টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে নিহত ১৬
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৬ মে, ২০২৬ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তীব্র গরমে পুড়ছে ভারতের বিস্তীর্ণ অঞ্চল। উত্তর থেকে পূর্ব, দক্ষিণ থেকে পশ্চিম-বিস্তীর্ণ অঞ্চল তাপপ্রবাহের কবলে। চলমান এই তাপপ্রবাহে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় তাপ প্রবাহের জেরে গত কয়েক দিনে ১৬ জনের মৃত্যু হয়েছে।
গত রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তেলেঙ্গানা রাজ্য প্রশাসন।
পৃথক এক বিবৃতিতে রাজ্য প্রশাসনের আওতাধীন সংস্থা তেলঙ্গানা প্ল্যানিং সোসাইটি (টিজিডিপিএস) জানিয়েছে, রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ১৬টিই তাপপ্রবাহের কবলে। এই জেলাগুলোতে ৪৮ ডিগ্রি ছাড়িয়ে গেছে। চূড়ান্ত সতর্কতাও জারি করা হয়েছে।
তবে মৃত্যুর ঘটনা ঘটেছে এই ১৬টি জেলার ৭টি জেলায়। প্রত্যেক মৃতের পরিবারের জন্য ৪ লক্ষ রুপি ক্ষতিপূরণের ঘোষণা করেছে রাজ্য সরকার।
তেলেঙ্গানা রাজ্য আবহাওয়া ভবন জানিয়েছে, রাজ্যে শিগগিরই তাপপ্রবাহের পরিস্থিতি বদলানোর কোনও সম্ভাবনা নেই। আগামী বেশ কয়েকদিন এ অবস্থা বিরাজ করবে।
ভারতে মে মাস শুরু হতেই চড়চড় করে বাড়ছে তাপমাত্রা। দেশটির উত্তর, উত্তর-পশ্চিম থেকে মধ্য এবং পূর্বের বিস্তীর্ণ অঞ্চল গত এক সপ্তাহ ধরে তাপপ্রবাহের কবলে। অনেক জায়গায় তীব্র তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। শুধু দিল্লি কিংবা উত্তরপ্রদেশই নয়, গরমে পুড়ছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখ-, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খ-, ওড়িশা, তেলঙ্গানা, রাজস্থানসহ বিস্তীর্ণ অঞ্চল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্ত্রাসী ইসরায়েলকে সতর্কবার্তা আরব আমিরাতের
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ২০০ মার্কিন সেনা নিহত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির পাশে ভূমি থেকে অনবরত ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে আইআরজিসি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৫ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও ১৭ ড্রোন ধ্বংস
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ রক্ষায় অস্ত্র ধরতে নারাজ ৯৪ শতাংশ ব্রিটিশ
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কলকাতায় নিট বিক্ষোভে গ্রেফতার ১১ জনের মধ্যে ১০ জনই মুসলিম
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেনিয়ায় কেন সামরিক মহড়া বাতিল করল যুক্তরাজ্য?
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কঙ্গোতে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়ালো ১৩০০
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনি গ্রামবাসীদের বাড়িতে ইসরায়েলি সেটলারদের অগ্নিসংযোগ-হামলা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)