জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের জ্বালানি তেল নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। চলতি নভেম্বরের জন্য পূর্বনির্ধারিত জ্বালানি তেলের ১১টি চালান সরবরাহে অপারগতা জানিয়েছে চিহ্নিত কয়েকজন সরবরাহকারী। এসব কোম্পানির সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী সম্পৃক্ত থাকায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পলাতক শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। আর ঠিক সেই সময় সামনে রেখে একটি গোষ্ঠীর দেশে জ্বালানি সরবরাহে অক্ষমতা প্রকাশ কোনোভাবেই কাকতালীয় হতে পারে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তারা বলছেন, এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী জড়িত কি না তা খতিয়ে দেখা জরুরি। নইলে মারাত্মক বিপদে পড়তে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, কালো তালিকাভুক্তসহ যারা এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। অবাক করার বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাতিল করা হলেও আওয়ামী ঘনিষ্ঠ ওই কোম্পানিকেই বাড়তি দরে ডিজেল, উড়োজাহাজের জ্বালানি (জেট ফুয়েল) সরবরাহের কাজ দিতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
খোঁজ নিয়ে জানা যায়, এখানেও মারাত্মক কারচুপি করা হয়েছে। অত্যন্ত গোপনে দেওয়া এসব দরপত্রের কারণে কয়েক শ কোটি টাকা বাড়তি গুনতে হবে বাংলাদেশকে। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ছিল ৯.৫০ ডলার ও জেট ফুয়েল ১০.১৫ ডলার। অন্যদিকে আওয়ামী ঘনিষ্ঠ ওই কোম্পানিকে ওটিএম (উন্মুক্ত দর পদ্ধতিতে) পরিশোধ করা হবে ডিজেল ১৬.৬৮ ডলার ও জেট ফুয়েল ১৭.৮৮ ডলার।
প্যাকেজ-০২ এর আওতায় ২ লাখ ৩০ হাজার টন ডিজেল এবং ৪০ হাজার টন জেট ফুয়েলের কার্যাদেশ পেয়েছে চিহ্নিত ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠান ‘ভিটল এশিয়া’। এ রকম বেশ কয়েকটি প্যাকেজ রয়েছে। শুধু প্যাকেজ-০২ এর বিপরীতেই ১ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ডলার বাড়তি অর্থ গুনতে হবে বাংলাদেশকে। ডলার ১২৩ টাকা হারে ধরলে এক চালানেই সরকারের গচ্চা যাবে প্রায় ১৮২ কোটি টাকার মতো।
খোঁজ নিয়ে জানা যায়, জ্বালানি তেল কেনার ওই প্রক্রিয়াতে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তকেও বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। গত সেপ্টেম্বরে ওটিএম প্রক্রিয়ায় ৬ লাখ ৫ হাজার টন ডিজেল এবং ৯০ হাজার টন জেট ফুয়েল আমদানির প্রস্তাব চূড়ান্ত করে বিপিসি। এতে প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ছিল ১৪.৮৫ ডলার এবং জেট ফুয়েল ১৬.৪৯ ডলার। ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রিমিয়াম বেশি উল্লেখ করে তা অনুমোদন দেয়নি। অথচ তার চেয়েও বেশি প্রিমিয়াম ধরা হয়েছে অত্যন্ত গোপনে দেওয়া ওটিএম-এ। আর সেই কার্যাদেশ পেয়েছে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত ডা. এজাজুর রহমান। সে বিগত ১৭ বছরে মাফিয়া হয়ে উঠেছে। ক্ষেত্রবিশেষে বিপিসিও তার কাছে জিম্মি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রমজান মাসে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












