নীতিগত সহায়তা চান উৎপাদকরা:
বেকারি পণ্য ক্রয়ে শ্রমজীবী মানুষের নাভিশ্বাস
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
প্রতিদিন ভোর ৬টায় রিকশা নিয়ে রাস্তায় নামেন ৪৫ বছরের মোমেন মিয়া। ঘণ্টা খানেক প্যাডেল ঘোরানোর পর পেটে যখন ক্ষিধে লাগে, তখন টং দোকানই ভরসা। একটি বনরুটি, কলা, কেক আর এককাপ চা দিয়েই সকালের নাশতা সারেন তিনি। এতে তার খরচ হয় ৪০ টাকা। কিন্তু কয়েক বছর আগেও এই একই বেকারি পণ্যের জন্য খরচ করতে হতো ২০ থেকে ৩০ টাকা। তা এখন শুধু স্মৃতি ছাড়া কিছুই নয়।
বেকারি পণ্যে মূল্যস্ফীতির চাপ ভোগাচ্ছে গরিব ও শ্রমজীবী মানুষকে। ছাত্র, রিকশা-ভ্যানচালক কিংবা দিনমজুরের মতো যেসব মানুষের প্রতিদিনের আয় খুব কম, তাদের খাবারের বাজেট এমনিতেই থাকে টানটান। ফলে রিকশাচালক মোমেন মিয়ার মতো নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও শিক্ষার্থীরা প্রতিদিনের সামান্য নাশতার খরচ মেটাতে নাভিশ্বাস ফেলছেন।
গত পাঁচ বছরে বেকারি শিল্পের বাজার সম্পূর্ণ বদলে গেছে। ফলে পাঁচ বছর আগে যে নাশতা ২০ টাকায় সারা যেত, বর্তমানে একই পরিমাণের নাশতায় খরচ হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। যা বেড়েছে প্রায় ৩০০ শতাংশ।
এ বিষয়ে বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএবিবিএমএ) সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া বলেন, কাঁচামালের দাম বৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের উচ্চমূল্য এবং শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন কারণে উৎপাদন ব্যয় বেড়েছে। উৎপাদন খরচ সামলাতে বিভিন্ন রকম অফার ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। তিনি বলেন, আমরা চাই না পণ্যের দাম বাড়–ক। এ জন্য সরকারের কাছে বিভিন্ন ধরনের নীতিগত সহায়তা চাচ্ছি। গ্যাস ও বিদ্যুতের মতো ইউটিলিটি সেবায় ভর্তুকি দেওয়া, কমানো বা নির্দিষ্ট সময়ের জন্য ভ্যাটমুক্ত সুবিধা দেওয়া হলে উৎপাদনকারীরা বর্তমান অবস্থায় টিকে থাকতে পারবেন।
তিনি জানান, এ বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে উৎপাদন খাতের সমস্যাগুলো তুলে ধরে প্রয়োজনীয় নীতিসহায়তা চাওয়া হবে।
এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিনিয়র সহসভাপতি নাজের হোসাইন বলেন, এর আগে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপে বেকারি পণ্য প্রস্তুতকারক ব্যবসায়ীদের পণ্যে ২০ শতাংশ দাম বাড়ানোর ঘোষণা প্রত্যাহার করা হয়। কিন্তু বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। যেসব কাঁচামালের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে এক লাফে প্রায় ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর কথা বলা হয়েছে তার কোনো যৌক্তিকতা নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাবির জগন্নাথ হলে হিন্দু দেবীর মূর্তি নির্মাণ ‘হিন্দুত্ববাদী নীলনকশা’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকার নিরাপত্তা দিতে না পারলে আমাদেরকে জানিয়ে দিক -নাহিদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুচরা ব্যবসায়ীদের ওপর হাজারে ২ টাকা কর আরোপ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রমজানে খেজুর আমদানির প্রস্তাবসহ ৫ বিষয়ে সুপারিশ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবাসফেরত ‘স্বামীকে’ নিয়ে বিমানবন্দরে তিন নারীর কাড়াকাড়ি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আশুলিয়ায় ২১০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের শঙ্কা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উচ্চ সুদ, ২০ বছরের শর্তে আটকে গেল তিন অপারটরের তরঙ্গ নবায়ন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ ৩৮১টি শিল্প কারখানা, চালু হয়েছে ২২টি -শিল্পমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরীক্ষায় ‘সাদা খাতা’ জমা দেয়ায় ব্যাখ্যা চেয়ে ৩০ শিক্ষার্থীকে তলব
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানিবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে অনুদান দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১ ডিসেম্বর থেকে এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু, রুটিন প্রকাশ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বগুড়াসহ দেশের ৮টি বিমানবন্দর সচলে প্রাধিকার তালিকা নির্ধারণ: বিমানমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












