অতীতে মানুষকে ধোঁকা দেয়ার বড় হাতিয়ার ছিল পরিসংখ্যান -তিতুমীর
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
অতীতে পরিসংখ্যানকে মানুষকে ধোঁকা দেয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, পরিসংখ্যানের মূল উদ্দেশ্য হওয়া উচিত সঠিক তথ্য তুলে ধরা। কিন্তু অতীতে মিথ্যা বলার হাতিয়ার হিসেবে পরিসংখ্যানকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন ও সহজলভ্য পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, পরিসংখ্যানকে শুধু পাঠ্যপুস্তকের একটি বিষয় হিসেবে দেখলে হবে না। বর্তমানে বিশ্বজুড়ে তথ্য ও অপতথ্যের লড়াই চলছে। এমন পরিস্থিতিতে দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে নির্ভরযোগ্য করা জরুরি।
পরিসংখ্যান ব্যবস্থায় সরকার তিনটি প্রধান সংস্কার উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথমত, আন্তর্জাতিক মান অনুসরণ করে মানসম্পন্ন ও বিজ্ঞানভিত্তিক পরিসংখ্যান তৈরি করা। দ্বিতীয়ত, জননীতি প্রণয়ন ও সরকারি সেবা বাস্তবায়নে সঠিক তথ্যের ব্যবহার নিশ্চিত করা। তৃতীয়ত, সাধারণ মানুষ, গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পরিসংখ্যান সহজলভ্য করা।
অতীতের পরিসংখ্যানের অসংগতির উদাহরণ তুলে ধরে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশে ইঞ্জিনচালিত নৌকার সংখ্যা একসময় ১৩ হাজার দেখানো হয়েছিল। কিন্তু প্রকৃত সংখ্যা ছিল ২ লাখ ৬৭ হাজার। এ ধরনের তথ্যের ব্যবধান থেকেই বোঝা যায়, অতীতে কীভাবে পরিসংখ্যান তৈরি করা হয়েছে। এ অবস্থার পরিবর্তনে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেশের জ্বালানি সমস্যার সমাধান করবে নোয়াখালীর গ্যাসক্ষেত্র’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩শ’ পরিবার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ঝুঁকি ভাতা’ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের পকেটে হাজার কোটি টাকা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেড়েছে উৎপাদন খরচ, লোকসানের শঙ্কায় পোলট্রি খামারিরা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রমিক অসন্তোষ থামলেও কাটেনি মালিকদের উদ্বেগ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভার-আশুলিয়া থেকে গ্রেপ্তারদের কেউ শ্রমিক নন -ডিআইজি
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ মাসে প্রশাসন ও পুলিশে আসছে বড় পদোন্নতি
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুগন্ধি চিনিগুঁড়া চালে মেশানো হচ্ছে গন্ধহীন চাল?
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬১০ কোটি টাকা চাঁদাবাজি সশস্ত্র তিন সংগঠনের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












