চুরিতে বাধা দেয়ায় নৈশপ্রহরী টিটুকে হত্যা, মাদকসেবী রিজন গ্রেপ্তার
মাদক সেবনের টাকা জোগাড় করতে কালভার্ট নির্মাণের জিনিসপত্র চুরির সময় বাধা দেয়ায় নৈশপ্রহরী টিটুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দিনাজপুর সদর সার্কেল) আব্দুল হালিম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে, রোববার রাতে রিজন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত রিজন দিনাজপুর শহরের লাইনপাড় এলাকার রাজু ইসলামের ছেলে।
, ১৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাতে লাইনপাড় এলাকার সিদ্দিকের ছেলে টিটু পার্শ্ববর্তী সিপাহীপাড়ায় একটি নির্মাণাধীন সেতু পাহারা দেয়ার দায়িত্বে ছিলেন। এ সময় একই এলাকার রিজন সেতুর মালামাল পরিবহনে ব্যবহৃত গাড়ির ব্যাটারি ও রড কাটার সরঞ্জাম চুরি করার চেষ্টা করেন। বিষয়টি দেখতে পেয়ে টিটু ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করলে রিজন ধারালো অস্ত্র দিয়ে তার পেট ও উরুতে মারাত্মক আঘাত করে পালিয়ে যান।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা টিটুকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তার রিজনের বিরুদ্ধে এর আগে ৭ থেকে ৮টি মামলা রয়েছে এবং সে একজন চিহ্নিত মাদকসেবী। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি জানান, এর আগেও একাধিকবার রিজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য তাকে পাঠানো হয়েছে।
মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদকের কড়াল গ্রাস আজ সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়েছে এবং মাদকের টাকা সংগ্রহের জন্যই যুবসমাজ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বেসিক-জনতা-অগ্রণী ব্যাংকের এমডি পদে তিন কর্মকর্তাকে মনোনয়ন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৩০টি মামলা, রেকর্ডসংখ্যক ডাম্পিং ও রেকার
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বোয়েলোর তাণ্ডবে যুক্তরাজ্যে বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর, আরও দুর্যোগের শঙ্কা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নোয়াখালীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৪০
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর: আইজিপি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বোমার বিস্ফোরণ ঘটিয়ে অর্ধশত বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার পোশাকশিল্পে বেতন বাড়ানোর চাপ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার ব্যর্থতায় অপরাধ বেড়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাশতা কম দেয়া নিয়ে মারধরে গৃহবধূর মৃত্যু!
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়তি দামে ‘পোয়া-হালিতে’ সীমাবদ্ধ নিত্যপণ্যে বাজার
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












