গাজাকে বিভক্ত করতে দখলদার ইসরায়েলের নতুন পরিকল্পনা ‘মোরাগ অ্যাক্সিস’
সন্ত্রাসী ইসরায়েলের প্রধানসন্ত্রাসী নেতানিয়াহু গত ২ এপ্রিল গাজার একটি অংশ দখলের ঘোষণা দেয়। দক্ষিণাঞ্চলীয় গাজা উপত্যকার ওই অংশকে সে মোরাগ অ্যাক্সিস বলে অভিহিত করে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।
গাজা উপত্যকায় পূর্ব থেকে পশ্চিম দিক বিস্তৃত ভূখ-টি খান ইউনিস এবং রাফাহর মধ্যে অবস্থিত। কথিত এই মোরাগ অ্যাক্সিস মূলত কৃষিজমির সমন্বয়ে গঠিত।
এই ভূখ-ের কিছু অংশ আবার ইসরায়েলি দখলদার সেনাবাহিনী মানবিক অঞ্চল বলে ঘোষণা করেছিল। তখন এক ঘোষণায়, অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের এই অংশে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছিল তারা।
অবশ্য নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণার আগে এই অংশকে অ্যাক্সিস বা করিডোর হিসেবে আলাদাভাবে চিহ্নিত করা হয়নি।
মোরাগ নামটির প্রেক্ষাপটও জানিয়ে রাখা ভালো। ১৯৭২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ওই অঞ্চলে একটি ইসরায়েলি বসতি অবৈধভাবে গড়ে উঠেছিল। সেই বসতির নাম ছিল মোরাগ।
মাস দুই স্থিতিশীলতার পর গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় ব্যাপক গণহত্যা শুরু করে সন্ত্রাসী ইসরায়েলি স্থল ও বিমানবাহিনী। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে রাফা শহরে বিগত কয়েক দিনের হামলায় প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের লক্ষ্য হচ্ছে রাফাহ শহরকে ঘিরে ফেলা।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতে মার্কিন ট্রাম্প যে প্রস্তাব দিয়েছে, তার অংশ হিসেবেই খান ইউনিস ও রাফাহকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে সেনাবাহিনী।
এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজকে এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছে, মোরাগ অ্যাক্সিস দখলের ঘোষণায় তারা অবাক হয়েছিলো। কারণ রাফা ও খান ইউনিসকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা অনুমোদিত হয়নি। ফলে এমন ঘোষণা বরং তাদের সেনাদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
মোরাগ অ্যাক্সিসের দখল নেওয়ার বিষয়ে নেতানিয়াহু বলছে, তাদের উদ্দেশ্য হলো রাফা ও খান ইউনিসকে বিচ্ছিন্ন করে গাজার ওপর চাপ সৃষ্টি করা। ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এই চাপের মাত্রা বৃদ্ধি অব্যাহত রাখা হবে।
এর আগে, গাজার উত্তরাঞ্চলের ওপর চাপ বৃদ্ধি করে সেখানে আধিপত্য বিস্তারের জন্য প্রায় একই প্রচেষ্টা নিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। সেখানেও পূর্ব-পশ্চিমে বিস্তৃত করিডোরের দখল নেওয়ার চেষ্টা করা হয়।
যুদ্ধের শুরুতেই বহুল আলোচিত নেতজারিম করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছিল ইসরায়েলি দখলদার বাহিনী। গাজা সিটি ও কেন্দ্রীয় গাজার মধ্যে এই করিডোরের অবস্থান। উদ্দেশ্য ছিল উপত্যকার উত্তর ও দক্ষিণে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।