একসঙ্গে জন্ম নেওয়া পৃথিবী ও মঙ্গল গ্রহ কেন এতটা আলাদা হলো, জানালো গবেষণা
, ১১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৭ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
বহু বছর আগে একই গ্যাস ও ঘূর্ণায়মান ধূলিকণার মেঘ থেকে পৃথিবী ও মঙ্গলের সৃষ্টি বলে দাবি কথিত বিজ্ঞানীদের। কিন্তু এই দুই প্রতিবেশী গ্রহ সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছে। কেন এমনটি হলো, তা নিয়ে সম্প্রতি এক তথ্য প্রকাশ করেছে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গ্লোব ইনস্টিটিউটের গবেষকরা। তাদের মতে, গ্রহ দুটির গঠনের উপাদানের ভিন্ন অনুপাতই তাদের একে অপরের চেয়ে আলাদা করে দিয়েছে।
বিজ্ঞান সাময়িকী ‘নেচার অ্যাস্ট্রোনমি’-তে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা জানায়, গ্রহ তৈরির দুটি মূল প্রক্রিয়া রয়েছে। একটি হলো কয়েক কিলোমিটার আকৃতির বড় পাথরের খ- বা ‘প্ল্যানেটেসিমাল’ একত্র হওয়া এবং অন্যটি হলো ছোট ছোট পাথর বা ‘পেবল’ জমা হওয়া।
গবেষণায় দেখা গেছে, পৃথিবীর ভরের অন্তত ৭৫ শতাংশই এসেছে ছোট পাথর জমার মাধ্যমে তৈরি হওয়া প্রোটোপ্ল্যানেট বা প্রাথমিক গ্রহ থেকে। বাকি ২৫ শতাংশ এসেছে বড় পাথরের খ- থেকে।
অন্যদিকে, মঙ্গল গ্রহের ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টো ঘটনা। গ্রহটির ভরের প্রায় ৭৫ শতাংশই তৈরি হয়েছে বড় পাথরের খ- থেকে। আর বাকি মাত্র ২৫ শতাংশ এসেছে ছোট পাথর থেকে। গ্রহগুলোর ভূ-ত্বক ও ম্যান্টলে (গভীরে) থাকা সোডিয়াম, জিংক এবং পটাশিয়ামের মতো উদ্বায়ী রাসায়নিক উপাদানগুলো পরীক্ষা করে এই প্রাচীন ইতিহাস সম্পর্কে নিশ্চিত হয়েছে বিজ্ঞানীরা।
মূলত এই উপাদানগুলো উচ্চ তাপমাত্রায় বাষ্প হয়ে যেতে পারে।
কম্পিউটার মডেল ব্যবহার করে বিজ্ঞানীরা দেখেছে, গঠনের এই পার্থক্যের কারণেই একই সৌরজগতে জন্ম নেওয়ার পরও গ্রহ দুটি এতটা আলাদা। এই কারণেই মঙ্গল গ্রহ পৃথিবীর চেয়ে বেশ ছোট এবং এর ভেতরের অংশ দ্রুত শীতল হয়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সোনারগাঁয়ে দৃষ্টিনন্দন অসংখ্য প্রাচীন পুরাকীর্তির পানাম নগরী
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬৩ আলোকবর্ষ দূর থেকে এলো রেডিও সংকেত, আসলে কী ঘটছে ওই গ্রহে?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া বা নেফ্রোটিক সিনড্রোম
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৈনন্দিন ৬ অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, চিকিৎসকের সতর্কবার্তা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছের মুখে ৫৫৫ দাঁত, প্রতিদিন ঝরে পড়ে ২০টি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সোরিয়াসিস চিকিৎসায় নতুন পথ দেখাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী ডা. কাজী লুৎফর রহমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রিবোফ্লেভিন ভিটামিন এবং মাইগ্রেন
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকার ও ফুটপাত ব্যবসায়ীদের জন্য সরকারের করণীয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্রের ১২ মিটার গভীরে বন্দরনগরীর সন্ধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার ফলন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












