মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
মন্তব্য কলাম

টেলিফোনে আড়ি পাতা সংবিধান লঙ্ঘন রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় টেলিফোনে আড়িপাতা সংস্থা এনটিএমসির গর্হিত কাজ এখনই বন্ধ হওয়া উচিৎ ইনশাআল্লাহ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, সকাল ৪:৫৪
টেলিফোনে আড়ি পাতা সংবিধান লঙ্ঘন রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় টেলিফোনে আড়িপাতা সংস্থা এনটিএমসির গর্হিত কাজ এখনই বন্ধ হওয়া উচিৎ ইনশাআল্লাহ

বিরোধী মতালম্বীদের বিশেষ করে সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, বিরোধী রাজনৈতিক কর্মী ও সরকারের বিরোধিতা করে কথা বলেন এমন ব্যক্তিদের স্মার্টফোনে আড়ি পাতা হচ্ছে। এটা নাকি ইসরায়েলি কোম্পানি ‘প্যাসিটোরার তৈরি স্পাইওয়ার’ নামে একটি প্রযুক্তির মাধ্যমে। ওয়াশিংটন পোস্টসহ বিশ্বের ২৭টি নামিদামি পত্রপত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী বিশ্বের ৪৫টি দেশে স্মার্টফোনে আড়িপাতার জন্য একটি গোয়েন্দা প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। সে তালিকায় বাংলাদেশও আছে। সেখানে রিপোর্টে বলা হয়েছে- স্মার্টফোনে অড়ি পাতার জন্য ‘পিয়ারহেড বা ‘স্পাই ওয়ার’ ব্যবহার হচ্ছে। ২০২২ সালে ৫৭ লাখ ইউএস ডলার ব্যয়ে এ আড়িপাতা প্রযুক্তি কিনেছে বাংলাদেশ। যা সুষ্পষ্টভাবে আমাদের সংবিধানের ৩ অনুচ্ছেদের ৪৩ ধারার লঙ্ঘন।
সংবিধানে বলা আছে- প্রত্যেক নাগরিক নিয়মিত কথা বলা ও মনোভাব আদান-প্রদান করতে পারবে, এটা তার জম্মগত অধিকার। সুনির্দিষ্ট অভিযোগ ব্যতিরেকে স্পাই ওয়ার বা যেই প্রযুক্তি ব্যবহার করুক না কেন তা সংবিধানের সুষ্পষ্ট লঙ্ঘন বলা যায়। যে কোন ব্যক্তিকে টার্গেট করে তার ফোনে আড়িপাতা অনৈতিক ও সংবিধান পরিপন্থী।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে দেশে গত ১৭ জুলাই (বুধবার) রাত থেকে মোবাইল ইন্টারনেট ও ১৮ জুলাই (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। টানা পাঁচদিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল। মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল ১০ দিন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের মতো সেবা বন্ধ ছিল ১৩ দিন। ১৭ জুলাইয়ের আগে দেশে ইন্টারনেট বন্ধের নির্দেশনা আসত প্রধানত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে। কিন্তু মোবাইল অপারেটর সূত্রে জানা যায়, ১৭ জুলাই থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশনাগুলো মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থা এনটিএমসি থেকেই আসতে থাকে।
মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৭ জুলাই রাত প্রায় সাড়ে ১১টার দিকে এনটিএমসি থেকে মোবাইল অপারেটরদের বলা হয়, ফেসবুক ও ইউটিউব এনটিএমসির কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং ডিভাইসের আওতার বাইরে। এ কারণে অ্যাপ দুটিকে দিবাগত রাত ১২টা থেকে বন্ধ করে দিতে হবে। এর ২ ঘণ্টার মাথায় আবারো এনটিএমসি থেকে সব মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশনা আসে। পরে এনটিএমসির নির্দেশনায়ই দেশে মোবাইল ইন্টারনেট সচল হয়।
দৈনিক আল ইহসানের অনুসন্ধানে জানা গেছে ‘ইন্টারনেট বন্ধের বিষয়ে আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি, দীর্ঘ ১০ দিনের বেশি সময় সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধের সঙ্গে এনটিএমসির সংশ্লিষ্টতা ছিল। সংস্থাটির নির্দেশনায় সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়। এর সঙ্গে সদ্য সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনা এবং বিটিআরসির সংশ্লিষ্টতাও খুঁজে পেয়েছি। এনটিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে নেই। বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে তদন্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এনটিএমসি পরিচালিত হয় সরকারের বিশেষ একটি গোয়েন্দা সংস্থার অধীনে। মোবাইল ফোনের ভয়েস ও এসএমএস, ল্যান্ডফোন ভয়েস এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আড়ি পাততে পারে এনটিএমসি। সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), টেলিগ্রাম, ভাইবার, ইমো, স্কাইপি ইত্যাদি অ্যাপে আড়ি পাততে পারে এনটিএমসি। অনলাইন যোগাযোগমাধ্যমের মধ্যে ওয়েবসাইট ব্লগ, ই-মেইলে ইত্যাদি মাধ্যমেও শতভাগ আড়িপাতার সক্ষমতা রয়েছে সংস্থাটির।
