সুগন্ধি চিনিগুঁড়া চালে মেশানো হচ্ছে গন্ধহীন চাল?
, ২৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৮ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাড়তি দামে বাজার থেকে সুগন্ধি চিনিগুঁড়া চাল কেনেন ক্রেতারা। নিয়ম অনুযায়ী, এ ধরনের চালের প্যাকেটে ধানের জাতের নাম লেখা বাধ্যতামূলক। কিন্তু বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ প্যাকেটে নেই জাতের নাম। এমনকি অনেক নামিদামি কোম্পানিও তাদের মোড়কে এটি উল্লেখ করে না। লেখা থাকে শুধু ‘সুগন্ধি চিনিগুঁড়া চাল’। এতে বিভ্রান্তিতে পড়ছেন ক্রেতারা।
নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার এশিয়া পোস্টকে বলেন, ‘প্যাকেটে জাতের নাম না লেখা নীতিমালার লঙ্ঘন।’
নওগাঁর খুচরা বাজার ঘুরে দেখা গেছে, খোলা বাজারে প্রতি কেজি ব্রি-৩৪ জাতের সুগন্ধি চিনিগুঁড়া চাল বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকায়। ব্রি-৯০ জাতের চাল ১৪০ থেকে ১৪৫ টাকা। অথচ কোম্পানিভেদে করপোরেট প্রতিষ্ঠানগুলোর এক কেজির প্যাকেটজাত চালের মুদ্রিত দাম কমবেশি ২৩০ টাকা। খুচরা ব্যবসায়ীরা এসব প্যাকেট ২০০ থেকে ২০৫ টাকায় কিনে ২১০ থেকে ২১৫ টাকায় বিক্রি করছেন।
খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) বিধিমালা, ২০২৪ অনুযায়ী প্যাকেটজাত খাদ্যদ্রব্যের গায়ে অবশ্যই নির্দিষ্ট জাতের নাম উল্লেখ থাকতে হবে।
নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী প্রতিটি প্যাকেট বা বস্তার গায়ে চাল কোন ধানের জাত থেকে উৎপাদিত হয়েছে, সেই জাতের নাম লেখা বাধ্যতামূলক। যারা এটা লিখছেন না, তারা নীতিমালার বরখেলাপ করছেন।’
নওগাঁ পৌর বাজারে কথা হয় সুগন্ধি চাল কিনতে আসা ভুট্টোর সঙ্গে। তিনি বলেন, ‘আমার জানামতে, বাজারে দুই ধরনের সুগন্ধি চাল চলছে। একটি ব্রি-ধান ৩৪ চিনিগুঁড়া, যা অত্যন্ত উৎকৃষ্ট ও উচ্চমানের। অন্যটি ব্রি-ধান ৯০, যা গন্ধহীন আতপ চাল। ৩৪ চিনিগুঁড়ার চেয়ে ব্রি-৯০ আতপের দাম অনেক কম। কিন্তু প্যাকেটের গায়ে লেখা না থাকায় কোন জাতের চাল তা বোঝার উপায় নেই।’
নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, ‘প্যাকেট দেখে চাল চেনার উপায় নেই। রান্নার পরই কেবল বোঝা সম্ভব। ক্রেতাকে যদি রান্নার পর চালের জাত বাছাই করতে হয় এবং তখন সঠিক চাল না পান, তাহলে প্রতারিত হওয়ার সুযোগ তৈরি হয়।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতীতে মানুষকে ধোঁকা দেয়ার বড় হাতিয়ার ছিল পরিসংখ্যান -তিতুমীর
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের জ্বালানি সমস্যার সমাধান করবে নোয়াখালীর গ্যাসক্ষেত্র’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩শ’ পরিবার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ঝুঁকি ভাতা’ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের পকেটে হাজার কোটি টাকা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেড়েছে উৎপাদন খরচ, লোকসানের শঙ্কায় পোলট্রি খামারিরা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রমিক অসন্তোষ থামলেও কাটেনি মালিকদের উদ্বেগ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভার-আশুলিয়া থেকে গ্রেপ্তারদের কেউ শ্রমিক নন -ডিআইজি
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ মাসে প্রশাসন ও পুলিশে আসছে বড় পদোন্নতি
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬১০ কোটি টাকা চাঁদাবাজি সশস্ত্র তিন সংগঠনের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












