দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরাইলের জন্য আকাশ ও সমুদ্র বন্ধের ঘোষণা তুরস্কের
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ রবি’, ১৩৯৩ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে দখলদার ইসরাইলের সাথে তুরস্ক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইসরাইলের বিমানের জন্য দেশটি তার আকাশসীমাও বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
গতকাল ২৯ আগস্ট গাজা নিয়ে তুরস্কের পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ফিদান বলেন, বিশ্বের সামনেই মৌলিক মানবিক মূল্যবোধ উপেক্ষা করে গত দুই বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে আসছে।
এর আগে, স্থায়ী যুদ্ধবিরতি ও গাজায় অবিলম্বে মানবিক সাহায্য প্রবেশের দাবিতে গত বছরের মে মাসে ইসরাইলের সাথে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক। ২০২৩ সালে দেশ দুটির মধ্যে ৭০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছিল।
গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইসরাইলের কঠোর সমালোচনা করেছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান একে গণহত্যা বলে অভিহিত করেছেন। তিনি ইসরাইলের সন্ত্রাসী নেতানিয়াহুকে নাৎসি জার্মান শাসক হিটলারের সাথেও তুলনা করেছেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইসরাইলের সাথে আমাদের বাণিজ্য সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করেছি। আমরা তুর্কি জাহাজগুলোকে ইসরাইলের বন্দরে যেতে দিই না। আমরা তাদের বিমানগুলোকেও আমাদের আকাশসীমায় প্রবেশ করতে দিই না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)