বেড়েছে উৎপাদন খরচ, লোকসানের শঙ্কায় পোলট্রি খামারিরা
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
একসময় পোলট্রি খামার করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়েছিলেন দেশের অনেক উদ্যোক্তা। লাভের আশায় কেউ ঋণ নিয়েছেন, কেউ আবার নিজের সঞ্চয় ভেঙে মুরগির খামার গড়ে তুলেছেন। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি পাল্টে গেছে। মুরগির খাবার, বাচ্চা ও ওষুধের দাম প্রতিনিয়ত বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিল ও শ্রমিকের মজুরির বাড়তি খরচ। উল্টো বাজারে কমেছে মুরগির বিক্রয়মূল্য। উৎপাদন খরচের সঙ্গে বিক্রির দামের সামঞ্জস্য না থাকায় লোকসানের শঙ্কায় দিন কাটছে খামারিদের। অনেকের কাছে এখন খামার চালু রাখাই বড় চ্যালেঞ্জ।
নাটোর সদর উপজেলার বিভিন্ন খামার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। উপজেলার বড়হরিশপুর এলাকার ব্রয়লারের খামারিরা বাড়তি উৎপাদন ব্যয় নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে ডিম উৎপাদনকারী খামারিরাও খরচের তুলনায় কম দামে ডিম বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে বিনিয়োগ করা পুঁজি ফেরত পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংকটের প্রভাব পড়ছে খামারের শ্রমিকদের জীবন-জীবিকায়ও।
বড়হরিশপুর এলাকার সরকার পোলট্রি ফার্ম ও ধলাট গ্রামের শাহজালাল পোলট্রি ফার্মের হিসাবেও ব্যয় বৃদ্ধির চিত্র উঠে এসেছে। সরকার পোলট্রি ফার্মে প্রায় এক হাজার এবং শাহজালাল পোলট্রি ফার্মে দুই থেকে তিন হাজার ব্রয়লার মুরগি পালন করা হয়।
খামারি সুজন সরকার জানান, অক্টোবরে প্রতি বস্তা পোলট্রি ফিডের দাম ছিল ৩ হাজার ২৫০ টাকা। নভেম্বরে তা বেড়ে হয়েছে ৩ হাজার ৪৫০ টাকা। সরকার পোলট্রি ফার্মে প্রতি মাসে প্রায় ৭০ বস্তা এবং শাহজালাল পোলট্রি ফার্মে ৭০ থেকে ৭৫ বস্তা খাবার লাগে। ফলে শুধু ফিডের দাম বাড়ায় দুই খামারের মাসিক ব্যয় বেড়েছে প্রায় ২৮ থেকে ২৯ হাজার টাকা।
শুধু খাবার নয়, মুরগির বাচ্চা কিনতেও বাড়তি টাকা গুনতে হচ্ছে। অক্টোবরে প্রতিটি বাচ্চার দাম ছিল ৩২ টাকা, নভেম্বরে তা বেড়ে হয়েছে ৪৫ থেকে ৪৮ টাকা। অর্থাৎ প্রতিটি বাচ্চায় খরচ বেড়েছে ১৩ থেকে ১৬ টাকা। পাশাপাশি পোলট্রির খাবার স্যালাইনের দাম কেজিপ্রতি ১৭০ টাকা থেকে বেড়ে ২০০ টাকা হয়েছে। ওষুধ ও পরিচর্যার অন্যান্য উপকরণের দামও খামারিদের ব্যয় বাড়াচ্ছে।
বিদ্যুৎ বিলেও বাড়তি চাপ পড়েছে। সরকার পোলট্রি ফার্মে আগস্টে বিদ্যুৎ বিল ছিল ৩ হাজার টাকা, সেপ্টেম্বরে তা বেড়ে হয় ৪ হাজার টাকা। শাহজালাল পোলট্রি ফার্মে আগে বিদ্যুৎ বিল আসত প্রায় ৩ হাজার ৫০০ টাকা, অক্টোবরে তা হয়েছে ৪ হাজার টাকা।
উৎপাদন খরচ বাড়লেও সে অনুযায়ী দাম পাচ্ছেন না খামারিরা। তাদের তথ্য অনুযায়ী, আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৩০ টাকায় বিক্রি হলেও এখন তা ১২৫ টাকায় নেমেছে। ফলে বাড়তি খরচের চাপে লাভের বদলে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।
সিংড়া থানার বিলদহর এলাকার সাইদুর রহমান বলেন, আমি আমার বাড়িতে অল্প জায়গায় কিছু পোল্ট্রি পালন করি। কিন্তু বর্তমানে যেভাবে খাবার, ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে সম্ভবত আর মুরগি পালন সম্ভব না।
বড় হরিশপুর এলাকার ধলাট গ্রামের আলহাজ বলেন, আমি প্রথমে বাড়িতে ১০০ মুরগি নিয়ে লালন পালন শুরু করি তখন খাওয়ার এর যে দাম আর বর্তমান খাওয়ার মূল্য আকাশ তফাত পার্থক্য। আমি সম্ভবত বেশি দিন চালাতে পারবো না।
সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের আব্দুল রশিদ বলেন, মুরগি থেকে উৎপাদিত যে সকল ডিমগুলো আগে পেতাম, সেগুলো বাজারে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারতাম। এখন বর্তমানে যে দাম পাচ্ছি তা দিয়ে মুরগির খাবার-ওষুধপত্র কোনো কিছু সম্ভব না।
খামারিদের দাবি, উৎপাদন উপকরণের দাম বাড়লেও বাজারে মুরগির ন্যায্য দাম নিশ্চিত হচ্ছে না। এভাবে চলতে থাকলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে। ইতিমধ্যে পুঁজি হারিয়ে অনেকেই এ ব্যবসা ছেড়ে দিয়েছেন।
নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম উদ্দিন বলেন, অনেক খামারি বিভিন্ন ওষুধ কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিভিত্তিক ব্যবসা করেন। অনেক ক্ষেত্রে এ ধরনের ব্যবস্থাপনার কারণে তারা লোকসানের মুখে পড়েন। আবার অনেক খামারির প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি জ্ঞানের অভাব রয়েছে। এ কারণেও খামার পরিচালনায় তারা নানা সমস্যার মুখে পড়েন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতীতে মানুষকে ধোঁকা দেয়ার বড় হাতিয়ার ছিল পরিসংখ্যান -তিতুমীর
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের জ্বালানি সমস্যার সমাধান করবে নোয়াখালীর গ্যাসক্ষেত্র’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩শ’ পরিবার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ঝুঁকি ভাতা’ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের পকেটে হাজার কোটি টাকা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রমিক অসন্তোষ থামলেও কাটেনি মালিকদের উদ্বেগ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভার-আশুলিয়া থেকে গ্রেপ্তারদের কেউ শ্রমিক নন -ডিআইজি
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ মাসে প্রশাসন ও পুলিশে আসছে বড় পদোন্নতি
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুগন্ধি চিনিগুঁড়া চালে মেশানো হচ্ছে গন্ধহীন চাল?
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬১০ কোটি টাকা চাঁদাবাজি সশস্ত্র তিন সংগঠনের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












