চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা
, ১লা ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৬ জুলাই, ২০২৬ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও। দেশটি নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়েছে। গতকাল বুধবার (১৫ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের শুরু থেকে জুনের শেষ পর্যন্ত চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমেছে। অভ্যন্তরীণ চাহিদা হ্রাস এবং ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় রপ্তানি বাণিজ্যও প্রভাবিত হয়েছে।
সরকারি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিসংখ্যান বলছে, মার্চ মাসে চীন অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশের মধ্যে নির্ধারণ করেছে। এটি ১৯৯১ সালের পর দেশটির সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা।
গতকাল বুধবার প্রকাশিত পৃথক তথ্যে বেইজিংয়ের অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোও উঠে এসেছে। এতে আবাসন বাজারের দীর্ঘস্থায়ী মন্দা এবং দুর্বল ভোক্তা ব্যয়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে। দেশটিতে নতুন আবাসনের দাম আরও কমেছে।
বিনিয়োগ প্ল্যাটফর্ম আইজের বাজার বিশ্লেষক ফ্যাবিয়েন বলে, চীনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো জ্বালানি ও কাঁচামালের উচ্চ মূল্যের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। কারণ বাজারে চাহিদা এতটাই কমে গেছে যে উৎপাদন ব্যয়ের বাড়তি চাপ ক্রেতারা পুরোপুরি সামাল দিতে পারছে না। সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘চোখের বদলে চোখ’; সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘গাজায় বসতি স্থাপনের পরিকল্পনার উদ্দেশ্য সন্ত্রাসী ইসরায়েলের পুনঃদখলের বাসনা’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ড্রোন হামলা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাবা শরীফের ওপর সরাসরি সূর্যের অবস্থান
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আল-আকসা মসজিদের ফটক বন্ধ করে দিলো দখলদার ইসরাইল
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নতুন যুদ্ধশঙ্কায় সউদী-ইয়েমেন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে -সেন্টকম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের লক্ষ্য করে সৌদি হামলা, ড্রাম্পের সমর্থনের দাবি দুই মার্কিন কর্মকর্তার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিদেশি’ ঘোষিত ১৯৩ জন হলেও দুই বছরে আসাম বাংলাদেশে পুশ ইন করেছে ১৬৭৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ দিনে ইউরোপে ১৩ হাজার মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবাদকারীদের চাপে ইসরায়েলে তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)