আধুনিক স্থাপত্যের দৃষ্টিনন্দন মসজিদ আল মুস্তফা
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আশির, ১৩৯৩ শামসী সন , ১০ মার্চ, ২০২৬ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
রাজধানী ঢাকাকে বলা হয় ‘মসজিদের শহর’। নগরীর আনাচে-কানাচে ছড়িয়ে আছে অসংখ্য মসজিদ- যার প্রতিটি ইতিহাস, ঐতিহ্য ও বাংলার সংস্কৃতির একেকটি জীবন্ত দলীল। প্রাচীন কারুকার্যম-িত স্থাপত্যশৈলীর মসজিদের পাশাপাশি বর্তমানে আধুনিক ও নান্দনিক নকশায় নির্মিত মসজিদও শোভা পাচ্ছে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে। তেমনই এক আলো ঝলমলে মসজিদের নাম- ‘মসজিদ আল মুস্তফা’।
মসজিদটি রাজধানীর ১০০ ফিটে মাদানি এভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত। মসজিদ আল মুস্তফার সবচেয়ে বড় আকর্ষণ সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কা’বা শরীফের আকৃতি। দেওয়ালে সোনালি রং দিয়ে লেখা হয়েছে আল্লাহ তাআলা এবং হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের পবিত্রতম নাম মুবারক। যার সৌন্দর্য দূর থেকেই অবলোকন করা যায়। ভেতরে মিম্বরের দেওয়ালের ডিজাইনও একই। ওপরের দিকে বড় করে সোনালি রং দিয়ে লেখা হয়েছে মহাপবিত্র কালিমা শরীফ।
মসজিদ আল মুস্তফায় বেশ কিছু ব্যতিক্রমধর্মী ব্যবস্থা লক্ষ্য করা গেছে। পাঁচতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এই মসজিদের বিশেষ বৈশিষ্ট্য হলো আলাদা কোনো জানালা নেই। স্থাপত্যশৈলী এমনভাবে নকশা করা হয়েছে যে, প্রাকৃতিক আলোতেই পুরো মসজিদ আলোকিত থাকে। ফলে ভেতরে এক মনোরম ও প্রশান্ত পরিবেশ সৃষ্টি হয়। এ ছাড়া মসজিদের প্রতিটি তলা থেকেই ইমাম বা খতিবকে স্পষ্টভাবে দেখা যায়। মসজিদটিতে একসঙ্গে ১০ হাজারেরও বেশি মানুষ নামাজ আদায় করতে পারেন।
মসজিদ আল মুস্তফায় আধুনিক সুযোগ-সুবিধার এক চমৎকার সমন্বয় দেখা যায়। এখানে আছে দুটি চলন্ত সিঁড়ি, দৃষ্টিনন্দন ঝাড়বাতি এবং আধুনিক মানের কার্পেট দিয়ে সাজানো মেঝে।
একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং ব্যবস্থার মাধ্যমে পুরো মসজিদ শীতল রাখা হয়, যা মুসল্লিদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে। আকর্ষণীয় নকশায় নির্মিত হয়েছে অজুখানা, যেখানে একাধিক বেসিনের সুব্যবস্থা আছে। শুধু তাই নয়, মসজিদের নিচতলায় আছে বিশাল পার্কিংয়ের সুবিধা।
মসজিদ আল মুস্তফার স্থাপত্যে দেখা মেলে অনন্য বৈশিষ্ট্য। সুউচ্চ ও বিশেষ নকশার একটি সোনালি গম্বুজ আছে, যা দূর থেকেই দৃষ্টি আকর্ষণ করে। গম্বুজের পাশে দাঁড়িয়ে থাকা বিশাল উচ্চতার মিনার মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। মসজিদের চারপাশে রোপণ করা হয়েছে আরবের খেজুর গাছ, যা পরিবেশে ভিন্নমাত্রার আবহ সৃষ্টি করেছে। পাশাপাশি আছে চোখজুড়ানো পানির ফোয়ারা। এ ছাড়া মসজিদের চারপাশের আধুনিক স্থাপনা নান্দনিকতা আরও বাড়িয়ে দিয়েছে।
দৃষ্টিনন্দন এই সৌন্দর্যের কারণে এটি এখন কেবল একটি মসজিদই নয় বরং একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্রেও পরিণত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এ মসজিদের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন। বিশেষ করে জুমুয়াবার বা ছুটির দিনে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। এছাড়া রমাদ্বান শরীফ মাসে মুসল্লি ও দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। বিকেলের পর থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তারা আসতে শুরু করেন। মসজিদের নজরকাড়া অপরূপ সৌন্দর্যকে স্মৃতির পাতায় ধরে রাখতে অনেকেই মসজিদটির ছবি তোলেন। এখানে প্রতি রমাদ্বান শরীফেই বড় পরিসরে ইফতারের আয়োজন করা হয়। যেখানে হাজারো মুসল্লি একসঙ্গে ইফতার করেন। সব মিলিয়ে একটি আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়।
মসজিদ আল মুস্তফার রাতের দৃশ্য সত্যিই মুগ্ধকর। যখন মসজিদের সব বাতি জ্বলে ওঠে; তখন পুরো প্রাঙ্গণ আলোকিত হয়ে ওঠে। এই পরিবেশ শুধু চোখে নয়, মনেও গভীর ছোঁয়া দেয়। রাতের নীরবতা, আলো এবং স্থাপত্যের সৌন্দর্য একত্রিত হয়ে মসজিদ আল মুস্তফা এক চোখধাঁধানো দৃশ্যে পরিণত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের গোলাপি হ্রদের রাজ্য: প্রকৃতির অপার বিস্ময়
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দূর থেকে ইলেকট্রনিক আঘাতে শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেবে তুরস্কের 'জ্যামার' যুদ্ধবিমান
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন বাণিজ্যপথ গড়ে তুলতে চলছে সম্প্রসারণ
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চামড়া প্রক্রিয়াজাতকরণে পরিবেশবান্ধব পদ্ধতি উদ্ভাবন
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












