কাবা শরীফের ওপর সরাসরি সূর্যের অবস্থান
, ০১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৬ জুলাই, ২০২৬ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পবিত্র মক্কায় গতকাল ১৫ জুলাই সূর্য ঠিক পবিত্র কাবা শরীফের ওপর অবস্থান করছে, ফলে কয়েক মুহূর্তের জন্য কাবা শরীফের কোনো ছায়া দেখা যায়নি।
জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্যমতে, স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য পবিত্র কাবা শরীফের ঠিক ৯০ ডিগ্রি ওপরে অবস্থান করে। ওই মুহূর্তে কাবা শরীফ ও সূর্য একই উল্লম্ব রেখায় চলে আসায় কাবা শরীফের ছায়া সম্পূর্ণভাবে কিছু সময়ের জন্য ছিলো না।
বাংলাদেশ সময় অনুযায়ী ঘটনাটি ঘটে বিকেল ৩টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছে, এই ঘটনাকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানরত মুসল্লিরা কোনো কম্পাস বা আধুনিক প্রযুক্তির সহায়তা ছাড়াই কিবলার সঠিক দিক নির্ণয় করতে পারবে।
এ জন্য নির্ধারিত সময়ে খোলা ও সমতল স্থানে একটি লাঠি বা দ- সোজাভাবে খাড়া করে রাখতে হবে। তখন সূর্যের আলোতে যে ছায়া তৈরি হবে, তার ঠিক বিপরীত দিকই হবে পবিত্র কাবা শরীফ তথা কিবলার দিক।
বিশেষজ্ঞরা বলছে, বছরে সাধারণত দুইবার সূর্য সরাসরি কাবা শরীফের ওপর অবস্থান করে। পৃথিবীর কক্ষপথ ও সূর্যের আপাত অবস্থান পরিবর্তনের কারণে এই ঘটনা ঘটে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)