দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৬ মে, ২০২৬ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জেরুজালেমের (কুদ্স) কাছে অবস্থিত দখলদার ইসরায়েলের একটি অত্যন্ত সংবেদনশীল ক্ষেপণাস্ত্র উৎপাদন ও গবেষণা কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। তেল আবিব এই ঘটনার আসল সত্য গোপন করছে বলে জোরালো সন্দেহ প্রকাশ করেছে দেশটির মূলধারার সংবাদমাধ্যমগুলো।
গত শনিবার সন্ধ্যায় অধিকৃত জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত 'বাইত শিমেশ' এলাকায় এই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। আক্রান্ত কারখানাটি ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সামরিক কোম্পানি ‘তোমার’ -এর মালিকানাধীন, যা মূলত ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করে থাকে।
তবে বিস্ফোরণের পরপরই ইসরায়েলি সামরিক ও বেসামরিক প্রশাসন ঘটনা ধামাচাপ দিতে দাবি করে, এটি একটি পূর্বপরিকল্পিত ও ‘নিয়ন্ত্রিত বিস্ফোরণ’ বা পরীক্ষা ছিল।
তবে সরকারের এই দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের গণমাধ্যমগুলোই। চ্যানেল 'র২৪' এক প্রতিবেদনে জানিয়েছে, বাইত শিমেশের বিস্ফোরণটি আগে থেকে পরিকল্পিত কোনো পরীক্ষা ছিল-এমন সরকারি দাবির পেছনে যথেষ্ট সন্দেহ আছে। সেখানে প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা এখনও আমাদের কাছে স্পষ্ট নয়।
'কান' চ্যানেলটি বলেছে, বাইত শিমেশের এই বিস্ফোরণটি কোনোভাবেই একটি নিয়ন্ত্রিত ঘটনা হওয়ার সুযোগ নেই। কর্তৃপক্ষ নিশ্চিতভাবেই বড় কোনো সত্য লুকাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)