রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

জিবুতিতে দ্বীন ইসলাম ও মুসলিম শাসন

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, সকাল ৬:০৫
জিবুতির অবস্থান :
হর্ন অব আফ্রিকা বা আফ্রিকার শিং অঞ্চলে অবস্থিত ছোট্ট দেশ জিবুতি। রাষ্ট্রীয় নাম ‘রিপাবলিক অব জিবুতি’। এর দক্ষিণে আছে সোমালিয়া, দক্ষিণ ও পশ্চিমে ইথিওপিয়া, উত্তরে ইরিত্রিয়া আর পূর্ব দিকে আছে লোহিত সাগর ও ইয়েমেন উপসাগর। অন্য আফ্রিকান দেশের মতো জিবুতির ভূমিও পর্বতসংকুল ও শুষ্ক।
দেশটিতে রয়েছে আটটি পর্বতমালা। তবে আছে ‘লেক আবি’ ও ‘লেক আসাল’ নামের দুটি বিখ্যাত লেক।
জিবুতিতে দ্বীন ইসলাম উনার আগমন :
বলা হয়, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সময়েই জিবুতিতে দ্বীন ইসলামের আগমন হয়। মক্কার মুশরিকদের অত্যাচারে একদল ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যখন আফ্রিকায় হিজরত করেন, তখন জিবুতিতেও দ্বীন ইসলামের আগমন হয়। দেশটির ‘জেইলা’ শহরে অবস্থিত দুই কিবলা বিশিষ্ট মসজিদ প্রমাণ করে, জিবুতি আফ্রিকার প্রাচীনতম ভূখ-গুলোর অন্যতম।
দেশটিতে ইসলাম প্রচারে আরব বণিকদের বিশেষ ভূমিকা রয়েছে। ‘জেইলা’ জিবুতির প্রথম শহর, যা সম্মানিত ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল এবং এটাকে কেন্দ্র করেই প্রথম মুসলিম শাসন ‘দ্য কিংডম অব আদল’ প্রতিষ্ঠিত হয়।
ঐতিহাসিক ইয়াকুবির মতে, কিংডম অব আদল ছিল একটি ছোট ও সমৃদ্ধ রাজত্ব, যার প্রাণকেন্দ্র ছিল জেইলা। নবম খ্রিস্টাব্দে যার যাত্রা শুরু হয়েছিল। খ্রিস্টীয় ১৩ শতকে হর্ন অব আফ্রিকায় মুসলিম ইফাত সালতানাতের সূচনা হয়, যার সীমানা বিস্তৃত ছিল জিবুতি ও উত্তর সোমালিয়ায়।
মুসলিম শাসন ও ফরাসি উপনিবেশ :
জেইলা শহরের ওলাসমা রাজবংশ ইফাত সালতানাতের গোড়াপত্তন করে। সুলতান ওমর ওলাসমা এই বংশের প্রথম সুলতান। ১৪১৫ থেকে ১৫৭৭ খ্রিস্টাব্দ পর্যন্ত জিবুতিতে পুনরায় আদল সালতানাত প্রতিষ্ঠিত হয়। ১৫৭৭ খ্রিস্টাব্দে উসমানীয়রা জিবুতি জয় করে এবং ১৮৬৭ সাল পর্যন্ত তা শাসন করে। উসমানীয় শাসনামলে জিবুতি মিশরে নিযুক্ত পাশাদের শাসনাধীন ছিল। ১১ মার্চ ১৮৬২ সালে জিবুতির সুলতানের সাথে ফ্রান্সের চুক্তিবদ্ধ হয় এবং ধীরে ধীরে জিবুতিতে ফ্রান্সের উপনিবেশ প্রতিষ্ঠিত হয়। ২৭ জুন ১৯৭৭ জিবুতি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
জনসংখ্যা ও অর্থনৈতিক অবস্থা :
জিবুতির জনসংখ্যা ১০ লাখ ১০ হাজার প্রায়, যার মধ্যে ৯৮% মুসলমান এবং ৭৭ শতাংশই সুন্নি। দেশটির রাষ্ট্রদ্বীন ইসলাম। অর্থনৈতিক দিক থেকে জিবুতি অত্যন্ত পিছিয়ে। দেশটির বেশির ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে এবং গ্রামে বাস করে। জিবুতির সংস্কৃতিতে রয়েছে আরব ও আফ্রিকার মিশ্রণ। দেশটির মুসলিমরা প্রধানত আরব-আফ্রিকান সংস্কৃতির ধারক। আম্মান ও ইয়েমেনের মুসলিমরা জিবুতিতে গিয়ে আবাস গড়ে তুলেছেন। জিবুতি আফ্রিকান ইউনিয়ন, আরব লিগ, ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য।
দেশটির প্রধান ভাষা সোমালি, আরবী ও ইথিওপিয়ান। তবে ফ্রেঞ্চ ও ইতালিয়ান ভাষায়ও কেউ কেউ কথা বলে থাকে। ফ্রেঞ্চ রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃত।

ছবি
আফ্রিকার প্রাচীন মুসলিম ভূমি জিবুতি

আফ্রিকার এক প্রান্তের ছোট দেশ জিবুতি। দেশটিতে তেল নেই, স্বর্ণ নেই। আবার তাদের অর্থ সংকট প্রকট। তবে এটি প্রাইমটাইমে স্থান করে নিয়েছে ভৌগোলিক অবস্থানের কারণে। উত্তর-পূর্ব আফ্রিকার দেশটি ১৯৭৭ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর জিবুতি নামে নিজেকে পরিচিত করে। আফ্রিকার তৃতীয় ক্ষুদ্রতম দেশ জিবুতি, আয়তন ২৩,২০০ বর্গকিলোমিটার। দেশটির রাজধানী ভারত মহাসাগর ও লোহিত সাগরের ট্র্যাফিক সরবরাহ করে। এ পথ দিয়ে ৪.৮ মিলিয়নেরও বেশি অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যসামগ্রী চলাচল করে। জিবুতির বিশাল প্রতিবেশী ল্যান্ডলকড ইথিওপিয়ার ব্যবসায়ের প্রধান প্রবেশদ্বার হিসাবে কাজ করে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে জিবুতি বন্দর পর্যন্ত রেলপথ নির্মিত হওয়ায় ওই গুরুত্ব আরও বহুগুণে বেড়ে গেছে। জিবুতির স্থলবন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ততম পোর্ট! বিশ্বের সবচেয়ে বেশি জাহাজ জিবুতির সমুদ্র বন্দরের ওপর দিয়ে যাতায়াত করে। ভৌগোলিক অবস্থানগতভাবে আরবের তেলের খনিগুলোর সবচেয়ে কাছে এই দেশটির অবস্থান। জিবুতিকে সুয়েজখালের প্রবেশপথ বলা হয়। বন্দরকেন্দ্রিক অর্থনীতির কারণেই দেশটির অর্থনীতি সচল রয়েছে। এ দেশে কাজের মূলক্ষেত্র বন্দর।
জাতিগতভাবে জিবুতি দুটি নৃগোষ্ঠীতে বিভক্ত আফার ও ইসা। ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত দেশটিতে গৃহযুদ্ধ হয়।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ১৭ ঘণ্টা আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ২ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৪ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৬ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