সন্ত্রাসী ইসরায়েলকে সহায়তা করছে মাইক্রোসফট, প্রতিবাদ করায় বরখাস্ত ৪ কর্মী
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের প্রতিবাদে প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট চার কর্মীকে চাকরিচ্যুত করেছে।
‘নো অ্যাজিউর ফর অ্যাপার্থেইড’ নামের একটি প্রতিবাদী গোষ্ঠীর দাবি, ফোনের ভয়েস মেইলের মাধ্যমে দুই কর্মী অ্যানা ও রিকিকে জানানো হয় যে তাদের চাকরি চলে গেছে। সংগঠনটি জানায়, একই কারণে আরও দুই কর্মী-নিসরিন ও জুলিয়াসকেও বরখাস্ত করা হয়েছে। তারা সম্প্রতি মাইক্রোসফটের প্রধান কার্যালয়ে প্রতিবাদী তাবু স্থাপনকারীদের মধ্যে ছিলো।
চলতি সপ্তাহে অ্যানা ও রিকি সাতজন বিক্ষোভকারীর সঙ্গে কোম্পানির প্রেসিডেন্ট স্মিথের অফিসে অবস্থান ধর্মঘট করে। এই ঘটনায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। ওই সাতজনের মধ্যে পাঁচজন মাইক্রোসফটের সাবেক কর্মী ও বহিরাগত ছিলো।
মাইক্রোসফট এক বিবৃতিতে জানায়, কোম্পানির নীতিমালার গুরুতর লঙ্ঘনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক অনসাইট বিক্ষোভে ‘গুরুতর নিরাপত্তা ঝুঁকি’ তৈরি হয়েছিলো। কোম্পানির প্রেসিডেন্ট স্মিথ বলেছে, ‘আমরা যুক্তরাষ্ট্রে সবার মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করি, যতক্ষণ তা আইনসিদ্ধভাবে করা হয়। ’
প্রতিবাদী গোষ্ঠীর দাবি, মাইক্রোসফট যেন সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে সব ধরনের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে এবং ফিলিস্তিনিদের ক্ষতিপূরণ প্রদান করে। এক বিবৃতিতে হ্যাটল বলেছে, ‘আমরা এখানে এসেছি কারণ মাইক্রোসফট সন্ত্রাসী ইসরায়েলকে গণহত্যা চালাতে সহায়তা করছে এবং নিজ কর্মীদের প্রতারণা করছে এই বাস্তবতা আড়াল করে। ’
এদিকে, দ্য গার্ডিয়ান, ইসরায়েল-ফিলিস্তিনি প্রকাশনা ‘+৯৭২’ ম্যাগাজিন ও হিব্রু ভাষার মিডিয়া লোকাল কলের যৌথ অনুসন্ধানে দাবি করা হয়েছে, ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড সেবা ব্যবহার করে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের ফোনকলের তথ্য সংরক্ষণ করছে এবং নজরদারি চালাচ্ছে। জবাবে মাইক্রোসফট জানিয়েছে, বিষয়টি যুক্তরাষ্ট্রভিত্তিক আইন প্রতিষ্ঠান কভিংটন অ্যান্ড বার্লিং এলএলপি দিয়ে পর্যালোচনা করানো হচ্ছে।
এটি প্রথম নয়-এর আগেও মাইক্রোসফটের বেশ কয়েকজন কর্মী প্রতিষ্ঠানটির সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে সম্পর্কের প্রতিবাদ করেছিলো। চলতি বছরের এপ্রিলে কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগের প্রধান মোস্তফা সুলেমানের বক্তব্য চলাকালে এক কর্মীর প্রতিবাদের পর অনুষ্ঠানটি বাধাগ্রস্ত হয়। পরে ওই কর্মীসহ আরেকজনকেও চাকরিচ্যুত করা হয়।
গাজায় চলমান মানবিক বিপর্যয় এবং সন্ত্রাসী ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে বিশ্বের নানা প্রতিষ্ঠান ও শিক্ষাঙ্গন এ ধরনের প্রতিবাদের মুখে পড়ছে। যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ক্ষুধার্ত শিশু ও সাধারণ মানুষের মর্মান্তিক ছবি আন্তর্জাতিক মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।