জার্মানিতে ৩০ লাখের বেশি মানুষ বেকার
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ রবি’, ১৩৯৩ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জার্মানিতে বেকারের সংখ্যা গত এক দশকে প্রথম ৩০ লাখ ছাড়িয়েছে। গত জুমুয়াবার (২৯ আগস্ট) দেশটির শ্রম দফতর থেকে প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আগস্টের শেষ নাগাদ সমন্বয়হীন হিসাবে বেকারের সংখ্যা আগের মাসের চেয়ে ৪৬ হাজার বৃদ্ধি পেয়ে হয় ৩০ লাখ ২০ হাজার।
পরিসংখ্যানে আরও দেখা যায়, আগস্টে মুদ্রাস্ফীতি বেড়ে ২ দশমিক ১ শতাংশে পৌঁছায়, যা জুলাইয়ে ছিলো ১ দশমিক ৮ শতাংশ।
দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক মন্দাদশায় ভুগছে জার্মানি। এরমধ্যেই ট্রাম্পের শুল্কনীতির কারণে দেশটি তিন বছর ধরে প্রবৃদ্ধিহীন অবস্থায় থাকতে পারে। শ্রম দফতরের প্রধান আন্দ্রেয়া বলেছে, সাম্প্রতিক কয়েক বছরের মন্দার ছাপ এখনও শ্রমবাজারে রয়ে গেছে।
জার্মান শ্রমমন্ত্রী বেরবেল বলেছে, ফিলিস্তিন যুদ্ধে দখলদার ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়া, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবে আমাদের অর্থনীতি দুর্বল হয়ে রয়েছে। সে জানায়, পরিস্থিতি সামাল দিতে সরকার ৫৮৫ বিলিয়ন ডলারের অবকাঠামো তহবিলসহ বড় বিনিয়োগ পরিকল্পনা নিয়েছে এবং আর্থিক নীতির নিয়ম শিথিল করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)