ভিক্যাল মাউন্টেড ডাটা ইন্টারসেপ্টর, ভিক্যাল মাউন্টেড মোবাইল ইন্টারসেপ্টরের মতো নজরদারি যন্ত্র ব্যবহার করে এনটিএমসি। সংস্থাটির জন্য ইসরায়েলি সাইবার গোয়েন্দা কোম্পানি এনএসও গ্রুপের কাছ থেকে পেগাসাস স্পাইওয়্যারও ক্রয় করা হয়েছিল। সফটওয়্যারটির মাধ্যমে মোবাইল ফোন হ্যাক করা যায়। অ্যাপটি একবার কারো মোবাইল ফোনে ইনস্টল করা হলে তা দিয়ে নজরদারি প্রতিষ্ঠান সেই ফোনের মেসেজ, ফটো বা ই-মেইল হস্তগত করতে পারে। একই সঙ্গে ফোনে কথাবার্তা রেকর্ডের পাশাপাশি গোপনে মাইক্রোফোন ও ক্যামেরা চালু করতে পারে। সম্প্রতি এনএসও গ্রুপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাদের এ পেগাসাস সফটওয়্যার পৃথিবীর বিভিন্ন দেশে একনায়কতান্ত্রিক সরকারের কাছে বিক্রি করা হয়েছে এবং তারা এটির অপব্যবহার করেছে।
মোবাইল ফোন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যমের নজরদারি বৃদ্ধির জন্য ২০১৮ সালে ২৩৬ কোটি টাকার ক্রয়াদেশ অনুমোদন দেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এনটিএমসিতে ব্যবহৃত নজরদারি সরঞ্জাম পুরনো হয়ে যাওয়ায় নতুন নজরদারি যন্ত্রপাতি ক্রয়ের অনুমোদন দেয়া হয়। এরপর ২০২১ সালে ভিক্যাল মাউন্টেড মোবাইল ইন্টারসেপ্টর ক্রয়ের জন্য ৬৫ কোটি ৫৬ লাখ টাকার অনুমোদন দেয় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এনটিএমসি ব্যবহৃত আরেকটি আড়িপাতার যন্ত্র স্পিয়ারহেড সিস্টেম। ২০২২ সালে সুইজারল্যান্ড থেকে এটি কেনে বাংলাদেশ। প্রায় ১ হাজার কেজি ওজনের এ স্পিয়ারহেড এনটিএমসির কাছে বিক্রি করে সুইস কোম্পানি পেসিটোরা। একই বছর এ ব্যবস্থার মাধ্যমে নজরদারি করে সাত পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে সরকার। এছাড়া ওয়েব ইন্টেলিজেন্স সিস্টেম ও সেলুলার ট্রেকিং সিস্টেম নামে আরো দুটি নজরদারি যন্ত্র ব্যবহার করে এনটিএমসি।
এনটিএমসির এসব হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করে পর্যবেক্ষণ করা হতো নাগরিকদের গতিবিধি। এমনকি তারা মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে কী ধরনের যোগাযোগ করছেন তা-ও পর্যবেক্ষণ করা হতো। এনটিএমসিতে সংরক্ষিত যন্ত্রের মাধ্যমে একটি ফোন নাম্বার দিয়ে ওই নাম্বারে আসা-যাওয়া সব ফোনকলের রেকর্ড করা হতো। এর মাধ্যমে মোবাইল ফোনের গতিবিধিও পর্যবেক্ষণ করা হতো।
সম্প্রতি সরকারের ‘অতি সংবেদনশীল সার্ভার’ থেকে নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অনলাইন প্লাটফর্মে অপরাধী চক্রের কাছে বিক্রি করে দুই পুলিশ কর্মকর্তা। এনটিএমসির সার্ভারে প্রবেশ করে সংবেদনশীল তথ্য যোগাযোগের অনলাইন প্লাটফর্ম টেলিগ্রাম চ্যানেলভিত্তিক একটি গ্যাংয়ের কাছে বিক্রি করেন তারা। এনটিএমসি সূত্রে জানা গেছে, নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্যও এনটিএমসির কাছে সংরক্ষিত থাকে। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রয়োজনে এসব তথ্য ব্যবহার করা হতো।
শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফাঁস হওয়া কিছু গোপনীয় প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার, ডিআইজি হারুন-অর-রশিদ, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের দোকানদার অরুণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দৈনিক কল মনিটরিং প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হয়েছে।
‘যেকোনো সভ্য দেশে ফোনে আড়িপাতাকে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ ও ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বাংলাদেশে এ মানবাধিকারকে আইনের মাধ্যমে লঙ্ঘন করা হয়েছে। ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন-২০২৩-এর মাধ্যমে আড়িপাতাকে বৈধতা দেয়া হয়েছে।’
‘ইন্টারনেটে আড়িপাতা ব্যবস্থা কিছু অগণতান্ত্রিক দেশে রয়েছে। এনটিএমসি তা করে আইনগত বৈধতা নিয়ে। ব্যক্তিস্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন জাতিসংঘের ইউএন হিউম্যান চার্টার্ডের সরাসরি লঙ্ঘন। আমি নিজেও এর বিপক্ষে। ইন্টারনেটে আড়িপাতার সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় থাকলে সেটা আলাদা বিষয়। কিন্তু এখানে রাষ্ট্রীয় নিরাপত্তার চেয়ে গড়পড়তা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য যার তার মোবাইলে আড়িপাতা হচ্ছে। উন্নত দেশগুলোয় কারোর বিরুদ্ধে অভিযোগ এলে তখন কোর্টের ডকুমেন্ট নিয়ে, অনুমোদন নিয়ে আড়ি পাততে হয়। আমরা চাইলেই র‌্যান্ডমলি তা করত পারব না। কিন্তু আমাদের এখানে তার ব্যতিক্রম। এখানে আড়িপাতার সুযোগ থাকলেও তা হওয়া উচিত ছিল আইনগত ও বৈধভাবে। কিন্তু তা না হয়ে অবৈধভাবে আড়িপাতাকে আইনি বৈধতা দেয়া হয়।
