ) করা সকলের জন্য ফরয। (পর্ব-২)
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিবাহের ক্ষেত্রে কুফু বা সমকক্ষতা রক্ষা করা পবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিবাহের পূর্বে বরকে ও কনেকে দেখার সম্মানিত শরয়ী অর্থাৎ মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিবাহের প্রস্তাব দেয়া এবং সম্মতি জ্ঞাপন করার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিবাহের ক্ষেত্রে কুফু বা সমকক্ষতা রক্ষা করা পবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












