ঠান্ডা লেগে নাক দিয়ে পানি পড়ছে? সমাধান জেনে নিন
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ তাসি, ১৩৯০ শামসী সন, ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২২ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) চিকিৎসা
পানি পান করতে হবে:
হেলথলাইন জানাচ্ছে, নাক দিয়ে পানি পড়তে থাকলে শরীরে পানির ঘাটতি তৈরি হওয়া স্বাভাবিক। এসময় শরীরে পানির ভারসাম্য রাখতে পর্যাপ্ত পানি পান করতে হবে। ঠান্ডা লাগার কারণে অনেক সময় শুধু পানি পান করতে ভালো লাগে না। তাই পানির পাশাপাশি অন্যান্য তরল যেমন স্যুপ, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস ইত্যাদিও পান করবেন।
চা পান করতে হবে:
সারাদিনে দুই-এক কাপ চা খাওয়া হয় না এমন মানুষের সংখ্যা খুবই কম। যদি ঋতু পরিবর্তনের সময় হঠাৎ ঠান্ডা লেগে নাক দিয়ে পানি পড়তে থাকে তবে চা পান করুন। চা পান করলে বন্ধ নাক সহজেই খুলে যাবে। চায়ের অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য এক্ষেত্রে মূখ্য ভূমিকা রাখে। চায়ের সঙ্গে তুলসি পাতা মিশিয়ে ফুটিয়ে নিলে আরও বেশি উপকার পাওয়া যাবে।
ভাপ নিতে হবে:
গরম পানির ভাপ নিলে তা ঠান্ডা লাগার সমস্যা দূর করতে কাজ করবে সহজেই। কারণ ভাপ নিতে পারলে সাইনাসে গরম বাতাস পৌঁছে যায়। যে কারণে শ্বাস নেওয়া সহজ হয়। গরম পানি ফুটিয়ে দিনে ৩-৪ বার ভাপ নিতে পারেন। এতে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। তবে ভাপ নেওয়ার সময় সতর্ক থাকবেন। অসাবধানতায় গরম পানি শরীরে যেন পড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন।
গরম পানিতে গোসল করতে হবে:
হালকা গরম পানিতে গোসল করলে তা কেবল স্নিগ্ধ অনুভবই দেয় না, সেইসঙ্গে অনেক উপকারও করে। বন্ধ নাক খুলে দিতে কাজ করে এটি। তবে গোসলের পানি যেন খুব বেশি গরম না হয় সেদিকে খেয়াল রাখবেন। বেশি গরম পানি দিয়ে গোসল করলে তা বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘনঘন মাথা ব্যথার কারণ কী?
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়?
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একটি নয়, মানুষের মস্তিষ্ক আসলে দুটি আলাদা অঙ্গ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলঝেইমার রোগ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হার্ট অ্যাটাক-স্ট্রোকের লক্ষণ ফুটতে পারে চোখ-মুখেই : গবেষণা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যথা না পাওয়ার বিরল রোগ ‘সিপা’
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্লিনিকাল ট্রায়ালে প্রমাণিত- ডায়াবেটিস চিকিৎসায় কালোজিরা কার্যকর
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গু নাকি সাধারণ জ্বর বুঝবেন কীভাবে?
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুম্বকের সাহায্যে তৈরি হচ্ছে কৃত্রিম রক্তনালি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কী?
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লিভারের নীরব ঘাতক হেপাটাইটিস ডি, অবহেলা করবেন না
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইস্তেঞ্জায় ফেনা : অবহেলা করবেন না
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