এনটিএমসি হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন একটি অধিদপ্তর। ২০০৮ সালে সরকারি উদ্যোগ ও বেসরকারি অর্থায়নে একটি গোয়েন্দা সংস্থার অফিসে ছোট পরিসরে ‘জাতীয় পর্যবেক্ষণ কেন্দ্র’ বা ‘ন্যাশনাল মনিটরিং সেন্টার’ (এনএমসি) নামে সংস্থাটি যাত্রা করে। ২০১৩ সালের ৩১ জানুয়ারি এর নাম পরিবর্তন করে ‘ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)’ বা জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র রাখা হয়। স্বতন্ত্র হিসেবে কার্যক্রম শুরুর পর ২০১৪ সালের জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্থাটির জন্য পদ সৃষ্টি করলে বাংলাদেশের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা থেকে ৪৪ জন জনবল নিয়োগ দেয়া হয়। ওই বছর ব্রিগেডিয়ার জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান এনটিএমসির প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৭ সালের ৬ মার্চ ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান এনটিএমসির পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমান সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৬ আগস্ট এনটিএমসি থেকে অব্যাহতি দেয়া হয় জিয়াউল আহসানকে। পরের দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন তিনি। ৬ আগস্ট সংস্থাটির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয় মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে।
‘এতদিন পর্যন্ত এনটিএমসি কর্তৃত্ববাদী সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো। এর মাধ্যমে অপরাধ সংঘটনের মতো কাজ করত তারা। সেনাবাহিনীর সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এটার দায়িত্বে ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখনো এটা দিয়ে কিছু লোক আড়ি পাতছেন। সাবেক প্রধানমন্ত্রীকে প্রতিদিন আড়িপাতার প্রতিবেদন জমা দেয়া হতো। এটা মানবাধিকারের পূর্ণ লঙ্ঘন। এখন সময় এসেছে মানবাধিকার লঙ্ঘনের এ হাতিয়ার বন্ধ করবে ইনশাআল্লাহ।’
অভিজ্ঞমহল মনে করেন, খতিয়ে দেখতে হবে, আড়িপাতা ছাড়া এনটিএমসি রাষ্ট্রীয় কোনো প্রয়োজনে ব্যবহার হয় কিনা। রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যবহার হলে তা অবশ্যই বেসামরিক কর্তৃপক্ষের অধীনে নিয়ে আসতে হবে। এটিকে কোনোভাবে গোয়েন্দা সংস্থার কাছে রাখা যাবে না।’
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না।  গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ২১ ঘণ্টা আগে বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্… ৫ দিন আগে সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয। মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়… ৯ নভেম্বর, ২০২৬ বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু… ৭ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব) বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা… ৪ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব) সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক… ৩ নভেম্বর, ২০২৬ বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা … ২ নভেম্বর, ২০২৬ মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে… ১ নভেম্বর, ২০২৬ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে- গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা… ৩১ অক্টোবর, ২০২৬ সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা… ২৮ অক্টোবর, ২০২৬ বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে। গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ… ২৭ অক্টোবর, ২০২৬ কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা। রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে… ২৬ অক্টোবর, ২০২৬