খেজুর সম্পর্কে এই তথ্যগুলো জেনে নিন
, ২৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ আশির, ১৩৯৩ শামসী সন , ১৩ মার্চ, ২০২৬ খ্রি:, ২৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
ইফতারের সময় প্রধান খাদ্য হিসেবে সর্বপ্রথম খেজুরের চাহিদা বেশি থাকে। দেশের অধিকাংশ খেজুর আমদানি করা হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ-বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত, ইরান, ওমান ও ইরাক থেকে।
রোযা রাখার পর দ্রুত শক্তি ফিরে পেতে খেজুর বেশ কার্যকর। এতে প্রাকৃতিক শর্করা থাকায় শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে।
বিশ্বে কয়েক’শ ধরনের খেজুর রয়েছে। তবে বাংলাদেশে সাধারণত কয়েক ধরনের খেজুর বেশি দেখা যায়। সেগুলো হলো-
আজওয়া খেজুর:
এটি সৌদি আরবের পবিত্র মদীনা শরীফের বিখ্যাত খেজুর। ছোট আকারের, গাঢ় রঙের এবং নরম স্বাদের জন্য এটি বিখ্যাত। এটি বাংলাদেশেও অত্যন্ত জনপ্রিয়।
মেজুল খেজুর:
বড় ও নরম খেজুর। মিষ্টতা বেশি হওয়ায় একে অনেক সময় খেজুরের রাজা বলা হয়।
ডেগলেট-নুর খেজুর:
হালকা বাদামি রঙের এবং তুলনামূলক কম মিষ্টিসম্পন্ন খেজুর এটি। রান্না বা বেকিংয়ে ব্যবহারের জন্য জনপ্রিয়।
খুদরি খেজুর:
গাঢ় বাদামি রঙের এবং মাঝারি আকারের খেজুর। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যাপকভাবে উৎপাদিত হয়।
সুক্কারি খেজুর:
সৌদি আরবের খুব মিষ্টি প্রজাতির খেজুর এটি।
খেজুরের পুষ্টিগুণ ও উপকারিতা:
খেজুরকে অনেকে প্রাকৃতিক এনার্জি ফুড বলেন। এতে শরীরের জন্য প্রয়োজনীয় নানান পুষ্টি উপাদান রয়েছে।
খেজুরে গ্লুকোজ, ফ্রুকটোজ ও সুক্রোজের মতো প্রাকৃতিক শর্করা থাকে। তাই রোযা ভাঙার পর শরীর দ্রুত শক্তি ফিরে পায়। শুধু রোযার সময়েই নয়, এখন সারা বছর এটি খাওয়া হয়। শিশুদের খাবারে কিংবা যেকোনো সময় এটি খাওয়া হয় বাংলাদেশে।
খেজুরে প্রচুর আঁশ রয়েছে, যা হজম ভালো রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়। এটি হৃদস্বাস্থ্য ভালো রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। খেজুর হাড় শক্ত করতে এবং রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক।
খেজুরে ফ্ল্যাভোনয়েড, ক্যারোটিনয়েড ও ফেনোলিক যৌগ রয়েছে, যা শরীরকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দিতে সাহায্য করে।
খেজুর দীর্ঘদিন সংরক্ষণের উপায়:
আমাদের দেশের আবহাওয়া উষ্ণ ও আর্দ্র হওয়ায় খেজুর দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই সংরক্ষণের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।
ফ্রিজে রাখা- পরিষ্কার ও শুকনো বায়ুরোধী পাত্রে রেখে ফ্রিজে রাখলে খেজুর কয়েক মাস ভালো থাকে। ফ্রিজারে রাখলে খেজুর এক বছর পর্যন্ত ভালো থাকতে পারে।
এছাড়া খেজুর হালকা রোদে শুকিয়ে নিলে আর্দ্রতা কমে যায় এবং সংরক্ষণ সহজ হয়। বাতাস ঢুকতে পারে না এমন পাত্রে রাখলে খেজুরের স্বাদ ও গুণাগুণ দীর্ঘদিন অক্ষুণœ থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলে শরীরে কী ঘটে?
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে বিশ্বজুড়ে পুরোনো বইয়ের বাজার অস্বাভাবিক চাঙা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রক্তে মাইক্রোপ্লাস্টিক থাকলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছর আগের ১০০ টাকা পরিশোধে পাওনাদারের বাড়িতে...
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












