মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
, ১লা ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৬ জুলাই, ২০২৬ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নতুন অবরোধের জেরে এবার মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানির গুরুত্বপূর্ণ সব সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি চাপ অব্যাহত রাখে, তাহলে আঞ্চলিক জ্বালানি পরিবহন ব্যবস্থা আরও বড় সংকটের মুখে পড়তে পারে।
গতকাল বুধবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, ‘আঞ্চলিক জ্বালানি রপ্তানির সুবিধা হয় সবাই পাবে, না হয় কেউই পাবে না।’ এর আগে ইরান নতুন করে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয়।
একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোতে আবার নৌ অবরোধ কার্যকর করে।
বিশ্লেষকদের মতে, ইরানের এই বক্তব্য মূলত ইয়েমেনের মিত্র হুথি গোষ্ঠীর মাধ্যমে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব-এল-মান্দেব প্রণালী বন্ধ করার সম্ভাব্য ইঙ্গিত।
এমনটি হলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি পরিবহন পথই ঝুঁকির মুখে পড়বে। বাব-এল-মান্দেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
সৌদি আরবের তেল রপ্তানি এবং বৈশ্বিক সমুদ্রপথে পণ্য পরিবহনের বড় একটি অংশ এই পথ দিয়েই সম্পন্ন হয়।
ইরানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সোমবার হুথিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি আরব যদি ইয়েমেনে হামলা চালিয়ে যায়, তাহলে তারা বাব-এল-মান্দেব প্রণালী বন্ধ করে দিতে প্রস্তুত। তার দাবি, এমনটি হলে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারে পৌঁছাতে পারে।
এদিকে সোমবার নিজেদের নিয়ন্ত্রণাধীন একটি বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে বলে অভিযোগ এনে দেশটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা। এর মধ্য দিয়ে সৌদি আরব ও হুথি গোষ্ঠীর মধ্যে চার বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যায়।
হুথিরা এর আগেও বাব-এল-মান্দেব প্রণালী ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে বৈশ্বিক বাণিজ্যে বিঘœ ঘটানোর সক্ষমতার প্রমাণ দিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসন শুরুর পর হুথিরা লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট বলে দাবি করা বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা চালিয়েছিলো। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘চোখের বদলে চোখ’; সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘গাজায় বসতি স্থাপনের পরিকল্পনার উদ্দেশ্য সন্ত্রাসী ইসরায়েলের পুনঃদখলের বাসনা’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ড্রোন হামলা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাবা শরীফের ওপর সরাসরি সূর্যের অবস্থান
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আল-আকসা মসজিদের ফটক বন্ধ করে দিলো দখলদার ইসরাইল
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নতুন যুদ্ধশঙ্কায় সউদী-ইয়েমেন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে -সেন্টকম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের লক্ষ্য করে সৌদি হামলা, ড্রাম্পের সমর্থনের দাবি দুই মার্কিন কর্মকর্তার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিদেশি’ ঘোষিত ১৯৩ জন হলেও দুই বছরে আসাম বাংলাদেশে পুশ ইন করেছে ১৬৭৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ দিনে ইউরোপে ১৩ হাজার মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবাদকারীদের চাপে ইসরায়েলে তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












