যুদ্ধ শুরুর পর ৮৫ দেশে বেড়েছে তেলের দাম, বাড়েনি বাংলাদেশ
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আশির, ১৩৯৩ শামসী সন , ১২ মার্চ, ২০২৬ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
যুদ্ধে বিশ^জুড়ে জ্বালানির বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধ শুরুর পর অন্তত ৮৫টি দেশে তেলের দাম বেড়েছে। তবে এই তালিকায় নেই বাংলাদেশ।
খুচরা জ্বালানি মূল্যের আন্তর্জাতিক তথ্যভা-ার গ্লোবাল পেট্রোল প্রাইসেসের বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি বিশে^র প্রায় ১৫০টি দেশের জ্বালানির খুচরা মূল্য পর্যবেক্ষণ করে।
তথ্য অনুযায়ী, পেট্রোলের দাম সবচেয়ে বেশি বেড়েছে ভিয়েতনামে। দেশটিতে গত ২৩ ফেব্রুয়ারি প্রতি লিটার ৯৫-অকটেন পেট্রলের দাম ছিল ০.৭৫ ডলার। ৯ মার্চ তা বেড়ে দাঁড়ায় ১.১৩ ডলারে, যা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি।
এরপর রয়েছে লাওস, যেখানে দাম বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। কম্বোডিয়ায় বেড়েছে প্রায় ১৯ শতাংশ, অস্ট্রেলিয়ায় প্রায় ১৮ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ শতাংশ।
এ ছাড়া জার্মানি, সিশেলস, গুয়াতেমালা, লেবানন, নাইজেরিয়া, কানাডা, অস্ট্রিয়া, চীন, লুক্সেমবার্গ ও জিম্বাবুয়েতেও উল্লেখযোগ্য হারে পেট্রোলের দাম বেড়েছে।
যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারিতে প্রতি গ্যালন নিয়মিত পেট্রোলের গড় দাম ছিল ২.৯৪ ডলার। যুদ্ধ শুরুর পর তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৫৮ ডলারে, অর্থাৎ প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে পেট্রোলের দাম প্রতি গ্যালন চার ডলার ছাড়িয়েছে। ক্যালিফোর্নিয়ায় তা পাঁচ ডলারেরও বেশি, যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ।
তবে এখন পর্যন্ত বাংলাদেশের জ্বালানি বাজারে এ ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা আসেনি।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে আফগানিস্তানে (৬.৮৪ শতাংশ)। এরপর পাকিস্তানে ৩.২৫ শতাংশ।
এর বাইরে, মিয়ানমারে পেট্রোলের দাম বেড়েছে ১.৪২ শতাংশ। এমনকি বিশে^র অন্যতম বৃহত্তম তেল উৎপাদক কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও তেলের দাম বেড়েছে। দেশ দুটিতে পেট্রোলের দাম বেড়েছে যথাক্রমে ২.৭৬ শতাংশ এবং ৬.৪৭ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাজারে সবকিছুর দাম চড়া, ব্যবসায়ীরা বলছেন বন্যার প্রভাব
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার পারদ শনাক্ত
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুখোমুখি ছাত্রদল-শিবির, আবার অস্থির শিক্ষাঙ্গন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্যাডেল রিকশার বদলে ব্যটারিচালিত রিকশা চালুর উদ্যোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লাল ফিতার ফাঁসে সরকারি সেবা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খাদ্য উৎপাদনে সর্বোচ্চ ভূমিকা রেখেও আয়ে সবচেয়ে পিছিয়ে ক্ষুদ্র কৃষকরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মন্ত্রিসভা পুনর্গঠনের অপেক্ষায় অনেকেই
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোহিত সাগরে হামলার পর ডুবে গেল ভারতীয় পতাকাবাহী জাহাজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাধবপুরে বাবার ওপর অভিমান করে শিশুর আত্মহত্যা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড়াই লাখেরও বেশি ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় কর্মী পাবেন মাসিক সম্মানি
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)