জেলখানাহীন মেঘের দেশ আন্দরা
, ২৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৫ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২১ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
মানচিত্রে এ দেশটি খুঁজতে গেলে খুব মনোযোগী হতে হবে। কারণ এ দেশটি আয়তনে মাত্র ৪৬৮ বর্গ কিলোমিটার। অর্থাৎ আমাদের বাংলাদেশ আন্দরা চেয়ে ৩০৮ গুণ বড়। এ দেশটির সবচেয়ে দীর্ঘ রাস্তাটি মাত্র ৪০ কিলোমিটার। আর জনসংখ্যা ৭৩ হাজারের একটু কম। অথচ প্রতি বছর এক কোটি পর্যটক এ দেশে আসেন।
২,৯৪২ মিটার (৯,৬৫২ ফুট) উচ্চ কোমা পেদ্রোসা আন্দরার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। অতিরিক্ত উচ্চতার কারণে, দেশের উপত্যকাগুলোতে বছরের বেশ কয়েক মাস ধরে পুরোপুরি তুষারপাত হয়। পর্বতমালা আর উপত্যকা বেয়ে নেমে এসেছে ছোট ছোট বহু ঝরনাধারা। এসব ঝরনাধারা একত্রে মিলে সৃষ্টি হয়েছে ভ্যালিরা নদী। অন্যদিকে মাদ্রিউ, পেরফিতা এবং ক্লেরার মিলে প্রবাহিত হয়েছে আরেকটি খরস্রোতা পাহাড়ি নদী। আন্দরার স্থলভাগের প্রায় দশমাংশ দখল করে আছে অপ্রশস্ত বরফগলা পানির এমন নদীগুলো। বরফ শুভ্র প্রকৃতি, খাঁড়া উপত্যকা এবং খোলা বিস্তীর্ণ চারণভূমির সমাহারে এ দেশের ভূ-প্রকৃতি অত্যন্ত সুন্দর।
রাজধানী আন্দরা-লা-ভেইয়া ছাড়িয়ে মাত্র দুই কিলোমিটার দূরে তীব্র স্রোতস্বিনী পাহাড়ি নদী গ্রান ভ্যালিরার তীরে সান্তা কলোম গ্রামে এ উপত্যকার প্রথম বাসিন্দাদের ব্যবহৃত পাথর চেঁচে তৈরি ধারালো ছুরি, বর্শা, ইত্যাদি পাওয়া যায়। ভিলা ও অরডিনো-তে রয়ে গেছে প্রাচীন যুগের স্মৃতি চিহ্ন।
পৃথিবীতে আন্দরাই একমাত্র দেশ যে দেশের দাপ্তরিক ভাষা হচ্ছে কাতালান। তবে প্রায় সবাই স্প্যানিশ ও ফরাসি ভাষা জানে। এ দেশে ১৬ বছর পর্যন্ত লেখাপড়া বাধ্যতামূলক। স্কুল নির্মাণ ও দেখাশোনার ভার সরকারের। তবে শিক্ষকদের বেতন দেয় ফরাসি ও স্পেন সরকার। এখানকার প্রথম বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। এ বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করছে প্রায় ৫০০ ছাত্র, ছাত্রী। আন্দরার শিক্ষিতের হার শত ভাগ। আন্দরার নিজস্ব কোনো ব্যাংক বা মুদ্রা ছিল না। বর্তমানে এখানে লেনদেনের মুদ্রা হিসেবে ইউরো প্রচলিত আছে। তবে ৩০ জুন ২০১১ সাল থেকে নিজেদের দেশের ছাপসহ ইউরো মুদ্রা প্রচলন করা হয়েছে।
আন্দরায় তিনটি প্রাকৃতিক উদ্যান রয়েছে, যেখানে সুরক্ষিত আছে বহু প্রজাতির প্রাণী ও উদ্ভিদ। এক ধরনের ছয় পাপড়ির সাদা ডেফোডিল ফুল এদের জাতীয় ফুল। পূর্বে এ দেশটি ছয়টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত ছিল, বর্তমানে সাতটি অঞ্চলে বিভক্ত। এদের পতাকার রং তিনটি: নীল, হলুদ ও লাল। জাতীয় নীতিকথা হলো, ‘একতাবদ্ধ নৈতিকতা সব শক্তির ওপরে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












