পাকিস্তানে ঐতিহাসিক ১২০ বছরের ‘বাবা জি’ মসজিদ
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ আশির, ১৩৯৩ শামসী সন , ০৭ মার্চ, ২০২৬ খ্রি:, ২২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের লোয়ার দির জেলার তিমারগারায় অবস্থিত ১২০ বছরের পুরোনো একটি মসজিদ। নাম তার ‘বাবা জি’। সূর্যাস্তের পরপরই শত শত মুসল্লি ভিড় করেন তারাবীহ নামাজে অংশ নিতে। হাতে খোদাই করা কাঠের কারুকাজে সজ্জিত ছাদের নিচে প্রজন্মের পর প্রজন্ম ধরে ইবাদতের এ ধারা আজও অব্যাহত।
সন্ধ্যা নামতেই তিমারগারার পথে পথে দেখা যায় মানুষের স্রোত, গন্তব্য শতবর্ষী ‘বাবা জি’ মসজিদ। ইশা ও তারাবীহ নামাজ আদায়ে এই ঐতিহাসিক মসজিদটি হয়ে ওঠে পুরো অঞ্চলের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র।
১৮৯০-এর দশকে প্রভাবশীল পশতুন ইউসুফজাই গোত্রের ধর্মীয় ব্যক্তিত্ব মিয়ান গুল মুহিউদ্দিন এই মসজিদ নির্মাণ করেন। তিনি স্থানীয়ভাবে ‘বাবা জি’ নামে পরিচিত। প্রতিষ্ঠালগ্ন থেকেই লোয়ার দির ও আশপাশের জেলার মানুষের প্রধান ইবাদতগাহ হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
রমাদ্বান শরীফে মসজিদটির গুরুত্ব আরও বেড়ে যায়। এখানে তারাবীহ নামাজে পুরো কুরআন তেলাওয়াতের দুই দফা খতম আয়োজনের ঐতিহ্য রয়েছে। প্রতিদিন দুইজন হাফেজ মিলিয়ে দশ পারা করে তেলাওয়াত করা হতো। তিন দিন করে মোট ছয় দিনে দুই খতম সম্পন্ন হতো, আর পুরো মসজিদ ভরে যেতো মুসল্লিতে।
এক সময় পুরো অঞ্চলে জুমুয়া ও ঈদের জামাতের প্রধান কেন্দ্র ছিলো এই মসজিদ। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আগে এত বেশি মসজিদ ছিলো না। যার দরুণ দূর-দূরান্ত থেকে মানুষ জুমুয়া ও ঈদের নামাজ পড়তে এখানে আসতেন।
মসজিদটির স্থাপত্যই এর বিশেষ আকর্ষণ। কাদা-প্লাস্টার করা সাদা দেয়াল, বিশাল কাঠের বিম এবং খোদাই করা অলংকৃত কাঠের স্তম্ভ, সব মিলিয়ে এক অনন্য নকশা। ভারী কাঠের দরজা ভেতরের দিকে খোলার সময় যে শব্দ হয়, তাতেই বোঝা যায় এর বয়স।
উনিশ শতকের শেষ দিকে দুর্গম পাহাড়ি এলাকায় এ মসজিদ নির্মাণ ছিলো কঠিন কাজ। তখন কোনো আধুনিক যানবাহন ছিলো না। বড় বড় গাছ কেটে পানজকোড়া নদীতে ভাসিয়ে আপার দির থেকে তিমারগারায় আনা হতো কাঠ। কাঠের সূক্ষ¥ কারুকাজের জন্য পেশোয়ারের তেহকাল ও মারদানের লোন্দখওয়ার এলাকা থেকে দক্ষ কারিগর আনা হয়েছিলো।
মসজিদের উচ্চতা প্রায় ১৭ ফুট এবং পাথরের দেয়ালের প্রস্থ সাড়ে তিন ফুট। মূল হলঘরে প্রায় ৫০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন, আর প্রাঙ্গণে জায়গা হয় আরও প্রায় ৮০০ জনের। আধুনিক সময়ের চাহিদা মেটাতে সিমেন্ট, টাইলস ও মার্বেল দিয়ে সম্প্রসারণ করা হলেও, পুরোনো কাঠের হলঘরটিই এখনো মসজিদের স্থাপত্যর প্রাণকেন্দ্র।
পুরো কাঠের কাজ হাতে ফাইল, ছেনি ও স্ক্রু ড্রাইভার দিয়ে করা হয়েছে। এখনকার মতো যন্ত্রের ব্যবহার ছিলো না। কত সময় লেগেছিলো, তা আল্লাহই জানেন। এই প্রাচীন শিল্পকর্ম দেখতে অনেক দর্শনার্থীও আসেন।
অনেকের কাছেই রোযার মাসটিতে ‘বাবা জি’ মসজিদে আসা পারিবারিক ঐতিহ্যের অংশ। ৫৯ বছর বয়সী বুরহান উদ্দিন জানান, তিনি গত ৩৫-৪০ বছর ধরে নিয়মিত এখানে নামাজ পড়ছেন। তার দাদা-পরদাদারাও এই মসজিদে আসতেন। প্রায় ১১৫-১২০ বছরের ধারাবাহিকতায় তাদের পরিবার এই মসজিদের সঙ্গে যুক্ত।
তার ভাষায়, মার্বেলের জাঁকজমক আর কাঠের সৌন্দর্যের তুলনা হয় না। কাঠের এই নির্মাণে নামাজ পড়লে মনে এক ধরনের প্রশান্তি আসে। এর অলংকরণ যেন ভেতরকে ছুঁয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












