মন্তব্য কলাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না। যানজট নিরসনের মূল কারণ চিহ্নিত ও পদক্ষেপ নিতে না পারাই ঢাকায় যানজটের প্রধান কারণ। (৩য় পর্ব)
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি:, ৩০ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মন্তব্য কলাম
ঢাকা মহানগরে যানজটের সাধারণ কিছু কারণ যেমন রয়েছে তদ্রুপ মূল বা প্রধান কিছু কারণও রয়েছে।
যানজটের কিছু সাধারণ কারণ:
২০) বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের অভাব:
ঢাকার যাতায়াত ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য প্রায় ৫০টিরও বেশি সংস্থা কাজ করে। এই সংস্থাগুলোর মধ্যে কাজের কোনো সুনির্দিষ্ট ও একক নিয়ন্ত্রণ কাঠামো না থাকায় সমস্যাগুলো জটিলতর হয়।
অনেক সময় দেখা যায় একটি সংস্থা যেমন, সিটি কর্পোরেশন রাস্তা মেরামত বা কার্পেটিং শেষ করার পরপরই অন্য একটি সংস্থা যেমন: ওয়াসা, তিতাস বা ডিপিডিসি পাইপলাইন বা তার বসানোর জন্য রাস্তাটি আবার খনন করছে। এই রশি টানাটানির কারণে রাস্তা দীর্ঘ সময় বন্ধ থাকে এবং যানজট তৈরি হয়।
এদিকে নীতি নির্ধারণ ও বাস্তবায়নেও অনেক দূরত্ব তৈরী হয়। ডিটিসিএ বা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ এই সংস্থাটি গঠনের মূল উদ্দেশ্য ছিল সব সংস্থার মধ্যে সমন্বয় করা। কিন্তু বাস্তবে তাদের ওপর রাজউক বা সিটি কর্পোরেশনের কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই। আবার বিআরটিএ তারা যখন গাড়ির লাইসেন্স দেয়, তখন শহরের রাস্তার ধারণক্ষমতা কতটুকু তা নিয়ে ট্রাফিক পুলিশের সাথে তেমন কোনো পরামর্শ করে না।
২১) পূর্ব পশ্চিমে সংযোগকারী সড়কের অভাব:
ঢাকা শহরটি মূলত উত্তর-দক্ষিণে লম্বালম্বিভাবে গড়ে উঠেছে, কিন্তু সেই তুলনায় পূর্ব-পশ্চিম সংযোগকারী রাস্তা খুব কম। এই ভৌগোলিক সীমাবদ্ধতাও যানজটের একটি নেপথ্য কারণ।
ঢাকার প্রধান ধমনী বা বড় রাস্তাগুলো যেমন: প্রগতি সরণি বা ভিআইপি রোড মূলত উত্তর-দক্ষিণে বিস্তৃত। এর তুলনায় পূর্ব-পশ্চিমকে সংযুক্ত করার মতো প্রশস্ত এবং পর্যাপ্ত রাস্তা খুবই কম। ফলে হাজার হাজার যানবাহন গুটিকতক সরু রাস্তায় যেমন: ধানমন্ডি-২৭ বা বিজয় সরণিতে এসে জড়ো হয়, যা তীব্র যানজট সৃষ্টি করে।
আবার ঢাকার অধিকাংশ বাণিজ্যিক এলাকা (মতিঝিল, কারওয়ান বাজার, গুলশান) পূর্ব বা মধ্য-পূর্ব দিকে অবস্থিত, অন্যদিকে বিশাল আবাসিক এলাকাগুলো (মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর) পশ্চিম দিকে। সকালে সবাই পশ্চিম থেকে পূর্বে এবং বিকেলে উল্টো দিকে যাত্রা করায় রাস্তার একপাশে ভয়াবহ জট তৈরি হয়।
২২) ইউটার্নের অভাব ও ইন্টারসেকশন সমস্যা:
রাস্তায় পরিকল্পিত ইউটার্ন না থাকায় গাড়িগুলোকে ঘোরার জন্য অনেক দূরে যেতে হয় বা মোড়ে জটলা করতে হয়। ইন্টারসেকশন বা 'চৌরাস্তা', 'তিন রাস্তার মোড়গুলোতে সিগন্যাল ব্যবস্থাপনা উন্নত না হওয়ায় এবং রিকশা-বাসের মিশ্রণ থাকায় এই পয়েন্টগুলোই যানজটের প্রধান উৎস হয়ে দাঁড়ায়।
২৩) ট্রাফিক পুলিশের আধুনিক সরঞ্জামের সংকট:
এত বিশাল মহানগরের ট্রাফিক সামলানোর জন্য ট্রাফিকের কাছে আধুনিক মনিটরিং সিস্টেম, ডিজিটাল সিগন্যাল ম্যানেজমেন্টের অভাব রয়েছে। অনেক সময় ম্যানুয়াল পদ্ধতিতে জট ছাড়াতে গিয়ে একদিকের রাস্তা দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয়।
২৪) আইন অমান্য করার প্রবণতা
উল্টো পথে গাড়ি চালানো, জেব্রা ক্রসিং ব্যবহার না করে মাঝরাস্তায় মানুষের চলাচল এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা যানজটকে আরও জটিল করে তোলে।
২৫) আগে যাওয়ার প্রতিযোগিতা:
চালকদের মধ্যে “কে কার আগে যাবে”এমন একটি মানসিকতা কাজ করে। এই অসম প্রতিযোগিতার কারণে লেনের শৃঙ্খলা ভেঙে পড়ে। লেন পরিবর্তন বা এক গাড়ির মুখ অন্য গাড়ির সামনে ঢ়ুকিয়ে দেওয়ার ফলে ট্রাফিক জ্যাম আরও দীর্ঘস্থায়ী হয়।
-মুহম্মদ জুলফিকার হায়দার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারের এক মূর্খ মন্ত্রী বলেছে তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি হবে না। অথচ তেলের দাম বৃদ্ধিতে প্রথম দাম বাড়বে খাদ্যের।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপসংস্কৃতি রোধ করতে হলে কথিত ফ্যাশন হাউজগুলো নিয়ন্ত্রণ করতে হবে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উগ্র হিন্দুত্ববাদী ভারত এবং পতিত আওয়ামীলীগ চাচ্ছে বাংলাদেশে তথাকথিত জঙ্গী তৎপরতা প্রমাণ করতে।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকায়ন, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র ২-৪ শতাংশ ব্যয় হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!!!!
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












