ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
, ১৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাবমেরিনের পেরিস্কোপের মতো। চোখ দুটি পরস্পরের ওপর নির্ভর না করে স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এরা মানুষের মতো চোখের পলক ফেলতে পারে!
স্বাভাবিকভাবে হাত-পা থাকা মেরুদ-ী প্রাণীদের বাইরে মাছের মধ্যে এমন বৈশিষ্ট্য বিরল। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের বিজ্ঞান সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস (পিএনএএস)-এ প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, চোখ আর্দ্র রাখা, কাদামাটি পরিষ্কার করা এবং ধেয়ে আসা বস্তু থেকে চোখ বাঁচাতে এরা পলক ফেলে।
মাডস্কিপার মূলত তাদের অক্ষিগোলক ভেতরে পানিভর্তি করোটির গহ্বরে টেনে নিয়ে এই পলক ফেলার কাজটি সারে।
সিটন হিল ইউনিভার্সিটির জীববিজ্ঞানীরা বলেছে, এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য এদের নতুন কোনো শারীরিক কাঠামোর দরকার পড়েনি; সাধারণ ছয়টি গোশতপেশি ব্যবহার করেই তারা এই জটিল কাজ করে দেখাচ্ছে। এটি আদি চতুষ্পদ প্রাণীদের ডাঙায় অভিযোজনের ধাপগুলো বুঝতে সাহায্য করে।
মাটির নিচে সুড়ঙ্গ ও নিবেদিতপ্রাণ পিতা:
খাদ্য খোঁজার পাশাপাশি ভাটার সময়ে মাডস্কিপাররা মাটির নিচে গভীর ও জটিল সুড়ঙ্গ খুঁড়ে বাসা তৈরি করে। মুখ দিয়ে কাদা তুলে বাইরে ফেলে এরা এই সুড়ঙ্গ বানায়। এই সুড়ঙ্গগুলো শিকারি প্রাণীর হাত থেকে বাঁচতে এবং তীব্র রোদে শরীর ঠা-া রাখতে সহায়তা করে। তাছাড়া এদের ত্বকে বিশেষ রাসায়নিক উপাদান থাকে, যা প্রাকৃতিক সানব্লক বা রোদনিরোধক হিসেবে কাজ করে। জোয়ারের সময় সুড়ঙ্গে বাতাসের বুদ্বুদ জমিয়ে রেখে এরা অক্সিজেনের সংস্থান করে।
নিজেদের এলাকা দখলে রাখতে পুরুষ মাডস্কিপাররা হাঁ করে এবং পিঠের রঙিন পাখনা ছড়িয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে নাটকীয় লড়াইয়ে লিপ্ত হয়।
বিবিসির একটি তথ্যচিত্র দলের ইন্দোনেশিয়ার উজুং কুলন জাতীয় উদ্যানের অভিজ্ঞতা থেকে মাডস্কিপারের এক অনন্য পিতৃত্বের রূপ জানা যায়। প্রায় চার সেন্টিমিটার দৈর্ঘ্যের খুদে ‘ডাস্কি-গিল্ড মাডস্কিপার’দের ক্ষেত্রে দেখা যায়, ডিম পাড়ার পর মা মাছ চলে গেলেও পিতা মাডস্কিপার মাটির প্রায় ৩০ সেন্টিমিটার গভীরে থাকা ডিমের প্রকোষ্ঠ পাহারা দেয়। সেখানে অক্সিজেনের মারাত্মক ঘাটতি তৈরি হওয়ায় বাবা মাডস্কিপার সারাদিন ওপর থেকে মুখে করে তাজা বাতাস নিচে বয়ে নিয়ে যায়, যাতে ডিমগুলো দমবন্ধ হয়ে নষ্ট না হয়।
পানির প্রতি ভয় ও ‘ওয়াটার হপ’:
মাডস্কিপারের অদ্ভুত স্বভাবের একটি হলো পানির প্রতি অনীহা। ইন্দোনেশিয়ার দ্বীপে ইন্দোনেশীয় বিজ্ঞানী রেতনোয়াজির সঙ্গে কাজ করার সময় বিবিসি দলটি লক্ষ্য করে, জোয়ারের পানি এড়াতে এরা আপ্রাণ চেষ্টা করে এবং ডুবন্ত অবস্থা এড়িয়ে চলে। ২০২০ সালে তার দল মাডস্কিপারের আরেকটি অনন্য চলন আবিষ্কার করে-‘ওয়াটার হপ’।
এরা শান্ত পানির ওপর চ্যাপ্টা পাথরের মতো লাফিয়ে লাফিয়ে পার হতে পারে।
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের প্রাণীদেরও অন্যতম প্রধান আকর্ষণ এই মাডস্কিপার। সুন্দরবনের নদী ও খাঁড়ির কর্দমাক্ত তীরে মূলত ‘পেরিওপথালমাস’ ও ‘বোলিওপথালমাস’ প্রজাতির মাডস্কিপার মাছ দেখা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মঙ্গল গ্রহের বিরল ছবি তুলেছে নাসা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভিটামিন ডি নিয়ে ৬টি ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনারগাঁয়ে দৃষ্টিনন্দন অসংখ্য প্রাচীন পুরাকীর্তির পানাম নগরী
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একসঙ্গে জন্ম নেওয়া পৃথিবী ও মঙ্গল গ্রহ কেন এতটা আলাদা হলো, জানালো গবেষণা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬৩ আলোকবর্ষ দূর থেকে এলো রেডিও সংকেত, আসলে কী ঘটছে ওই গ্রহে?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া বা নেফ্রোটিক সিনড্রোম
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৈনন্দিন ৬ অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, চিকিৎসকের সতর্কবার্তা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছের মুখে ৫৫৫ দাঁত, প্রতিদিন ঝরে পড়ে ২০টি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












