জ্বালানী সংকটে নৌকাচলাচল বন্ধ হওয়ার উপক্রম, চরাঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
পদ্মা ও মহানন্দা নদীতে শ্যালো ইঞ্জিনচালিত নৌকার জ্বালানি তেল (ডিজেল) সংকট তীব্র আকার ধারণ করেছে। গত কয়েকদিন ধরে চলমান এ সংকটে অধিকাংশ নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুই জেলার পাঁচটি ইউনিয়নের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
ভুক্তভোগী এলাকাগুলোর মধ্যে রয়েছে গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলী, দেবীনগর, ইসলামপুর ও শাহজাহানপুর ইউনিয়ন। এসব এলাকার মানুষ প্রতিদিন শিক্ষা, ব্যবসা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য রেলবাজার, হাটপাড়া, সুলতানগঞ্জ, বিদিরপুর ও ফুলতলা ঘাট দিয়ে যাতায়াত করেন। কিন্তু বর্তমানে এসব রুটে নৌকা চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় জ্বালানি তেল সরবরাহে কড়াকড়ি বা রেশনিংয়ের কারণে মাঝিরা প্রয়োজনীয় ডিজেল সংগ্রহ করতে পারছেন না। স্বাভাবিক সময়ে প্রতিদিন কয়েকশ নৌকা চলাচল করলেও বর্তমানে হাতে গোনা কয়েকটি নৌকা চলাচল করছে। একবার যাতায়াতে ৩ থেকে ৪ লিটার ডিজেল প্রয়োজন হলেও তা সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে মাঝিদের।
এদিকে উপজেলার মহিশালবাড়ী বাজার ও সিএন্ডবি কয়েকটি দোকানে হোলসেল ব্যবসায়ীগন রাতের আধারে হাজার লিটার ডিজেল রাতের আধারে বেশী মূল্য বিক্রির অভিযোগ উঠেছে। দিনের বেলায় ওই সব দোকানে তালাবন্ধ থাকে। মহিশালবাড়ী বাজারে ডিজেল তেল বিক্রির একটি দোকানে সাইনবোর্ড, মোবাইল নম্বর কাল কালি দিয়ে ঢেকে দিয়েছে। রহস্যজনক কারণে এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয় না।
চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস বলেন, ডিজেল সংকটের কারনে খেয়াঘাটে নৌকা চলাচল কম করছে ফলে মানুষ মারাতœক ঝুঁকি চলাছল করছে। সময় মত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া কষ্টকর হয়ে পড়েছে।
একই চিত্র দেখা গেছে চর আলাতুলী ঘাটে। অসুস্থ স্বজনকে নিয়ে শহরে যাওয়ার জন্য ভোরে ঘাটে এসে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে এক নারীকে। তিনি বলেন, “চরের মানুষের জীবন নদীর ওপর নির্ভরশীল। তেলের অভাবে সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় আমরা এখন অসহায়।”
হাটপাড়া ঘাটের মাঝি মোমিন বলেন, যাত্রী থাকলেও তেল না থাকায় নৌকা ছাড়তে পারছি না। এতে আয়-রোজগার পুরোপুরি বন্ধ হয়ে গেছে।”
নৌকা সংকটের কারণে যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। অনেককে জরুরি প্রয়োজনে দীর্ঘ পথ ঘুরে বাড়তি ভাড়া দিয়ে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
রেলবাজার খেয়া ঘাটের মাঝি আবু তালেব জানান, তেল নাই, তাই নৌকা নামাতে পারছি না। লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না। পরিবার নিয়ে এখন না খেয়ে থাকার উপক্রম হয়েছে।
চরাঞ্চলের জনজীবন সচল রাখতে দ্রুত জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রতœ বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করছে। নৌকার ডিজেল সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোথাও কেউ কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












