বিএসটিআই’র আয়:
‘ঝুঁকি ভাতা’ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের পকেটে হাজার কোটি টাকা
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সব কর্মকর্তা-কর্মচারীই পাচ্ছেন ঝুঁকি ভাতা। বছরে এ খাতে তাদের মধ্যে বণ্টন হচ্ছে সংস্থার আয়ের প্রায় ১০০ কোটি টাকা। সে হিসাবে ঝুঁকি ভাতায় গত এক দশকে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের পকেটে গেছে প্রায় এক হাজার কোটি টাকা।
এমন তথ্য উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গঠিত প্রাতিষ্ঠানিক টিমের অনুসন্ধানে। প্রতিবেদনে বিএসটিআইয়ে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগও উঠে এসেছে। প্রতিবেদনটি সম্প্রতি সুপারিশসহ দুদক থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, দুদকের গঠিত টিম চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে বিএসটিআইয়ের বিভিন্ন পর্যায়ের দুর্নীতির উৎস, কারণ ও প্রতিরোধের উপায় অনুসন্ধান করে কমিশনের কাছে ১৭টি সুপারিশ করে। এসব সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিতে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে বিষয়টি অবহিত করার সিদ্ধান্ত নেয় কমিশন। পরে দুদকের সচিব সাইদুর রহমান খানের স্বাক্ষরে সুপারিশগুলো মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।
সূত্র জানায়, দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, বিএসটিআইয়ের আয়ের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিধান থাকলেও তা দেওয়া হয় না। প্রতিষ্ঠানের আয় ও উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে তা কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি ভাতা ও অন্যান্য সুবিধা দিতে ব্যয় হচ্ছে। এ ছাড়া সংস্থাটিতে আর্থিক অনিয়ম, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং সেবাগ্রহীতাদের হয়রানির একাধিক অভিযোগ উঠে এসেছে।
বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী, সংস্থাটির আয় ও উদ্বৃত্ত অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে নির্ধারিত আইনি বিধান অনুসরণের বাধ্যবাধকতা রয়েছে। প্রতিবেদনের অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটির আয়কে বেসরকারি অর্থ হিসেবে বিবেচনা করে এর একটি অংশ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বণ্টন করছে বিএসটিআই। অথচ অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, বিএসটিআইয়ের কোনো আয়কে বেসরকারি আয় হিসেবে গণ্য করার সুযোগ নেই।
ইতিমধ্যে বিএসটিআইয়ের ঝুঁকিভাতার নামে অর্থ বণ্টনের বিষয়ে একাধিকবার অডিট আপত্তি এসেছে। অডিট আপত্তিতে উল্লেখ করা হয়েছে, ‘প্রতিষ্ঠানের আয়ের ৪০ শতাংশ বণ্টনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিএসটিআই কাউন্সিলের নেই।’ পণ্যের মান সনদ ও লাইসেন্স প্রদান কর্মকর্তাদের দাপ্তরিক দায়িত্বের অংশ হওয়ায় এ থেকে অর্জিত আয় প্রতিষ্ঠানের সরকারি আয় হিসেবেই বিবেচিত হওয়ার কথা। তারপরও প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন না করে দীর্ঘদিনের প্রচলিত নিয়মের দোহাই দিয়ে অর্থ বণ্টন অব্যাহত রাখা হয়েছে।
বিএসটিআইয়ে মোট জনবল ৬০৮। প্রতিবেদনে বলা হয়েছে, এই জনবলের সবাই ঝুঁকিভাতা পাচ্ছেন। এর পরিমাণ বছরে ২৫ থেকে ২৭ মাসের মূল বেতনের সমান। জনপ্রতি মাসে গড়ে এর পরিমাণ প্রায় ৬০ হাজার টাকা। বছরে যা দাঁড়ায় প্রায় ১০০ কোটি টাকা। সে হিসাবে গত এক দশকে এই ঝুঁকিভাতা দেওয়া হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মনিটরিং সেল ২০২২ সালের ৫ জুন বিএসটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতনের বাইরে অতিরিক্ত ২৫ থেকে ২৭ মাসের মূল বেতনের সমপরিমাণ ঝুঁকিভাতা দেওয়া বন্ধের নির্দেশনা দেয়। এই নির্দেশনার বিরুদ্ধে বিএসটিআইয়ের সহকারী পরিচালক (প্রশাসন) তুহিন আহমেদ ২০২২ সালে হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের পরিপ্রেক্ষিতে ওই নির্দেশনার কার্যকারিতা স্থগিত হওয়ার পর কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকিভাতা নেওয়া অব্যাহত থাকে বলে দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দৃষ্টি আকর্ষণ করা হলে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিএসটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মবহির্ভূতভাবে বছরে ২৫ থেকে ২৭ মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস ভোগ করাসহ প্রাতিষ্ঠানিকভাবে গড়ে বছরে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ যদি সঠিক হয়ে থাকে, তাহলে বলতে হবে, স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট হয়ে তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জনগণের অর্থ আত্মসাতের মহোৎসবের স্ট্যান্ডার্ড তৈরিতে লিপ্ত রয়েছে। এসব অনিয়মের সঙ্গে যারা জড়িত, তাদের যথাযথ আইনি প্রক্রিয়ায় নিয়মবহির্ভূতভাবে ভোগ করা অর্থ বাধ্যতামূলকভাবে ফেরত নেওয়াসহ দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতীতে মানুষকে ধোঁকা দেয়ার বড় হাতিয়ার ছিল পরিসংখ্যান -তিতুমীর
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের জ্বালানি সমস্যার সমাধান করবে নোয়াখালীর গ্যাসক্ষেত্র’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩শ’ পরিবার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেড়েছে উৎপাদন খরচ, লোকসানের শঙ্কায় পোলট্রি খামারিরা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রমিক অসন্তোষ থামলেও কাটেনি মালিকদের উদ্বেগ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভার-আশুলিয়া থেকে গ্রেপ্তারদের কেউ শ্রমিক নন -ডিআইজি
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ মাসে প্রশাসন ও পুলিশে আসছে বড় পদোন্নতি
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুগন্ধি চিনিগুঁড়া চালে মেশানো হচ্ছে গন্ধহীন চাল?
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬১০ কোটি টাকা চাঁদাবাজি সশস্ত্র তিন সংগঠনের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












