ট্রাম্পের ঘোষণার পরেও যুক্তরাষ্ট্রে পৌঁছায়নি রাশিয়ার ডিজেল, জানা গেল কারণ
, ০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে রাশিয়াকে ডিজেল সরবরাহের অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সিদ্ধান্ত গ্রহণের প্রায় এক মাস পরও রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে কোনও ডিজেল পৌঁছায়নি।
যুক্তরাষ্ট্রগামী রুশ ডিজেলবাহী ট্যাংকারগুলোর কী ঘটেছে?
অক্টোবরে রাশিয়ার প্রিমোরস্ক বাল্টিক বন্দর ত্যাগ করেছে রুশ ট্যাংকার ‘তালিসমান’ এবং সিয়েরা লিওনের পতাকাবাহী ‘লেরুও’। জাহাজগুলোর ঘোষিত গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। তবে মেরিন অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘কেপলার’ এবং জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ‘মেরিন ট্রাফিক’-এর তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) নাগাদ একটি ট্যাংকার ব্রাজিলের দিকে এবং অন্যটি ভূমধ্যসাগরের দিকে পথ পরিবর্তন করে।
উত্তর আটলান্টিকে থাকা তৃতীয় একটি ট্যাংকারও তার মূল গন্তব্য নিউইয়র্ক পরিবর্তন করে নতুন নির্দেশনার অপেক্ষায় রয়েছে। ফলে এটি কোথায় খালাস করা হবে তা অনিশ্চিত রয়ে গেছে।
ট্রাম্প ও পুতিন কী চুক্তিতে পৌঁছেছিলেন?
গত ৯ অক্টোবর পুতিনের সঙ্গে ফোনালাপের পর রাশিয়ার সঙ্গে একটি চুক্তির কথা জানান ট্রাম্প। তিনি বলেন, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারের জন্য ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে রাশিয়া।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, পরে নভেম্বরে আরও ৫ লাখ টন এবং এরপর আরও ১০ লাখ টন ডিজেল পাঠাবে রাশিয়া।
পুতিনের সঙ্গে ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির ফলে আগামী ৭ এপ্রিল পর্যন্ত রুশ ডিজেল বিক্রি, পরিবহন, খালাস ও আমদানির অনুমতি পাওয়া গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে রুশ জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলার কারণে ডিজেল সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ তুলে এই পদক্ষেপ নেন ট্রাম্প।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) সাময়িক নিষেধাজ্ঞা ছাড়ের নির্দেশিকাও জারি করেছে। তবে এটি মার্কিন কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ক্ষুব্ধ করেছে।
ব্যবসায়ীরা কেন রুশ ডিজেল কিনতে রাজি হচ্ছেন না?
মূল কারণ আইনি ঝুঁকি। সাধারণত নিষেধাজ্ঞার আওতাভুক্ত হলেও মার্কিন ট্রেজারি বিভাগ সাময়িকভাবে রুশ ডিজেল বিক্রির অনুমোদন দিয়েছে; তবে রাশিয়ার জ্বালানি আমদানির ওপর কংগ্রেসের মূল নিষেধাজ্ঞাটি এখনও বহাল রয়েছে, যা ব্যবসায়ীদের জন্য চরম অনিশ্চয়তা তৈরি করেছে।
গত সোমবার (২ নভেম্বর) নিউ জার্সির গভর্নর মিকি শেরিল তার অঙ্গরাজ্যের বন্দর ও টার্মিনাল অপারেটরদের চিঠি লিখে এই জ্বালানি বহনকারী জাহাজগুলো ফেরত পাঠাতে বলেছেন। তিনি সতর্ক করে বলেন, ‘রুশ জ্বালানির অবৈধ ব্যবসা থেকে মুনাফা করার যেকোনও চেষ্টার কঠোর শাস্তি দেয়া হবে।’
শেরিলের যুক্তি, কংগ্রেসের নিষেধাজ্ঞা অমান্য করার এখতিয়ার নেই ট্রাম্প প্রশাসনের।
ব্যাংক, বন্দর কর্তৃপক্ষ এবং জ্বালানি পরিবেশকদের সতর্ক করে আইনপ্রণেতারা বলেছেন, এই আমদানি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকলে তারা দেওয়ানি বা ফৌজদারি দায়বদ্ধতার পাশাপাশি ভবিষ্যতে কংগ্রেসের তদন্তের মুখে পড়তে পারেন।
এই ডিজেল এখন কোথায় যাবে?
বিশেষজ্ঞদের মতে, এটি যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা কম। কেপলারের তথ্য অনুযায়ী, পথ পরিবর্তন করা প্রথম দুটি ট্যাংকার ব্রাজিল এবং ভূমধ্যসাগরের দিকে যাচ্ছে, এবং তৃতীয় ট্যাংকারটিও একই পথ অনুসরণ করতে পারে।
মস্কো অবশ্য জোর দিয়ে বলছে, চুক্তি অনুযায়ী সবকিছু ঠিকঠাক মতোই এগোচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘সব ডিজেলই তার ক্রেতা খুঁজে নেবে।’ পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ অবশ্য এক্স-এ লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রগামী ট্যাংকারগুলো তাদের পূর্বনির্ধারিত পথেই রয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতীতে মানুষকে ধোঁকা দেয়ার বড় হাতিয়ার ছিল পরিসংখ্যান -তিতুমীর
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের জ্বালানি সমস্যার সমাধান করবে নোয়াখালীর গ্যাসক্ষেত্র’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩শ’ পরিবার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ঝুঁকি ভাতা’ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের পকেটে হাজার কোটি টাকা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেড়েছে উৎপাদন খরচ, লোকসানের শঙ্কায় পোলট্রি খামারিরা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রমিক অসন্তোষ থামলেও কাটেনি মালিকদের উদ্বেগ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভার-আশুলিয়া থেকে গ্রেপ্তারদের কেউ শ্রমিক নন -ডিআইজি
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ মাসে প্রশাসন ও পুলিশে আসছে বড় পদোন্নতি
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুগন্ধি চিনিগুঁড়া চালে মেশানো হচ্ছে গন্ধহীন চাল?
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬১০ কোটি টাকা চাঁদাবাজি সশস্ত্র তিন সংগঠনের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












