সিরিয়ায় তুরস্কের উপস্থিতি নিয়ে সন্ত্রাসী ইসরায়েলের উদ্বেগ
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৬ মে, ২০২৬ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের গণমাধ্যম সিরিয়ায় তুরস্কের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি এটাকে ইসরায়েলের জন্য একটি বিপদ হিসেবে দেখছে।
তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, হিব্রু ভাষার সংবাদপত্র “মা’আরিব” এক নিবন্ধে “তুরস্ক সিরিয়ায় তার প্রভাব শক্তিশালী করছে” এমন দাবি করে দেশটির উপস্থিতিকে সন্ত্রাসী ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে।
দৈনিকটির ভাষ্যমতে, এই অঞ্চলে তুরস্কের প্রভাব বাড়ছে, অন্যদিকে বাশার আল-আসাদ শাসনের পতনের পর প্রথমবারের মতো “নতুন সিরীয় সেনাবাহিনী” আন্তর্জাতিক সামরিক কার্যক্রমে অংশ নিতে শুরু করেছে। ইসরায়েলি প্রতিবেদনগুলো থেকে বোঝা যায় এই পদক্ষেপের লক্ষ্য আঙ্কারার সাথে জোটকে শক্তিশালী করা এবং এটি সিরিয়ার ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে দখলদার ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
এ প্রসঙ্গে ইসরায়েলি সংবাদপত্র “মা’আরিব” লিখেছে, তুরস্ক ন্যাটো জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রস্তুতি নিচ্ছে; শুধু ৭-৮ জুলাই আঙ্কারায় আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলন আয়োজনের মাধ্যমেই নয় বরং আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে ক্ষমতার ভারসাম্য নতুন করে আঁকারও চেষ্টা করছে তুরস্ক।
পত্রিকাটি লিখেছে, সিরিয়ার সরকার বর্তমানে তুরস্কের সমর্থনে সিরিয়ায় তার ক্ষমতা সুসংহত করতে এবং একটি নতুন সেনাবাহিনী গঠন করতে চেষ্টা করছে, কিন্তু এই পথ “ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে মোড় নিতে পারে।”
পত্রিকাটি একজন ইসরায়েলি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, “আমরা সিরিয়ার বর্তমান শারা সরকারকে বিশ্বাস করি না এবং আমাদের অবশ্যই তুরস্কের প্রভাব বিস্তারের প্রচেষ্টাকে অত্যন্ত বিপজ্জনক হুমকি হিসেবে দেখতে হবে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












