তিন হাজার পাউন্ড ছাড়ালো কুমড়ার ওজন
, ১৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া হিসেবে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।
এই প্রথম কোনো কুমড়ার ওজন ৩ হাজার পাউন্ড ছাড়ালো। স্মিথসোনিয়ান ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ওয়ারেন এলাকায় সাউদার্ন নিউ ইংল্যান্ড জায়ান্ট পাম্পকিন গ্রোয়ার্সের ওজন নির্ধারণ প্রতিযোগিতায় কুমড়াটির ওজন মাপা হয়।
এর আগে গত ৩ অক্টোবর যুক্তরাজ্যে ২ হাজার ৮৫৭ পাউন্ড ওজনের একটি কুমড়া প্রদর্শনী হয়েছিলো।
এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল নিজের গ্রিনহাউসে ছোট একটি বীজ রোপণ করেছিলো। প্রায় ছয় মাসের পরিচর্যায় সেটিই পরিণত হয় রেকর্ড গড়া বিশাল কুমড়ায়। এ বছর প্রথমবারের মতো গ্রিনহাউসে কুমড়া চাষ করে সেই কৃষক। এতে তাপমাত্রা ও পানির পরিমাণসহ চাষের বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করা সহজ হয়েছে।
কুমড়াটি বেড়ে ওঠার সবচেয়ে দ্রুত সময়ে প্রতিদিন প্রায় ৬০ পাউন্ড পর্যন্ত ওজন বাড়ছিলো। কোনো কোনো সপ্তাহে এর ওজন বেড়েছে প্রায় ৫০০ পাউন্ড।
বিশাল কুমড়াটি প্রতিযোগিতাস্থলে নেওয়াও ছিল বড় চ্যালেঞ্জ। মাটি থেকে তুলতে ব্যবহার করা হয় বিশেষ হারনেস ও ভারী দড়ি। পরিবহনের সময় কুমড়াটি ভেজা চাদর, কম্বল ও প্লাস্টিকের আবরণ দিয়ে ঢেকে রাখা হয়। পরে বিশেষভাবে তৈরি একটি পাটাতনে তুলে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় প্রতিযোগিতায়। কুমড়াটি প্রায় ২০টি বিশাল কুমড়ার সঙ্গে প্রতিযোগিতা করে।
বিশ্বরেকর্ড গড়া কুমড়াটি বিভিন্ন উৎসবে প্রদর্শন করা হবে। পরে এটিকে বিশাল জ্যাক ও’ ল্যান্টার্ন- হ্যালোইনে কুমড়ার খোলসে তৈরি বিশেষ আলোকসজ্জা হিসেবে ব্যবহার করা হবে। উৎসব শেষে অন্য অনেক কুমড়ার মতো এটিও কম্পোস্টে পরিণত হবে। তবে এর কিছু বীজ সংরক্ষণ করে বিশ্বের বিভিন্ন কুমড়া চাষিদের সংগঠনে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব বীজ নিলামে তুলে পাওয়া অর্থ তহবিল সংগ্রহে ব্যবহার করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি দখলদারদের ড্রোন হামলা ঠেকাবে ইরানের ‘মজিদ’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনিদের বাড়ি থেকে বের করে দিচ্ছে ইসরায়েলি দখলদাররা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সমাবেশের ডাক
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তুরস্কে গণমাধ্যমের ওপর দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইল ছেড়ে পালিয়েছে ১০ লাখ ইহুদি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজ বাসিন্দাদেরই ট্যাঙ্কে পিষে মেরেছিল ইসরাইলি সেনারা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-আকসা প্রাঙ্গণ থেকে জুমার পর খতিবকে আটক
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারস্য উপসাগরে কোনো মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না -ইরান
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন যুদ্ধজাহাজ প্রেরণ, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












