গত মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সদ্য সমাপ্ত গত অক্টোবর মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় ১৫ ধরনের পণ্যের দাম গড়ে ৪.৩৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম।
কনজুমারস ফোরামের (সিএফ) পক্ষ থেকে সংগৃহীত সেপ্টেম্বর-অক্টোবর মাসের বাজার তথ্যে এ চিত্র দেখা গেছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সিএফ সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মালেকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিএফের পক্ষ থেকে সরেজমিন তথ্য নিয়ে অক্টোবর মাসে মোট ১৫ ধরনের পণ্যের দাম বেড়েছে। এই ১৫টি পণ্যের দাম বেড়েছে গড়ে ৪.৩৯ শতাংশ।
এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম। গড়ে মাছের দাম বেড়েছে ১১.৭২ শতাংশ এবং মসলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারুচিনি, জিরায় বেড়েছে ১০.৩০ শতাংশ।
পেঁয়াজ, রসুন, আদায় বেড়েছে ৭.৭৯ শতাংশ।
এ ছাড়া জ্বালানি তেলে বেড়েছে ৬.০২ শতাংশ, চিনিতে বেড়েছে ৪.৯৩ শতাংশ, ভোজ্যতেল ও ডালডায় বেড়েছে ৪.৮০ শতাংশ, চালের দাম বেড়েছে গড়ে ২.৬২ শতাংশ, আটা-ময়দায় বেড়েছে ৩.২৫ শতাংশ, ডিমের দাম আবারও বেড়েছে ১.৪২ শতাংশ, চায়ের দাম বেড়েছে ০.১৪ শতাংশ এবং মাংসের দাম বেড়েছে ০.৩৮ শতাংশ।
অপরদিকে সাতটি পণ্যের মূল্য স্থিতিশীল অবস্থায় আছে। এগুলো হচ্ছে লবণ, দুগ্ধজাত পণ্য, ব্রাশ-ট্রুথপেস্ট, চানাচুর-বিস্কুট, নিত্যব্যবহৃত ১১টি ব্র্যান্ডের ওষুধ এবং খাতা কলম। অন্যদিকে দুটি পণ্যের দাম কমেছে, এর মধ্যে শাক-সবজি ৩.১২ শতাংশ এবং সোনা-রুপায় কমেছে ৪.৭৭ শতাংশ।
যশোর, বগুড়া ও রংপুর এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, শীতকালীন শাক-সবজি বাজারে উঠতে শুরু করেছে। কৃষি পণ্যের উৎপাদনকারীরা বলছে, শাক-সবজি বিক্রি করে তারা উৎপাদন খরচ তুলতে পারছেন না। বগুড়া, রংপুরে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৬-১২ টাকা, মূলা ৬-৮ টাকা, কদু একটা ৮-১০ টাকা, কলার হালি ৫-৮ টাকা দরে বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি ঢাকায় বিক্রি হচ্ছে ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, মূলা ৩০ টাকা, লাউ ৬০ টাকা ও কাঁচকলার হালি ৪০-৫০ টাকা।
গত সেপ্টেম্বর মাসে নিত্যপণ্যের দাম বেড়েছিল ৩.১৩ শতাংশ। আর অক্টোবর মাসে আরও বেড়েছে ৪.৩৯ শতাংশ। এই হিসাবে গত সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসেই নিত্যপণ্যের দাম বেড়েছে ৭.৫২ শতাংশ।
গত সেপ্টেম্বর মাসে নিত্যপণ্যের দাম বেড়েছিল ৩.১৩ শতাংশ। আর অক্টোবর ২০২৬ মাসে আরও বেড়েছে ৪.৩৯ শতাংশ। এই হিসাবে গত সেপ্টেম্বর ও অক্টোবর ২০২৬-এই দুই মাসেই নিত্যপণ্যের দাম বেড়েছে ৭.৫২ শতাংশ। এভাবে লাগামহীনভাবে পণ্যের দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতীতে মানুষকে ধোঁকা দেয়ার বড় হাতিয়ার ছিল পরিসংখ্যান -তিতুমীর
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের জ্বালানি সমস্যার সমাধান করবে নোয়াখালীর গ্যাসক্ষেত্র’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩শ’ পরিবার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ঝুঁকি ভাতা’ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের পকেটে হাজার কোটি টাকা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেড়েছে উৎপাদন খরচ, লোকসানের শঙ্কায় পোলট্রি খামারিরা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রমিক অসন্তোষ থামলেও কাটেনি মালিকদের উদ্বেগ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভার-আশুলিয়া থেকে গ্রেপ্তারদের কেউ শ্রমিক নন -ডিআইজি
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ মাসে প্রশাসন ও পুলিশে আসছে বড় পদোন্নতি
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুগন্ধি চিনিগুঁড়া চালে মেশানো হচ্ছে গন্ধহীন চাল?
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬১০ কোটি টাকা চাঁদাবাজি সশস্ত্র তিন সংগঠনের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












