ঐতিহ্যে ইসলাম: ৫৬৮ বছরের পুরোনো ঢাকার প্রথম মসজিদ
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৩ জুলাই, ২০২৫ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
রাজধানীর বলধা গার্ডেনের পাশ দিয়ে সোজা এগিয়ে গেলে চোখে পড়ে ‘বিনত বিবির মসজিদ’। প্রাচীন মসজিদের গা-ঘেঁষে বতর্মানে নির্মিত হয়েছে প্রায় ২৪ তলা বাড়ির সমান ২৪৩ ফুট উঁচু নতুন মিনার। চারপাশে উঠেছে অনেক বহুতল ভবন। একেবারে সামনে না এলে পুরোনো মসজিদটি দেখা যায় না। তবে এর নতুন মিনারটি দেখা যায় অনেক দূর থেকেই।
পুরান ঢাকার নারিন্দায় মসজিদটি প্রতিষ্ঠিত হয় ৮১৬ হিজরীতে, খ্রিষ্টীয় ১৪৫৬ সালে। ‘বিনত বিবির মসজিদ’ নামের এই মসজিদ এখন পড়েছে ঢাকা সিটির ওয়ারী থানার ৪১ নম্বর ওয়ার্ডে। এ মসজিদের গায়ে উৎকীর্ণ শিলালিপি থেকে জানা গেছে, কোনো এক মরহমতের কন্যা বখত বিনত (পুরো নাম মোসাম্মত বখত বিনত দোখতর-ই-মরহমত) এ মসজিদ নির্মাণ করেছিলেন। তখন বাংলায় ছিলো সুলতানি আমল। সালতানাত পরিচালনা করছিলেন সুলতান নাসিরউদ্দীন মাহমুদ শাহ।
ইতিহাসবিদরা একমত যে, এটিই রাজধানীর সবচেয়ে প্রাচীন মসজিদ এবং প্রাক-মোগল যুগের অন্যতম প্রধান স্থাপত্য নিদর্শন। প্রতœতত্ত্ববিদ ও ঐতিহাসিক আ ক ম যাকারিয়া তার ‘বাংলাদেশের প্রতœসম্পদ’ বইয়ে এ মসজিদ সম্পর্কে বলেছেন, বিনত বিবির আদি মসজিদটি ছিলো এক গম্বুজবিশিষ্ট। পরে এটি সংস্কার ও পরিবর্ধন করার সময় আরেকটি গম্বুজ তৈরি করা হয়। আদি মসজিদটি ছিলো বর্গাকার। ভেতরের আয়তন ছিলো ৩.৬৩ বর্গমিটার। প্রতিটি দেওয়াল ৩.৬৩ মিটার প্রশস্ত। ‘লিপি প্রমাণে এটিই ঢাকার প্রাচীনতম মসজিদ। ’ সেই অর্থে ঢাকার প্রথম মসজিদ বলা হয় একে।
পুরোনো মসজিদটি প্রতœতত্ত্ব বিভাগের তালিকাভুক্ত দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতœসম্পদ। যদিও তাদের বিশেষ কোনো তদারকি নেই। এমনকি এ বিষয়ে কোনো সাইনবোর্ডও নেই। স্থানীয় মুসল্লিরা মসজিদটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে সরকারে সুদৃষ্টি কামনা করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












