বিড়াল কেন এক পাশে ঘুমায়?
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আশির, ১৩৯৩ শামসী সন , ০৮ মার্চ, ২০২৬ খ্রি:, ২৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
বেশিরভাগ বিড়াল এক পাশ হয়ে ঘুমায়। বিড়ালের এই স্বভাব নিয়ে একদল গবেষক গবেষণা করেছে। কারেন্ট বায়োজলিতে সেই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
গবেষণায় বলা হয়, বেশিরভাগ বিড়াল বাম পাশে কাত হয়ে ঘুমাতে বেশি পছন্দ করে। এই স্বভাবের পেছনে একটি কারণ হলো বিড়াল অনেক ঘুমায়।
শরীরের এক পাশ ব্যবহারের প্রবণতা:
গবেষকরা বলছেন, অনেক প্রাণীর শরীরের এক পাশ ব্যবহারে বিশেষ আগ্রহ থাকে। একে বলা হয় বিহ্যাভেরিওয়াল ল্যাটেরাইলিজেশন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, বেশিরভাগ মানুষ ডানহাতি, আর বেশিরভাগ ক্যাঙ্গারু বাঁহাতি। এশিয়ান হাতিদের ক্ষেত্রেও এমনটা দেখা যায়, তাদের সামনের পা বেশি পছন্দ এবং একটি নির্দিষ্ট দিকে শুঁড় বাঁকাতে পছন্দ করে।
একইভাবে বিড়ালও একপাশে ঘুমাতে পছন্দ করতে পারে বলে মনে করছে গবেষক দল।
মস্তিষ্কের দুই পাশের কাজ:
গঠনগত ও কার্যগতভাবে মস্তিষ্ক দুই ভাগে বিভক্ত। মেরুদ-ী প্রাণীদের মস্তিষ্কে বাম ও ডান দুটি অংশ থাকে, যেগুলোকে বলা হয় হেমিস্ফিয়ার। তারা একসঙ্গে কাজ করলেও প্রত্যেকটির কিছু বিশেষায়িত কাজ আছে।
মানুষের ক্ষেত্রে বাম হেমিস্ফিয়ার ভাষা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডান অংশ আকার-আকৃতি বোঝার ক্ষেত্রে বেশি সক্রিয়।
মস্তিষ্ক থেকে শরীরে যাওয়া স্নায়ুতন্তুগুলো মস্তিষ্কের নিচের অংশে এসে একে অপরকে অতিক্রম করে। তাই মস্তিষ্কের ডান অংশ শরীরের বাম অংশ নিয়ন্ত্রণ করে, আর বাম অংশ শরীরের ডান অংশ নিয়ন্ত্রণ করে।
যখন বিড়াল বাম পাশে কাত হয়ে ঘুম থেকে জেগে ওঠে, তখন সে তার বাম দিকের দৃশ্য দেখে, যা মস্তিষ্কের ডান অংশ নিয়ন্ত্রণ করে। বিড়ালের ক্ষেত্রে এই অংশটি বেশ দক্ষ। বিশেষ করে সচেতনতা, বিপদ শনাক্ত করা এবং দ্রুত পালানোর মতো বিষয়গুলো সমন্বয় করার জন্য।
গৃহপালিত বিড়াল হয়তো ঘরের বিছানার ওপর ঘুমায়। কিন্তু তাদের আগের বিড়ালগুলো বনে ঘুমাতো এবং তাদের জেগে ওঠার সঙ্গে সঙ্গে বিপদ এড়াতে হতো। গবেষকরা বলছে, সম্ভবত এ কারণে বিড়াল বাম পাশে কাত হয়ে ঘুমায়, যেন জেগে ওঠার সময় মস্তিষ্কের ডান অংশ সক্রিয় হয়।
গবেষকরা আরও বলছে, এটি এক ধরনের বেঁচে থাকার কৌশল। গৃহপালিত বিড়াল হয়তো এই আচরণটি তাদের পূর্ববর্তীদের কাছ থেকেই পেয়েছে। যদিও এখন তাদের ওপর কোনো কায়োটির (নেকড়ের মতো দেখতে এক ধরনের প্রাণি) ঝাঁপিয়ে পড়ার সম্ভাবনা কম, তবুও বাইরে বিপদের অভাব নেই।
একবার ভাবুন তো-কত বিড়ালকে আপনি রাস্তার মাঝখানে নিশ্চিন্তে ঘুমাতে দেখেছেন?
বিড়ালের বাম পাশে কাত হয়ে ঘুমানোর আরেকটি কারণও থাকতে পারে বলে মনে করছে গবেষকরা। তারা বলছে, মস্তিষ্কের ডান অংশ কেবল দ্রুত বিপদ সংকেত দেয় না, বরং খেলনা, দ্রুত নড়াচড়া করা সম্ভাব্য শিকার কিংবা খাবারের মতো আবেগ উদ্দীপক জিনিসেও দ্রুত সাড়া দেয়। এ কারণে হয়তো বিড়ালের মধ্যে এক পাশে ঘুমানোর স্বভাব গড়ে উঠেছে।
বিড়ালের নানা রকম স্বভাব আছে। এ কারণে বিজ্ঞানীরা বিড়ালের বিভিন্ন স্বভাব নিয়ে প্রতিনিয়ত গবেষণা করছে। সেসব গবেষণায় নানা উত্তর মিলছে। তবে সেগুলোর কোনোটাই চূড়ান্ত বলে মনে করা হয় না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












