দুই শতাব্দীর সাক্ষী রূপসা জমিদারবাড়ি জামে মসজিদ
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ আশির, ১৩৯৩ শামসী সন , ০৭ মার্চ, ২০২৬ খ্রি:, ২২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজারে দাঁড়িয়ে আছে নীরব ইতিহাস রূপসা জমিদারবাড়ি জামে মসজিদ। এর প্রকৃত নাম ‘মসজিদে নূর’। নামের অর্থই আলো আর সেই আলোয় যেন দুই শতাব্দী ধরে আলোকিত করে রেখেছে পুরো জনপদকে।
১২৮৪ বঙ্গাব্দে বৃহত্তর মেঘনাপাড়ের প্রভাবশীল জমিদার মোহাম্মদ গাজী চৌধুরী নির্মাণ করেন এই দৃষ্টিনন্দন মসজিদ। তৎকালীন ২০ হাজার টাকা ব্যয়ে গড়ে ওঠা স্থাপনাটি শুধু একটি দ্বীনি প্রতিষ্ঠান নয় বরং ইসলামি স্থাপত্যকলার অনন্য নিদর্শন। মসজিদের প্রবেশপথের পাশে শ্বেতপাথরে ফার্সি ভাষায় খোদাই করা আছে নির্মাণকাল ও নির্মাতার নাম যেন ইতিহাসের স্থায়ী দলিল।
৪৭ ফুট দৈর্ঘ ও ৪০ ফুট প্রস্থের মূল মসজিদটির সামনে আছে ৫৩-৩০ ফুটের দেওয়ালবেষ্টিত প্রশস্ত চত্বর। ছাদের সামনের অংশে তিনটি বড় গম্বুজ আর পুরো স্থাপনায় ছোট-বড় মিলিয়ে আছে ৩৯টি গম্বুজ। মার্বেল পাথরের কারুকাজ, শৈল্পিক নকশা ও সুষম গঠনশৈলী একে করেছে অনিন্দ্য সুন্দর। প্রতিটি খিলান, প্রতিটি অলংকরণ যেন নির্মাতার ঈমানী অনুভূতির বহিঃপ্রকাশ।
মসজিদের পশ্চিম পাশে আছে শানবাঁধানো ঘাটসহ একটি দিঘি। সেই দিঘির পানিতে মুসল্লিরা ওজু করেন।
সময়ের চাহিদায় মূল কাঠামো অক্ষুণœ রেখে তিন দফা আয়তন বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে প্রায় পাঁচশ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। রমাদ্বান শরীফ মাসে এই সংখ্যা আরও বেড়ে যায়; তারাবীহ নামাজের সময় পুরো প্রাঙ্গণ ভরে ওঠে মুসল্লিদের উপস্থিতিতে।
স্থানীয় মুসল্লি শামিম হোসেন বলেন, ‘রূপসা বাজারের পরিচয়ই যেন এ মসজিদ। বাইরে থেকে কেউ এলে আমরা আগে তাকে মসজিদটি দেখাই। রূপসা জমিদারবাড়ি জামে মসজিদ কেবল ইট-পাথরের স্থাপনা নয়; এটি বিশ্বাস, ঐতিহ্য ও সময়ের সাক্ষ্য।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












