ভিটামিন ডি নিয়ে ৬টি ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
, ২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
হাড় ও দাঁত মজবুত রাখা, পেশির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং শরীরে ক্যালসিয়াম শোষণে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূর্যের আলো ও কিছু খাবার থেকে এই ভিটামিন পাওয়া যায়। তবে ভিটামিন ডি নিয়ে প্রচলিত কিছু ধারণার কারণে অনেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণে অবহেলা করেন।
ধারণা- ভিটামিন ডি পাওয়ার একমাত্র উৎস সূর্যের আলো:
সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকে ভিটামিন ডি তৈরি হয়। তবে চর্বিযুক্ত মাছ, ডিমের কুসুম এবং ভিটামিন ডি যোগ করা কিছু খাবার থেকেও এটি পাওয়া যায়। ত্বকের রং, বয়স, ঋতু ও সূর্যের আলোর তীব্রতার ওপর শরীরে ভিটামিন ডি তৈরির পরিমাণ নির্ভর করে। জানালার কাচের ভেতর দিয়ে আসা সূর্যের আলো ত্বকে ভিটামিন ডি তৈরিতে কার্যকর নয়।
ধারণা- প্রতিদিন রোদে থাকলেই ঘাটতি হবে না:
নিয়মিত সূর্যের আলো পেলেও সবার শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি হয় না। বয়স বৃদ্ধি, গাঢ় ত্বক, ঘরের ভেতরে বেশি সময় কাটানো এবং চর্বি শোষণে সমস্যা থাকলে ঘাটতির ঝুঁকি বাড়তে পারে। তাই শুধু রোদে থাকার ওপর নির্ভর না করে খাদ্যাভ্যাস ও ব্যক্তিগত স্বাস্থ্যঝুঁকিও বিবেচনায় রাখা প্রয়োজন।
ধারণা- দুধ খেলেই ভিটামিন ডি’র চাহিদা পূরণ হয়:
ক্যালসিয়াম ও প্রোটিনের ভালো উৎস দুধ। তবে সব দুধে পর্যাপ্ত ভিটামিন ডি থাকে না। কিছু দেশে দুধে ভিটামিন ডি যোগ করা হয়। তাই প্যাকেটজাত দুধ কেনার সময় পুষ্টি-তথ্যের লেবেল দেখা জরুরি। মাছ ও ডিমের মতো অন্যান্য উৎসও খাদ্যতালিকায় রাখা উচিত।
ধারণা- ভিটামিন ডি শোষণের জন্য বেশি চর্বি খেতে হয়:
ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয়। খাবারের সঙ্গে পরিমিত চর্বি থাকলে এর শোষণ বাড়তে পারে। তবে অতিরিক্ত তেল, ঘি বা চর্বিযুক্ত খাবার খেলে কোন অসুবিধা নেই। বাদাম, বীজ ও মাছের মতো খাবার সুষম খাদ্যতালিকার অংশ হতে পারে। চর্বি ছাড়াও কিছু ভিটামিন ডি শোষিত হয়।
ধারণা- বেশি ভিটামিন ডি গ্রহণ করলে বেশি উপকার পাওয়া যায়:
অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণের ফলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে বমি বমি ভাব, দুর্বলতা, কিডনিতে পাথর এবং গুরুতর ক্ষেত্রে কিডনির ক্ষতি হতে পারে।
২০২৪ সালে প্রকাশিত চিকিৎসাবিজ্ঞানীদের মন্তব্য অনুযায়ী, সুস্থ এবং ৭৫ বছরের কম বয়সি অধিকাংশ প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে দৈনিক সুপারিশকৃত মাত্রার চেয়ে বেশি ভিটামিন ডি নিয়মিত গ্রহণে অতিরিক্ত উপকারের যথেষ্ট প্রমাণ নেই।
ধারণা- সবার ভিটামিন ডি পরীক্ষা ও সাপ্লিমেন্ট প্রয়োজন:
বয়স, খাদ্যাভ্যাস, শারীরিক অবস্থা ও ঘাটতির ঝুঁকি অনুযায়ী ভিটামিন ডি’র প্রয়োজন ভিন্ন হতে পারে। চিকিৎসক প্রয়োজন মনে করলে রক্তে ২৫-হাইড্রক্সিভিটামিন ডি পরীক্ষা করতে পারেন। তবে উপসর্গহীন, সুস্থ প্রত্যেক প্রাপ্তবয়স্কের নিয়মিত এই পরীক্ষা প্রয়োজন, এমন সুপারিশ নেই। ঘাটতির সন্দেহ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বলা যায়, ভিটামিন ডির ঘাটতি প্রতিরোধে সুষম খাদ্যাভ্যাস, উপযুক্ত সূর্যালোক এবং ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্ট গুরুত্বপূর্ণ। কোনও একটি উৎসের ওপর নির্ভর না করে সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই সুস্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের বিরল ছবি তুলেছে নাসা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনারগাঁয়ে দৃষ্টিনন্দন অসংখ্য প্রাচীন পুরাকীর্তির পানাম নগরী
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একসঙ্গে জন্ম নেওয়া পৃথিবী ও মঙ্গল গ্রহ কেন এতটা আলাদা হলো, জানালো গবেষণা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬৩ আলোকবর্ষ দূর থেকে এলো রেডিও সংকেত, আসলে কী ঘটছে ওই গ্রহে?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া বা নেফ্রোটিক সিনড্রোম
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৈনন্দিন ৬ অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, চিকিৎসকের সতর্কবার্তা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছের মুখে ৫৫৫ দাঁত, প্রতিদিন ঝরে পড়ে ২০টি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সোরিয়াসিস চিকিৎসায় নতুন পথ দেখাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী ডা. কাজী লুৎফর রহমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রিবোফ্লেভিন ভিটামিন এবং মাইগ্রেন
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকার ও ফুটপাত ব্যবসায়ীদের জন্য সরকারের করণীয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












