জুলাই আন্দোলনের পর সুপ্রিম কোর্ট ছাড়তে হয়েছে ১৭ বিচারককে
, ২৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০২ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
জুলাই আন্দোলনের পর থেকে সুপ্রিম কোর্টের মোট ১৭ জন বিচারক পদত্যাগ করেছেন অথবা অপসারিত হয়েছেন। এর মধ্যে ১৪ জন বিচারক হয় চাপের মুখে, নয়তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত চলাকালে পদত্যাগ করেছেন। বাকি তিনজনকে জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশে অপসারণ করা হয়েছে।
বাদ পড়া এই ১৭ জন বিচারক মধ্যে তৎকালীন প্রধান বিচারকেরসহ ৬ জন আপিল বিভাগের এবং ১১ জন হাইকোর্ট বিভাগের ছিলেন। তাদের মধ্যে ১৫ জনই আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন। বাকি দুজন নিয়োগ পান বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে।
পটপরিবর্তনের পরপরই, গত বছরের ১০ আগস্ট ছাত্র বিক্ষোভের মুখে তৎকালীন প্রধান বিচারক ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের আরও পাঁচজন বিচারক পদত্যাগ করেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দুদিন পর এ ঘটনা ঘটে। সেদিন সকালে কয়েক হাজার শিক্ষার্থী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হয়ে বিচারকেরদের পদত্যাগের দাবি জানান। বিএনপি ও জামাতপন্থী আইনজীবীদের একটি অংশও সেদিন ছাত্রদের সঙ্গে যোগ দেন।
হাইকোর্টের তিন বিচারক- বিচারক সালমা মাসুদ চৌধুরী, বিচারক কাজী রেজা-উল-হক এবং এ কে এম জহিরুল হক ২০২১ সালের আগস্ট থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তাধীন ছিলেন। তারা গত বছরের নভেম্বরে পদত্যাগ করেন।
গত বছর কাউন্সিলের তদন্ত চলাকালে হাইকোর্ট থেকে পদত্যাগ করেন বিচারক আক্তারুজ্জামান ও বিচারক শাহেদ নূরউদ্দিন। আর চলতি বছর একই ধরনের তদন্তের মুখে পদত্যাগ করেছেন বিচারক মামনুন রহমান, নাইমা হায়দার এবং রেজাউল হাসান।
অন্যদিকে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চূড়ান্ত সুপারিশের ভিত্তিতে গত বছর হাইকোর্ট বিভাগ থেকে তিন বিচারকেরকে অপসারণ করা হয়েছে। তারা হলেন- বিচারক খিজির হায়াত, খন্দকার দিলীরুজ্জামান এবং মুহাম্মদ খুরশীদ আলম সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঈন খান মন্ত্রী হওয়ায় নূরানীবাদে আনন্দের জোয়ার
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ট্রাম্পের ইরানকে একঘরে করার পরিকল্পনা যেভাবে ভেস্তে দিতে পারে চীন-রাশিয়া
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্তরায় ১ কোটি ২১ লাখ টাকা ডাকাতি: ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার ১
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিজিবির অভিযানে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, আটক ৪
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নাটোরের যেসব এলাকায়
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রথম এআই সামিট
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নেতানিয়াহু ওরফে নাহি’র বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে তুরস্কের অনুরোধ
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)