টেকনাফের ৭ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
, ১৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৩ মে, ২০২৬ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে সাত জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গতকাল বৃহস্পতিবার নাফ নদীর মোহনায় মাছ শিকার শেষে ফেরার পথে দুটি নৌকাসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবুল ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে নাফ নদীতে মাছ ধরতে যান ওসব জেলে। দুপুরে ফেরার পথে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
জেলে আহমদ আলীর স্ত্রী বলেন, আমরা খুবই গরিব মানুষ। স্বামী না ফিরলে আমাদের পরিবার অনাহারে থাকবে। তাকে দ্রুত ফিরিয়ে আনার অনুরোধ জানাচ্ছি।
নৌকার মালিক আব্দুস শুক্কুর বলেন, আমার নৌকা নিয়ে চার জেলে মাছ ধরতে গিয়েছিল। ফেরার পথে তাদের নিয়ে গেছে আরাকান আর্মি। তারা সবাই দরিদ্র জেলে। দ্রুত তাদের ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।
জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম বলেন, জেলে ও নৌকার মালিকদের কাছ থেকে বিষয়টি শুনেছি। ওসব জেলেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)