ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
, ২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
বাংলায় ‘ডাঙার মাছ’ বাগধারাটি চরম অসহায় বা বিপন্ন পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হলেও প্রকৃতির রাজ্যে চিত্রটি সবসময় এক নয়। প্রাণিজগতে এমন কিছু মাছ রয়েছে, যারা পানি ছেড়ে ডাঙায় উঠে আসার কৌশল চমৎকারভাবে রপ্ত করেছে।
উভচর ব্যাঙের মতোই এদের জীবন। যেমন, বহু বছর আগের আদিম ‘লাংফিশ’-যাদের ফুসফুস রয়েছে এবং পানির নিচে বেশি সময় থাকলে উল্টো ডুবে মারা যায়। আবার কাদার পানাশয় থেকে ছিটকে ডাঙায় উঠে পোকা শিকার কতে পারে ‘ইল ক্যাটফিশ’। কিংবা ক্যালিফোর্নিয়ার সৈকতের বালুতে ডিম পাড়তে পানি ছেড়ে আসা ‘গ্রুনিয়ন’ মাছ। তবে এই সব উভচর মাছের ভিড়ে ডাঙার জীবনকে সবচেয়ে নিখুঁত ও স্থায়ীভাবে আপন করে নিয়েছে মাডস্কিপার।
মাডস্কিপার কী?
আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ আমেরিকার কর্দমাক্ত উপকূল, পানাভূমি ও ম্যানগ্রোভ বনজুড়ে (যার মধ্যে সুন্দরবনও রয়েছে) এদের বিচরণ। জীবনের অর্ধেকেরও বেশি সময় এরা কাটায় ডাঙায়; খাওয়া-দাওয়া থেকে শুরু করে সঙ্গম-সবই চলে পানির বাইরে।
ডাঙায় শ্বাস নেয় যেভাবে:
পানির নিচে মাছ ফুলকা দিয়ে অক্সিজেন নেয়, কিন্তু মাডস্কিপার মুক্ত বাতাসে শ্বাস নেয় মূলত দুটি অভিনব উপায়ে-
১. ত্বকের সাহায্যে শ্বাসক্রিয়া (কিউটেনিয়াস রেস্পিরেশন): এদের নরম ত্বক, মুখগহ্বর ও গলার ভেতরের আস্তরণে অসংখ্য রক্তজালিকা (ক্যাপিলারি) থাকে, যা বাতাস থেকে সরাসরি অক্সিজেন টেনে নিতে পারে। তবে এই প্রক্রিয়া চালু রাখতে শরীর ভেজা রাখা আবশ্যক। এ কারণে আর্দ্র কাদায় গড়াগড়ি দিয়ে এরা ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ছোটখাটো ডোবায় শরীর ডুবিয়ে শীতল রাখে।
২. ফুলকায় পানি জমিয়ে রাখা: দ্বিতীয় পদ্ধতিটি আরও সরাসরি। মাডস্কিপার পানাশয়ে গিয়ে বড় বড় ঢোক গিলে মুখে পানি জমিয়ে নেয়। এরা চোয়াল দিয়ে পানি টেনে ফুলকার ঢাকনা ফুলিয়ে রাখে এবং মুখভর্তি পানি নিয়ে ডাঙায় ঘুরে বেড়ায়, যা থেকে দীর্ঘ সময় অক্সিজেন সরবরাহ পায়।
পাখনার সাহায্যে হাঁটা ও লেজের লাফ:
ডাঙায় চলাচলের জন্য মাডস্কিপার তাদের বুকপাখনা দুটিকে ক্ষুদ্র হাতের মতো ব্যবহার করে। এই পাখনায় মানুষের কনুই ও কাঁধের মতো খুদে সন্ধি (জয়েন্ট) থাকে। ফলে বুকডন দেওয়ার ভঙ্গিতে শরীরকে মাটির ওপর থেকে ঠেলে এরা এক পা এক পা করে সামনে এগিয়ে যায়। তাদের জ্ঞাতী-গোষ্ঠী ‘গোবি’ মাছের মতো পানিজ পূর্বপুরুষদের থেকেই এই পাখনার চলন বিবর্তিত হয়েছে।
শুধু হাঁটা নয়, নামের মতোই এরা কাদার ওপর আক্ষরিক অর্থেই লাফিয়ে চলে (স্কিপ করে)। লেজকে দ্রুত বাঁকিয়ে স্প্রিং বা লিভারের মতো ব্যবহার করে শরীরকে বাতাসে ছুড়ে দেয় এরা, বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে ‘সি-স্টার্ট’। মূলত পানিতে শিকারির হাত থেকে বাঁচার এই কৌশলটি ডাঙাতেও সমান দক্ষতায় কাজে লাগায় মাডস্কিপার। (আগামী পর্বে সমাপ্য)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের বিরল ছবি তুলেছে নাসা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভিটামিন ডি নিয়ে ৬টি ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনারগাঁয়ে দৃষ্টিনন্দন অসংখ্য প্রাচীন পুরাকীর্তির পানাম নগরী
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একসঙ্গে জন্ম নেওয়া পৃথিবী ও মঙ্গল গ্রহ কেন এতটা আলাদা হলো, জানালো গবেষণা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬৩ আলোকবর্ষ দূর থেকে এলো রেডিও সংকেত, আসলে কী ঘটছে ওই গ্রহে?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া বা নেফ্রোটিক সিনড্রোম
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৈনন্দিন ৬ অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, চিকিৎসকের সতর্কবার্তা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছের মুখে ৫৫৫ দাঁত, প্রতিদিন ঝরে পড়ে ২০টি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












