এ মাসে প্রশাসন ও পুলিশে আসছে বড় পদোন্নতি
, ২৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৮ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
চলতি মাসে প্রশাসনে অতিরিক্ত সচিব এবং পুলিশে পরিদর্শক থেকে অতিরিক্ত আইজিপি পর্যন্ত প্রায় ৫০০ কর্মকর্তার পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দীর্ঘদিনের পদোন্নতিজট, নেতৃত্বের সংকট ও পদায়নে বৈষম্য নিয়ে পুলিশ ক্যাডারে অসন্তোষ বাড়ছে। গণ-অভ্যুত্থানের পর পুলিশের মনোবল ফেরানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাহিনীকে কার্যকর করতে পদোন্নতির জট খোলার পাশাপাশি নেতৃত্বে পরিবর্তন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, দীর্ঘদিনের পদোন্নতিজট কাটাতে বিভিন্ন পর্যায়ে পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) প্রায় ১৬০ জন পরিদর্শক ও ট্রাফিক পরিদর্শককে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে উন্নীত করার অনুমোদন দিয়েছে। এ ছাড়া ৩৬তম, ৩৭তম ও ৩৮তম বিসিএসের প্রায় ১৫৫ জন এএসপিকে অতিরিক্ত পুলিশ সুপার, ২৮তম, ২৯তম ও ৩০তম বিসিএসের প্রায় ৯৫ জন কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়ার কথা রয়েছে। ২২তম ও ২৪তম বিসিএসের ৬০ জনের বেশি এসপির অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি নিয়মিত করার পরিকল্পনা রয়েছে। ২১তম, ২২তম ও ২৪তম বিসিএসের প্রায় ২০ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডিআইজি এবং ১৭তম ও ১৮তম বিসিএসের দুজন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
প্রতিটি শূন্য পদের বিপরীতে অন্তত তিনজন কর্মকর্তার নাম প্রস্তাব করা হয়েছে। পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতা, পেশাগত দক্ষতা, মেধা, চাকরির রেকর্ড, বার্ষিক গোপনীয় প্রতিবেদন ও গোয়েন্দা যাচাই প্রতিবেদন বিবেচনা করা হচ্ছে। তবে ২০তম বিসিএসের প্রায় ৩৩ জন কর্মকর্তা এবার ডিআইজি পদে পদোন্নতির জন্য বিবেচিত হচ্ছেন না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে পাঁচ দফা এবং অন্তর্বর্তী সরকারের আমলে এক দফা পদোন্নতি পেয়েছিলেন এই ব্যাচের কর্মকর্তারা।
অন্যদিকে প্রশাসন ক্যাডারে চলতি মাসেই অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়ার প্রস্তুতি চলছে। নিয়মিত ব্যাচ হিসেবে ২১তম বিসিএসের কর্মকর্তাদের বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি অতীতে বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তা এবং অন্যান্য ক্যাডার থেকে প্রশাসনে আসা যুগ্ম সচিবদেরও পদোন্নতির সুযোগ রয়েছে। সব মিলিয়ে প্রায় দেড়শ কর্মকর্তা পদোন্নতি পেতে পারেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অতিরিক্ত সচিবের নিয়মিত পদ ২১২টি। এর বাইরে বিভিন্ন দপ্তর ও সংস্থায় প্রেষণে থাকা সমপর্যায়ের পদ রয়েছে প্রায় ১২৫টি। সব মিলিয়ে পদসংখ্যা ৩৩৭টি। অথচ বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা সাড়ে তিনশ। ফলে নতুন করে পদোন্নতি দেওয়া হলেও অনেককে আগের পদে দায়িত্ব পালনের সুযোগ দিতে হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভিডিও ধারণ এবং সংরক্ষণ করতে হবে
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাজারে নজরদারি জোরদার, ৮৩ প্রতিষ্ঠানকে জরিমানা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুয়েতে ৬ আরব দেশের যৌথ সামরিক সদর দপ্তর, মোতায়েন হবে অতিরিক্ত সেনা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু একটি মাহফিল নয়, বরং ছহিবে সুলত্বানুন নাছীর, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার আখাচ্ছুল খাছ কারামত মুবারক
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
- প্রতিরোধের চেষ্টা করলে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয় লাশ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাকে নয়াদিল্লি বলে লাইভ করছে চীনারা!
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘুষের অনুসন্ধান আটকে থাকে দুদকেও
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












