সাভার-আশুলিয়া থেকে গ্রেপ্তারদের কেউ শ্রমিক নন -ডিআইজি
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান বলেন, সাভার ও আশুলিয়া এলাকায় এ পর্যন্ত প্রায় ১৫টি মামলা হয়েছে ও শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কেউ শ্রমিক নন। গাজীপুর ও নারায়ণগঞ্জেও শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিআইজি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। মজুরি বোর্ড গঠন ও শ্রমিকদের দাবির বিষয়ে সরকার আন্তরিক। শ্রমিকদের সঙ্গে আলোচনায় তারা জানিয়েছেন, চলমান আন্দোলন তাদের নয়। একটি গোষ্ঠী শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি আরো বলেন, যারা পরিবেশ অশান্ত করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে শিল্প ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা বরদাশত করা হবে না।
ডিআইজি বলেন, শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কারখানা, বাসস্থান ও সড়কে পুলিশ শ্রমিকদের পাশে রয়েছে। শিল্পাঞ্চলে পুলিশ, বিজিবি, এপিবিএন ও শিল্পাঞ্চল পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এদিকে টানা কয়েক দিনের আন্দোলনের পর সাপ্তাহিক ছুটি শেষে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল থেকে সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করে উৎপাদন কার্যক্রম শুরু করেন তারা। তবে গতকালও ২০টি কারখানা বন্ধ ছিলো। একটি স্থানে শ্রমিকরা বিক্ষোভও করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতীতে মানুষকে ধোঁকা দেয়ার বড় হাতিয়ার ছিল পরিসংখ্যান -তিতুমীর
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের জ্বালানি সমস্যার সমাধান করবে নোয়াখালীর গ্যাসক্ষেত্র’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩শ’ পরিবার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ঝুঁকি ভাতা’ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের পকেটে হাজার কোটি টাকা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেড়েছে উৎপাদন খরচ, লোকসানের শঙ্কায় পোলট্রি খামারিরা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রমিক অসন্তোষ থামলেও কাটেনি মালিকদের উদ্বেগ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ মাসে প্রশাসন ও পুলিশে আসছে বড় পদোন্নতি
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুগন্ধি চিনিগুঁড়া চালে মেশানো হচ্ছে গন্ধহীন চাল?
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬১০ কোটি টাকা চাঁদাবাজি সশস্ত্র তিন সংগঠনের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












