ঘুমের আগে মোবাইল চালানোর অভ্যাসে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আশির, ১৩৯৩ শামসী সন , ১২ মার্চ, ২০২৬ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
বর্তমান জেনজি প্রজন্মের ঘুমানোর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস দেখার প্রবণতা দ্রুত বেড়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- রিলস যেন হয়ে উঠেছে সহজ বিনোদনের মাধ্যম। ব্যস্ত দিনের শেষে বিছানায় শুয়ে ফোন হাতে নেয়া এখন অনেকেরই দৈনন্দিন অভ্যাস। কিন্তু অজান্তেই এই অভ্যাস শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, ঘুমের আগে দীর্ঘ সময় রিলস দেখা শুধু ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করে না, বরং দীর্ঘমেয়াদে শারীরিক সমস্যাও তৈরি করতে পারে।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, রাতে দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে রিলস দেখার সঙ্গে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের ঝুঁকির একটি সম্পর্ক রয়েছে, বিশেষ করে তরুণ ও মধ্যবয়সীদের মধ্যে।
একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ৪,৩১৮ জন অংশগ্রহণকারীর ওপর বিশ্লেষণ করা হয়। গবেষণায় দেখা যায়, যারা ঘুমের আগে দীর্ঘ সময় ধরে মোবাইল দেখেন, তাদের মধ্যে উচ্চ রক্তচাপের প্রবণতা তুলনামূলকভাবে বেশি। গবেষকদের মতে, দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকলে মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পায় না এবং শরীরের স্বাভাবিক ঘুমের প্রক্রিয়া ব্যাহত হয়। এর ফলে শরীরের বিভিন্ন শারীরিক কার্যক্রমে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে।
রিলস দেখার আসক্তি মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। দ্রুত গতির ছোট ভিডিওগুলো মস্তিষ্ককে একটানা উদ্দীপনার মধ্যে রাখে। এতে মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যেতে পারে এবং গভীরভাবে চিন্তা করার অভ্যাসও ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে এই অভ্যাস চলতে থাকলে সৃজনশীলতা কমে যেতে পারে এবং মানসিক চাপও বাড়তে পারে।
তাই বিশেষজ্ঞরা এই অভ্যাসে নিয়ন্ত্রণ আনার পরামর্শ দিচ্ছেন। ঘুমানোর আগে দীর্ঘ সময় ফোন ব্যবহার না করলে ঘুমের মান ভালো থাকে। ঘুমানোর সময় ফোন দূরে রেখে শুতে যাওয়া, বই পড়ার মতো অভ্যাস তৈরি করলে শরীর ও মন দ্রুত শান্ত হয়। এতে ঘুমও গভীর হয় এবং শরীর পর্যাপ্ত বিশ্রাম পায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












