উপজাতি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীপনা:
৬১০ কোটি টাকা চাঁদাবাজি সশস্ত্র তিন সংগঠনের
, ২৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৮ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য তিন জেলায় স্থানীয় তিন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করে। পার্বত্য অঞ্চলের ৪১টি খাত থেকে তারা এই চাঁদা তোলে। এ টাকায় তারা গড়ে তুলেছে বিশাল অস্ত্রের মজুত। সম্প্রতি আইন প্রয়োগকারী সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালিদের সবচেয়ে বড় বোঝা হলো আঞ্চলিক উপজাতি সশস্ত্র গোষ্ঠীগুলোর ধার্য করা বার্ষিক চাঁদা। প্রশাসনের নজরদারির বাইরে এসব চাঁদা বাধ্যতামূলকভাবে দিতে হয়। উপজাতি সন্ত্রাসী সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) ২৮০ কোটি টাকা, আরেক উপজাতি সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ২৫০ কোটি টাকা ও আরেক উপজাতি সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ৭৯ কোটি ৭৮ লাখ টাকা চাঁদা তোলে।
স্থানীয়রা জানান, পাহাড়ে উৎপাদিত কলা, আদা, হলুদ, আনারস, আম, জুমের ফসলসহ যে কোনো উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করতে চাইলে প্রতিটি ধাপে সশস্ত্র উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে চাঁদা দিতে হয়। এমনকি বাঙালিদের বাড়ি-ঘর নির্মাণ, গবাদিপশু বেচাকেনা বা নতুন ব্যবসা শুরু করতেও চাঁদা দিতে হয়। চাঁদা দিতে হয় সরকারি-বেসরকারি চাকরিজীবীদেরও। অনেকে একে ‘জবরদস্তি ট্যাক্স’ বলে আখ্যায়িত করেন।
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোর চাঁদা আদায়ের খাতগুলোকে ছয়টি প্রধান সেক্টরে ভাগ করা হয়েছে। সেখানে মোট ৪১টি উপখাতের নাম পাওয়া গেছে। এর মধ্যে সাধারণ খাতগুলো হচ্ছে চাকরিজীবী (বেসরকারি), পরিবার (বেসরকারি), গরু-ছাগলসহ গবাদিপশু বিক্রি, হাঁস-মুরগি বিক্রি, ভারতীয় গরু-মহিষ বিক্রি ও পাহাড়ি পরিবার। আঞ্চলিক দলগুলো ব্যবসায়ীদের কাছ থেকে ১১টি খাতে চাঁদা নেয়। সেগুলো হচ্ছে দোকান (বড়, মাঝারি ও ছোট), মোবাইল ফোন কোম্পানি, মোবাইল টাওয়ার, ছোট-বড় ইটভাটা, মিল-কারখানা, মাছ ব্যবসায়ী সমিতি, আবাসিক হোটেল, আসবাবপত্র বা ফার্নিচার দোকান, কুরিয়ার কোম্পানি, ছোট-বড় খাবার হোটেল ও ভাসমান আবাসিক হোটেল।
তারা কৃষি, ফলদ ও বনজ বাগান থেকে ১১টি খাতে চাঁদা নেয়। এগুলো হচ্ছে বাগানপ্রতি বার্ষিক চাঁদা, হলুদ ও আদার বস্তাপ্রতি, কলার ছড়াপ্রতি, ফলপ্রতি, বাগান মালিক, তামাক চাষি, তামাক চুল্লি, তামাক কোম্পানি, মৌসুমি ফল ব্যবসায়ী ফুল বা উলু ফুল দিয়ে তৈরি ঝাড়–প্রতি, জুমচাষি প্রতি চাঁদা নেয়।
যানবাহনের আটটি খাত থেকে তারা চাঁদা নেয়। এগুলো হচ্ছে ট্রাক ও পিকআপ, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌকা, স্পিডবোট, বাস, বিভিন্ন কোম্পানির গাড়ি ও চাঁদের গাড়ি। প্রত্যেক ঠিকাদারকে কাজের অনুপাতে চাঁদা দিতে হয়। বাঁশ ও কাঠ ব্যবসায়ীদের কাঠের সিএফটি ও পিস হিসেবে এবং কাঠের জোত মালিককে চাঁদা দিতে হয়।
প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র গোষ্ঠীগুলো গত এক বছরে ১০৩ জনকে অপহরণ করেছে। সশস্ত্র উপজাতি গোষ্ঠীগুলো রাজনৈতিক আধিপত্য বজায় রাখা, মুক্তিপণের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ এবং মানুষের মধ্যে ভীতি সঞ্চারের জন্য অপহরণকে একটি কৌশল হিসেবে নিয়েছে।
নিরাপত্তা বাহিনীর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি জেএসএস সন্তুর একটি সশস্ত্র দল ১৯টি অস্ত্র, ২,৫৮০ রাউন্ড গোলাবারুদ ও ২০টি হ্যান্ড গ্রেনেড সংগ্রহ করেছে। এছাড়া ইউপিডিএফ (প্রসীত) ৬০টি আগ্নেয়াস্ত্র, ৮৮৫০ রাউন্ড অ্যামুনিশন ও ১০টি হ্যান্ড গ্রেনেড সংগ্রহ করে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সশস্ত্র উপজাতি দলগুলো বিশেষত ভারত ও মিয়ানমার থেকে অস্ত্র গোলাবারুদ এবং মাদকদ্রব্য সংগ্রহ করে। সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো মাদকদ্রব্য বিক্রির মাধ্যমে প্রচুর অর্থ সংগ্রহ করে।
ইউপিডিএফ, জেএসএস ও কেএনএফসহ উপজাতি সন্ত্রাসবাদী সংগঠনগুলোর কাছে কী ধরনের অস্ত্র আছে জানতে চাইলে পার্বত্য চট্টগ্রামে কর্মরত নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা জানান, আঞ্চলিক সংগঠনগুলোর সন্ত্রাসীদের হাতে একে-৪৭, একে-৫৬, একে-২২, এম-১৬, মার্ক-২ রাইফেল, এম-৪ কার্বাইন, ৪০ এমএম গ্রেনেড লঞ্চার, চায়না রাইফেল, নাইন এমএম পিস্তল, এসএলআর, এসএমজি, এলজি, বিমানবিধ্বংসী রিমোট কন্ট্রোল বোমা, গ্রেনেড, হেভি মেশিনগান, জি-৩ রাইফেল, স্নাইপার রাইফেলের মতো ভয়ানক অস্ত্র রয়েছে।
এ ছাড়াও তাদের কাছে রয়েছে রকেট লঞ্চার, বিভিন্ন ধরনের হাতবোমা, শক্তিশালী ওয়াকিটকি ও মর্টার। আছে ড্রোন, সিগন্যাল জ্যামারসহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জামও। তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে থাকা পাহাড়ি সন্ত্রাসীদের কাছ থেকে বিভিন্ন সময় অভিযানে এ ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে।
পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা বিষয়ক বিশ্লেষকরা বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় শান্তিশৃঙ্খলা ফেরাতে শান্তিচুক্তির পুনর্মূল্যায়ন ও সব অংশীজনকে নিয়ে একটি কমিশন গঠন করে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতীতে মানুষকে ধোঁকা দেয়ার বড় হাতিয়ার ছিল পরিসংখ্যান -তিতুমীর
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের জ্বালানি সমস্যার সমাধান করবে নোয়াখালীর গ্যাসক্ষেত্র’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩শ’ পরিবার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ঝুঁকি ভাতা’ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের পকেটে হাজার কোটি টাকা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেড়েছে উৎপাদন খরচ, লোকসানের শঙ্কায় পোলট্রি খামারিরা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রমিক অসন্তোষ থামলেও কাটেনি মালিকদের উদ্বেগ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভার-আশুলিয়া থেকে গ্রেপ্তারদের কেউ শ্রমিক নন -ডিআইজি
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ মাসে প্রশাসন ও পুলিশে আসছে বড় পদোন্নতি
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুগন্ধি চিনিগুঁড়া চালে মেশানো হচ্ছে গন্ধহীন চাল?
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












